Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

মিরপুরে বৃদ্ধা মায়ের মরদেহ উদ্ধার: যুগ্ম সচিব প্রত্যাহার, তদন্তের নির্দেশ

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ০৩ জুন ২০২৬, ২০: ৫২
মিরপুরে বৃদ্ধা মায়ের মরদেহ উদ্ধার: যুগ্ম সচিব প্রত্যাহার, তদন্তের নির্দেশ

ঢাকার মিরপুরে ৭৫ বছর বয়সী বৃদ্ধা নূর জাহান বেগমের মরদেহ উদ্ধারের ঘটনাটি দেশজুড়ে ব্যাপক আলোড়ন ও তীব্র ক্ষোভের সৃষ্টি করেছে। সন্তানদের চরম অবহেলার শিকার হয়ে ওই বৃদ্ধার মৃত্যুর অভিযোগ ওঠার পর সরকারের পক্ষ থেকে দ্রুত ও কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেওয়া শুরু হয়েছে।

Advertisement
Advertisement
Advertisement

ইতোমধ্যেই ওই বৃদ্ধার ছেলে মোংলা বন্দর কর্তৃপক্ষের সদস্য এবং যুগ্ম সচিব এ কে এম আনিসুর রহমানকে তার পদ থেকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে।

মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে স্পষ্ট জানানো হয়েছে, তাকে অবিলম্বে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হয়ে নতুন কর্মস্থলে যোগ দিতে হবে। অন্যথায় তাকে তাৎক্ষণিকভাবে অবমুক্ত বা ‘স্ট্যান্ড রিলিজড’ হিসেবে গণ্য করা হবে।

গণমাধ্যমের তথ্য অনুযায়ী, নূর জাহান বেগম দীর্ঘদিন ধরে মিরপুরের একটি বাসায় প্রায় একাকী এবং মানবেতর অবস্থায় বসবাস করছিলেন।

Advertisement
Advertisement
Advertisement

প্রতিবেশীদের অভিযোগ, পরিবারের সদস্যদের কাছ থেকে তিনি ন্যূনতম যত্ন ও সহায়তা পেতেন না। তার তিন সন্তানই সমাজে অত্যন্ত সুপ্রতিষ্ঠিত। বড় ছেলে সরকারের উচ্চপদস্থ যুগ্ম সচিব, মেজো ছেলে দেশের শীর্ষ প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বুয়েটের শিক্ষক এবং একমাত্র মেয়েও স্থানীয় একটি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষকতা করেন।

এ বিষয়ে জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আবদুল বারী জানিয়েছেন, দেশে ‘পিতা-মাতার ভরণপোষণ আইন, ২০১৩’ কার্যকর রয়েছে, যা অনুযায়ী সন্তানদের ওপর পিতা-মাতার খাদ্য, চিকিৎসা, বাসস্থান ও পরিচর্যা নিশ্চিত করার আইনি বাধ্যবাধকতা রয়েছে। এই আইনের আলোকে সংশ্লিষ্ট কর্মকর্তার বক্তব্য গ্রহণসহ প্রয়োজনীয় প্রশাসনিক ও আইনি প্রক্রিয়া শুরু হয়েছে।

এদিকে ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র সমালোচনার জন্ম দিলে বিষয়টি আদালত পর্যন্ত গড়ায়। আজ এই ঘটনার সুষ্ঠু তদন্ত চেয়ে হাইকোর্টে একটি রিট পিটিশন দায়ের করা হয়েছে, যেখানে বৃদ্ধা মায়ের সঙ্গে কোনো মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে কি না, তা খতিয়ে দেখার নির্দেশনা চাওয়া হয়েছে।

বাংলাদেশে ২০১৩ সালে প্রণীত পিতা-মাতার ভরণপোষণ আইন অনুযায়ী, সন্তানদের ওপর তাদের পিতা-মাতার ভরণপোষণের দায়িত্ব বর্তায়। আইন অনুযায়ী, কোনো সন্তান যদি যথাযথ কারণ ছাড়া পিতা-মাতার ভরণপোষণে ব্যর্থ হন, তাহলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে।

আইনটিতে পিতা-মাতার খাদ্য, চিকিৎসা, বাসস্থান ও প্রয়োজনীয় পরিচর্যার বিষয়গুলো নিশ্চিত করার কথা বলা হয়েছে।

বিষয়: ঢাকাবন্দরমোংলামিরপুরমৃত্যুআদালত
সর্বশেষ
  • ১

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

  • ২

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

  • ৩

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

  • ৪

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

  • ৫

    মহাখালীতে এসকেএস টাওয়ারের পেছনের ভবনে আগুন

সম্পর্কিত
  • উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    পদত্যাগকারী প্রভোস্ট অধ্যাপক মো. কাউছার হোসেন বলেন, “বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসনিক পরিস্থিতিতে শিক্ষার পরিবেশ ও শৃঙ্খলা রক্ষা করা কঠিন হয়ে পড়েছে। এ কারণে আমরা প্রশাসনিক দায়িত্ব থেকে সরে দাঁড়াতে বাধ্য হয়েছি।” তবে শিক্ষক-কর্মকর্তাদের এসব অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন উপাচার্য।

  • ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বৃহস্পতিবার ইসি জানিয়েছে, আগামী ২৯ অক্টোবর এ আসনে উপনির্বাচন হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন তফসিল চূড়ান্ত করার পর ইসি সচিব আখতার আহমেদ তা ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, রিটার্নিং ক

  • হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    জুলাই আন্দোলনের সময় ঢাকার কাফরুল থানার হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য নাজমুল আহসান কলিমুল্লাহকে গ্রেপ্তার দেখিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।

  • মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    শান্তর মামা মিরাজ অভিযোগ করেন, দীর্ঘ সময় নদীর পাড়ে এভাবে বাঁধা অবস্থায় থাকলে জোয়ারের পানিতে ডুবে শান্ত মারা যেতে পারতেন। পরিকল্পিতভাবে তাকে হত্যার উদ্দেশ্যে নদীর পাড়ে রশি দিয়ে হাত-পা ও মুখ বেঁধে রেখে যাওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।