Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

আগের দামেই বিদ্যুৎ পাবেন নিম্ন আয়ের গ্রাহকেরা

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ০৪ জুন ২০২৬, ১৮: ০৫
আগের দামেই বিদ্যুৎ পাবেন নিম্ন আয়ের গ্রাহকেরা

দেশের সাধারণ আবাসিক বিদ্যুৎ গ্রাহকদের বড় স্বস্তি দিয়ে বিদ্যুতের লাইফলাইন ও প্রথম ধাপের বর্ধিত মূল্যহার প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে প্রতিষ্ঠানটি।

Advertisement
Advertisement
Advertisement

মাত্র একদিনের ব্যবধানে বিতরণ কোম্পানিগুলোর আবেদনের প্রেক্ষিতে এক জরুরি শুনানির পর এই সংশোধিত আদেশ জারি করা হয়। এর ফলে নিম্ন ও নিম্ন-মধ্যবিত্ত শ্রেণির গ্রাহকদের জন্য বিদ্যুৎ বিলের বোঝা আর বাড়ছে না এবং আগের মূল্যহারই বহাল থাকছে।

এর আগে, বিভিন্ন বিদ্যুৎ বিতরণ সংস্থার মে মাসের প্রস্তাবের ওপর গণশুনানি শেষে গতকাল বুধবার বিদ্যুতের খুচরা মূল্যহার পুনর্নির্ধারণ করে একটি আদেশ জারি করেছিল কমিশন। সেই আদেশে আবাসিক লাইফলাইন গ্রাহকদের জন্য মূল্যহার ইউনিট প্রতি ৪.৬৩ টাকা থেকে বৃদ্ধি করে ৫.৩২ টাকা এবং প্রথম ধাপের গ্রাহকদের জন্য ৫.২৬ টাকা থেকে বাড়িয়ে ৬.১৮ টাকা করা হয়েছিল।

তবে গতকাল বুধবার এই আদেশ জারির পরপরই আজ বৃহস্পতিবার, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বাবিউবো), বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (বাপবিবো), ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি), ঢাকা ইলেকট্রিসিটি সাপ্লাই (ডেসকো), ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ওজোপাডিকো) এবং নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই মূল্যহার পুনর্বিবেচনার জন্য পুনরায় আবেদন জানায়।

Advertisement
Advertisement
Advertisement

বিতরণ কোম্পানিগুলোর এই আবেদনের প্রেক্ষিতে পুনরায় শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন আইন, ২০০৩ এবং বাংলাদেশ বিদ্যুৎ বিতরণ ট্যারিফ প্রবিধানমালা, ২০২৬ অনুযায়ী বর্ধিত মূল্যহার কার্যকর না করার সিদ্ধান্ত নেওয়া হয়। ফলে লাইফলাইন গ্রাহকদের জন্য আগের ৪.৬৩ টাকা এবং প্রথম ধাপের জন্য পূর্বের ৫.২৬ টাকাই বহাল থাকবে।

সাধারণ গ্রাহকদের দাম অপরিবর্তিত রাখায় ৩ জুনের আদেশে নির্ধারিত বিদ্যুতের সামগ্রিক ভারিত গড় মূল্যহার ১০.৬৩ টাকা থেকে ০.২৩ টাকা হ্রাস পেয়ে ১০.৪০ টাকায় দাঁড়িয়েছে। কমিশন জানিয়েছে, বর্ধিত দাম প্রত্যাহার করায় বিতরণ সংস্থাগুলোর আয় কমবে, যা সরকারকে অতিরিক্ত ভর্তুকি প্রদানের মাধ্যমে সমন্বয় করতে হবে। এই নতুন সিদ্ধান্ত চলতি জুন ২০২৬ বিল মাস হতেই কার্যকর হবে।

বিষয়: বিদ্যুৎ উন্নয়ন বোর্ডবিইআরসিবিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়পল্লী বিদ্যুৎবিদ্যুৎ সংযোগ
সর্বশেষ
  • ১

    রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন

  • ২

    হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের

  • ৩

    মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন

  • ৪

    সম্মিলিত ইসলামী ব্যাংক: তিন দিনে ২৬ হাজার গ্রাহক তুললেন কত টাকা

  • ৫

    ফিলিপাইনে যাত্রীবাহী ফেরিতে আগুনে নিহত ৫, নিখোঁজ ৮০ জনের বেশি

সম্পর্কিত
  • রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন

    রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন

    রাজধানীর ধানমন্ডিতে ২৭ নম্বরের একটি ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট কাজ করছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন চরচাকে বলেন, ‘আগুন লাগার খবর পেয়ে প্র

  • হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের

    হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের

    হংকংয়ের বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী করতে দেশের অর্থনৈতিক অঞ্চলগুলোতে বিশেষ সুবিধার প্রস্তাব দিয়েছে সরকার। একই সঙ্গে তৈরি পোশাকের বাইরে উচ্চপ্রযুক্তি, গ্রিন প্রযুক্তি, নবায়নযোগ্য জ্বালানি, হালকা প্রকৌশল, জুতা ও তথ্যপ্রযুক্তি খাতে হংকংয়ের বিনিয়োগ বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে

  • মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন

    মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন

    ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের আইসিইউতে (নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র) এখনো লাইফ সাপোর্টে রয়েছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি ও ন্যাশনাল পিপলস অ্যাকশনের (এনপিএ) কেন্দ্রীয় কাউন্সিলের সদস্য মেঘমল্লার বসু। চিকিৎসক জানিয়েছেন, মেঘের শারীরিক অবস্থা কিছুক্ষণ পরপরই পরিবর্তিত হচ্ছে। আজ বৃহস্প

  • ফিলিপাইনে যাত্রীবাহী ফেরিতে আগুনে নিহত ৫, নিখোঁজ ৮০ জনের বেশি

    ফিলিপাইনে যাত্রীবাহী ফেরিতে আগুনে নিহত ৫, নিখোঁজ ৮০ জনের বেশি

    পশ্চিম ফিলিপাইনের পালাওয়ান দ্বীপের কাছে যাত্রীবাহী ফেরিতে অগ্নিকাণ্ডে অন্তত পাঁচজন নিহত এবং ৮০ জনের বেশি নিখোঁজ রয়েছে বলে জানিয়েছে দেশটির কোস্টগার্ড। স্থানীয় সময় বুধবার রাতে পালাওয়ানের কোরন এলাকার জলসীমায় এমভি জুন অ্যাস্টার ফেরিতে আগুন লাগে। খবর রয়টার্স।