Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

চট্টগ্রামে শিশুদের ব্যবহার করে ইয়াবা পাচার চক্রের সন্ধান, আটক ১

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২১: ০৮
চট্টগ্রামে শিশুদের ব্যবহার করে ইয়াবা পাচার চক্রের সন্ধান, আটক ১

শিশুদের ব্যবহার করে ইয়াবা পাচারের সাথে যুক্ত একটি চক্রের সন্ধান পেয়েছে র‌্যাব। চট্টগ্রামের আনোয়ারা উপজেলার সরকারহাট এলাকায় এ চক্রের এক নারীকে গত শনিবার আটক করে র‌্যাব সদস্যরা। ওই নারীর সাথে দুই শিশুকেও উদ্ধার করা হয়।

Advertisement
Advertisement
Advertisement

আটকের পর দুই শিশুর পেটের ভেতরে পলিথিনে মোড়ানো পুটলি বের করে সেখানে ৬ হাজার ৬১৫ পিস ইয়াবা পায় বলে আজ সোমবার র‌্যাব-৭ এর পাঠানো এ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

আটক গ্রেপ্তার নারীর নাম শারমিন আক্তার ওরফে ইসমত আরা (৪০), তিনি কক্সবাজারের চকরিয়া উপজেলার ডোমখালী গ্রামের বাসিন্দা। তার সাথে ৯ ও ১২ বছর বয়সী দুই শিশু ছিল।

র‌্যাব -৭ এর সহকারী পরিচালক এএসপি এ আর এম মোজাফ্ফর হোসেন জানান, গোপন তথ্যের ভিত্তিতে শনিবার রাতে আনোয়ারা উপজেলার সরকারহাট তৈলারদ্বীপ সেতু এলাকায় চট্টগ্রামের দিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশা তল্লাশি করে এক নারীকে আটক করে ৯ ও ১২ বছর বয়সী দুই শিশুকে উদ্ধার করা হয়।

Advertisement
Advertisement
Advertisement

এই কর্মকর্তা বলেন, পরে শারমিনকে জিজ্ঞাসাবাদে সাথে থাকা দুই শিশুর পেটে ইয়াবা থাকার কথা স্বীকার করেন। পরবর্তীতে দুই শিশুকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে পরীক্ষা নিরীক্ষার পর ৯ বছর বয়সী শিশুর পেট থেকে ৬৬টি ও ১২ বছর বয়েসী শিশুটির পেট থেকে ৬৭টি পুটলি বের করা হয়। সেখানে মোট ৬ হাজার ৬১৫ পিস ইয়াবা পাওয়া যায়।

র‌্যাবের বিজ্ঞপ্তিতে বলা হয়, অস্বচ্ছল পরিবারের শিশুদের ব্যবহার করে একটি চক্র ইয়াবা পাচার করছে। এর আগেও গ্রেপ্তার শারমিন শিশুদের দিয়ে ইয়াবা পাচার করেছেন। চক্রটি কক্সবাজার থেকে এনে চট্টগ্রামে ইয়াবা পাচার করত। এ ঘটনায় নগরীর পাঁচলাইশ থানায় মাদক আইনে মামলার প্রস্তুতি চলছে।

বিষয়: মাদকইয়াবাচট্টগ্রামশিশু
সর্বশেষ
  • ১

    রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন

  • ২

    হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের

  • ৩

    মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন

  • ৪

    সম্মিলিত ইসলামী ব্যাংক: তিন দিনে ২৬ হাজার গ্রাহক তুললেন কত টাকা

  • ৫

    ফিলিপাইনে যাত্রীবাহী ফেরিতে আগুনে নিহত ৫, নিখোঁজ ৮০ জনের বেশি

সম্পর্কিত
  • রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন

    রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন

    রাজধানীর ধানমন্ডিতে ২৭ নম্বরের একটি ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট কাজ করছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন চরচাকে বলেন, ‘আগুন লাগার খবর পেয়ে প্র

  • হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের

    হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের

    হংকংয়ের বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী করতে দেশের অর্থনৈতিক অঞ্চলগুলোতে বিশেষ সুবিধার প্রস্তাব দিয়েছে সরকার। একই সঙ্গে তৈরি পোশাকের বাইরে উচ্চপ্রযুক্তি, গ্রিন প্রযুক্তি, নবায়নযোগ্য জ্বালানি, হালকা প্রকৌশল, জুতা ও তথ্যপ্রযুক্তি খাতে হংকংয়ের বিনিয়োগ বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে

  • মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন

    মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন

    ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের আইসিইউতে (নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র) এখনো লাইফ সাপোর্টে রয়েছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি ও ন্যাশনাল পিপলস অ্যাকশনের (এনপিএ) কেন্দ্রীয় কাউন্সিলের সদস্য মেঘমল্লার বসু। চিকিৎসক জানিয়েছেন, মেঘের শারীরিক অবস্থা কিছুক্ষণ পরপরই পরিবর্তিত হচ্ছে। আজ বৃহস্প

  • ফিলিপাইনে যাত্রীবাহী ফেরিতে আগুনে নিহত ৫, নিখোঁজ ৮০ জনের বেশি

    ফিলিপাইনে যাত্রীবাহী ফেরিতে আগুনে নিহত ৫, নিখোঁজ ৮০ জনের বেশি

    পশ্চিম ফিলিপাইনের পালাওয়ান দ্বীপের কাছে যাত্রীবাহী ফেরিতে অগ্নিকাণ্ডে অন্তত পাঁচজন নিহত এবং ৮০ জনের বেশি নিখোঁজ রয়েছে বলে জানিয়েছে দেশটির কোস্টগার্ড। স্থানীয় সময় বুধবার রাতে পালাওয়ানের কোরন এলাকার জলসীমায় এমভি জুন অ্যাস্টার ফেরিতে আগুন লাগে। খবর রয়টার্স।