Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

বল এখন ইরানের কোর্টে: মার্কিন ভাইস প্রেসিডেন্ট

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ১৪ এপ্রিল ২০২৬, ১৬: ১৬
বল এখন ইরানের কোর্টে: মার্কিন ভাইস প্রেসিডেন্ট

মধ্যপ্রাচ্যে যুদ্ধ বন্ধের লক্ষ্যে পাকিস্তানের শান্তি আলোচনার কোনো ফলাফল না আসায় আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স জানিয়েছে, শান্তি ফেরানোর দায়িত্ব এখন ইরানের। সংবাদমাধ্যম ফক্স নিউজের সাথে এক সাক্ষাৎকারে ইসলামাবাদে তেহরানের হাতে ওয়াশিংটনের ‘চূড়ান্ত ও সেরা প্রস্তাব’ তুলে দিয়ে ফিরে এসেছে বলে মন্তব্য করেন।

Advertisement
Advertisement
Advertisement

ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ভ্যান্স বলেন, “আমার মনে হয় বল এখন ইরানের কোর্টে। আমরা অনেক কিছুই খোলাখুলিভাবে তুলে ধরেছি। আমাদের শর্তগুলো অত্যন্ত স্পষ্টভাবে জানিয়েছি, এখন সিদ্ধান্ত নেওয়ার ভার ইরানের।”

ভ্যান্স আরও বলেন, “প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, যে দুটি বিষয়ে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। প্রথমত, ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের ওপর যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা। দ্বিতীয়ত, ভবিষ্যতে ইরান যেন পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে, তা নিশ্চিতে একটি কার্যকর যাচাই প্রক্রিয়া নিশ্চিত করা।

ভ্যান্স আরও বলেন, “ইরান বলছে তারা পারমাণবিক অস্ত্র বানাবে না। কিন্তু বাস্তবেও যেন এমন ঘটে সেটি আমরা নিশ্চিত করতে চাই।”

Advertisement
Advertisement
Advertisement

অন্যদিকে পাকিস্তানের আলোচনা থেকে মার্কিন প্রতিনিধি দল খালি হাতে ফিরলেও আশার আলো দেখছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প বলেন, “আমি আপনাদের বলতে পারি যে, অপর পক্ষ থেকে আমাদের ফোন করা হয়েছে। তারা একটি চুক্তি করতে চায়। তারা খুবই গুরুত্বের সাথে এটি চাইছে।”

মস্কো এবং বেইজিংও এই সংকট নিরসনে সক্রিয় হয়ে উঠেছে। রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ স্থানীয় সময় মঙ্গলবার বেইজিংয়ে পৌঁছেছেন। এর আগে তিনি ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির সঙ্গে টেলিফোনে চলমান সংকট নিয়ে দীর্ঘ আলোচনা করেছেন বলে ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানিয়েছে।

বিষয়: পারমাণবিক শক্তিআমেরিকাশান্তিচুক্তিইরানপ্রেসিডেন্টজেডি ভ্যান্স
সর্বশেষ
  • ১

    এশিয়া কাপ: শিরোপায় চোখ রেখে বাংলাদেশের ‘ভারত পরীক্ষা’

  • ২

    সিএমএসএমই খাতে বাংলাদেশ ব্যাংক ও এনআরবি ব্যাংকের চুক্তি

  • ৩

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

  • ৪

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

  • ৫

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

সম্পর্কিত
  • এশিয়া কাপ: শিরোপায় চোখ রেখে বাংলাদেশের ‘ভারত পরীক্ষা’

    এশিয়া কাপ: শিরোপায় চোখ রেখে বাংলাদেশের ‘ভারত পরীক্ষা’

    নারী এশিয়া কাপের অলিখিত নিয়ম হল, টুর্নামেন্ট জিততে হলে অন্তত একবার হলেও ভারতকে হারাতেই হবে। সাতবারের চ্যাম্পিয়ন দলটিকে হারিয়েই ৮ বছর আগে নিজেদের প্রথম ও একমাত্র এশিয়া কাপ জয়ের স্বাদ পেয়েছিল বাংলাদেশ। এবারের আসরে অবশ্য সেমিফাইনালেই সাক্ষাৎ হচ্ছে দুই দলের। শক্তি-সামর্থ্যে পিছিয়ে থাকা নিগার সুল

  • উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    পদত্যাগকারী প্রভোস্ট অধ্যাপক মো. কাউছার হোসেন বলেন, “বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসনিক পরিস্থিতিতে শিক্ষার পরিবেশ ও শৃঙ্খলা রক্ষা করা কঠিন হয়ে পড়েছে। এ কারণে আমরা প্রশাসনিক দায়িত্ব থেকে সরে দাঁড়াতে বাধ্য হয়েছি।” তবে শিক্ষক-কর্মকর্তাদের এসব অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন উপাচার্য।

  • ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বৃহস্পতিবার ইসি জানিয়েছে, আগামী ২৯ অক্টোবর এ আসনে উপনির্বাচন হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন তফসিল চূড়ান্ত করার পর ইসি সচিব আখতার আহমেদ তা ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, রিটার্নিং ক

  • হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    জুলাই আন্দোলনের সময় ঢাকার কাফরুল থানার হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য নাজমুল আহসান কলিমুল্লাহকে গ্রেপ্তার দেখিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।