চরচা প্রতিবেদক

একুশে পদক ২০২৬ ঘোষণা করেছে সরকার। এ বছর আইয়ুব বাচ্চু ও ববিতাসহ ৯ জন এবং একটি প্রতিষ্ঠান পাচ্ছে একুশে পদক।
আজ বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
পদকপ্রাপ্তরা হলেন- চলচ্চিত্রে ববিতা, চারুকলায় ড. মোহাম্মদ আব্দুস সাত্তার, স্থাপত্যে মেরিনা তাবাসসুম, সংগীতে আইয়ুব বাচ্চু, নাট্যকলায় পালাকার ইসলাম উদ্দিন, সাংবাদিকতায় শফিক রেহমান, শিক্ষায় অধ্যাপক মাহবুবুল আলম মজুমদার, ভাস্কর্যে তেজস হালদার ও নৃত্যকলায় অথৈ আহমেদ। আর প্রতিষ্ঠান হিসেবে পাচ্ছে ব্যান্ড দল ওয়ারফেজ।