Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

টানা বৃষ্টিতে রাজধানীতে জলাবদ্ধতা, ভোগান্তিতে ঘরমুখো মানুষ

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ২৭ মে ২০২৬, ১০: ৪১
টানা বৃষ্টিতে রাজধানীতে জলাবদ্ধতা, ভোগান্তিতে ঘরমুখো মানুষ

টানা বৃষ্টিতে রাজধানীতে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। আজ বুধবার সকাল থেকেও ঝরছে বৃষ্টি। এতে ঈদুল আজহার প্রস্তুতিতে বিঘ্ন ঘটছে। সেই সঙ্গে নিচু এলাকার সড়ক পানিতে তলিয়ে যাওয়ায় দুর্ভোগে পড়েছেন নগরবাসী ও ঘরমুখো মানুষরা।

Advertisement
Advertisement
Advertisement

গত তিনদিন ধরে ঢাকায় টানা বৃষ্টি হচ্ছে। আজ সকালের বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন এলাকায় যান চলাচল ব্যাহত হয়। আকাশে কালো মেঘ থাকায় আরও বৃষ্টির আশঙ্কা দেখা দিয়েছে।

আবহাওয়া অধিদপ্তর এক পূর্বাভাসে জানিয়েছে, আজ রাজশাহী, খুলনা, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

রাষ্ট্রীয় সংস্থাটি আগেই পূর্বাভাস দিয়েছিল, ঈদের ছুটিতে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রঝড় অব্যাহত থাকতে পারে।

Advertisement
Advertisement
Advertisement
ভ্যাপসা গরমের পর রাজধানীতে স্বস্তির বৃষ্টিrain-in-dhaka-city

এই টানা বৃষ্টিতে ঈদে বাড়ি ফেরা মানুষের ভোগান্তি আরও বেড়েছে। মহাসড়ক ও রাজধানী থেকে বের হওয়ার গুরুত্বপূর্ণ পথগুলোতে যানজটের পাশাপাশি পিচ্ছিল সড়ক ও কম দৃশ্যমানতা যাত্রাকে কঠিন করে তুলেছে।

কোরবানির পশুর হাটেও বৃষ্টির নেতিবাচক প্রভাব পড়েছে। পশু ব্যবসায়ীরা জানান, বৃষ্টির কারণে গরু পরিবহন ব্যয় বেড়েছে এবং অস্থায়ী হাটগুলো কাদায় ভরে যাওয়ায় ক্রেতা-বিক্রেতা উভয়ই সমস্যায় পড়ছেন। ঢাকার বিভিন্ন হাটে কাদা ও জলাবদ্ধতার মধ্যে পশু আনা-নেওয়া এবং দেখা কঠিন হয়ে পড়েছে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গতকাল মঙ্গলবার শ্রীমঙ্গলে দেশের সর্বোচ্চ ১৩০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

আবহাওয়াবিদরা জানিয়েছেন, আগামী কয়েক দিনও বজ্রসহ বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে, যা ঈদযাত্রা ও পশুর হাটের কার্যক্রমে আরও বিঘ্ন সৃষ্টি করতে পারে।

বিষয়: ঈদুল আজহাবৃষ্টিরাজধানীকোরবানি ঈদযানবাহনআবহাওয়াআবহাওয়া অধিদপ্তর
সর্বশেষ
  • ১

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

  • ২

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

  • ৩

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

  • ৪

    মহাখালীতে এসকেএস টাওয়ারের পেছনের ভবনে আগুন

  • ৫

    ‘২৪ ঘণ্টা হল খোলা চাই, এইখানে একটা মিসলিডিং আছে’

সম্পর্কিত
  • ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বৃহস্পতিবার ইসি জানিয়েছে, আগামী ২৯ অক্টোবর এ আসনে উপনির্বাচন হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন তফসিল চূড়ান্ত করার পর ইসি সচিব আখতার আহমেদ তা ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, রিটার্নিং ক

  • হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    জুলাই আন্দোলনের সময় ঢাকার কাফরুল থানার হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য নাজমুল আহসান কলিমুল্লাহকে গ্রেপ্তার দেখিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।

  • মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    শান্তর মামা মিরাজ অভিযোগ করেন, দীর্ঘ সময় নদীর পাড়ে এভাবে বাঁধা অবস্থায় থাকলে জোয়ারের পানিতে ডুবে শান্ত মারা যেতে পারতেন। পরিকল্পিতভাবে তাকে হত্যার উদ্দেশ্যে নদীর পাড়ে রশি দিয়ে হাত-পা ও মুখ বেঁধে রেখে যাওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।

  • ধানমন্ডি ও মহাখালীর দুই ভবনের আগুন নিয়ন্ত্রণে

    ধানমন্ডি ও মহাখালীর দুই ভবনের আগুন নিয়ন্ত্রণে

    রাজধানীর ধানমন্ডি ও মহাখালীতে দুই ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। আজ বৃহস্পতিবার বেলা ১১টা ৪০ মিনিটের দিকে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের চেষ্টায় মহাখালীর এসকেএস শপিং মলের পেছনে পুরোনো ভবনের আগুন নিয়ন্ত্রণে আসে। এরপর দুপুর ১২টার দিকে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের চেষ্টায় ধানমন্ডি ২৭-এ অ্যাপেক