Advertisement Banner

আফগানিস্তানে হামলা চালিয়ে ১১ শিশুকে হত্যা করল পাকিস্তান

চরচা ডেস্ক
চরচা ডেস্ক
আফগানিস্তানে হামলা চালিয়ে ১১ শিশুকে হত্যা করল পাকিস্তান
ফাইল ছবি: রয়টার্স

আফগানিস্তানের তিনটি প্রদেশে বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। হামলায় ১১টি শিশুসহ অন্তত ১৩ জন নিহত হয়েছে। স্থানীয় সময় আজ বুধবার তালেবান সরকারের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ এ তথ্য জানান।

জাবিউল্লাহ জানান, পাকিস্তানের এসব হামলায় আরও অন্তত ১৪ জন নারী ও শিশু আহত হয়েছেন। তিনি জানান, আফগানিস্তানের কুনার, খোস্ত এবং পাকতিকা প্রদেশে বেসামরিক মানুষের বাড়িঘরে বোমা হামলা চালিয়েছে পাকিস্তান।

এ বিষয়ে পাকিস্তানের সেনাবাহিনী বা সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পায়নি রয়টার্স। তবে দেশটির এক নিরাপত্তা কর্মকর্তারা বার্তা সংস্থাটিকে বলেছেন, পাকিস্তানবিরোধী জঙ্গিদের আস্তানা হিসেবে ব্যবহার হতো এমন কিছু স্থাপনায় তারা হামলা চালিয়েছে।

পাকিস্তান দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে, তাদের দেশে হামলার পরিকল্পনা করা জঙ্গিদের আশ্রয় দিচ্ছে আফগানিস্তান। তবে তালেবান এই অভিযোগ বরাবরই অস্বীকার করেছে।

বিশ্লেষকদের আশঙ্কা, এই সহিংসতা দুই দেশের মধ্যে আবার উত্তেজনা বাড়াতে পারে। গত ফেব্রুয়ারিতে পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে কয়েক বছরের মধ্যে সবচেয়ে বড় সংঘর্ষ হয়। পরে চীনের মধ্যস্ততায় মার্চে দুই দেশ যুদ্ধবিরতিতে সম্মত হয়।

সম্পর্কিত