
মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন
রাজধানীর মহাখালীর একটি পরিত্যক্ত ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন আগুনের তথ্য নিশ্চিত করেছেন।
চরচা ডেস্ক

নেপাল-তিব্বত সীমান্তে ভয়াবহ আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৪৬৯ জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছে পুলিশ। নিখোঁজ রয়েছেন শত শত মানুষ। স্থানীয় সময় গত বুধবার এ বন্যার ঘটনা ঘটে। খবর নেপালভিত্তিক ইংরেজি দৈনিক কাঠমান্ডু পোস্টের।
অন্যদিকে, কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, প্রতিবেশী তিব্বত অঞ্চলেও অন্তত তিনজনের মৃত্যু হয়েছে।
নেপালের পর্যটন বিভাগ বৃহস্পতিবার প্রকাশিত তথ্যে জানিয়েছে, বুধবার সকাল থেকে ৩৪টি দেশের ৬৬৮ জন পর্যটকের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। তাদের বেশির ভাগ ট্র্যাকিং অভিযানে ছিলেন।
নিখোঁজদের মধ্যে ভারতের অন্তত ১৭৭ জন, যুক্তরাষ্ট্রের ৯০ জন, অস্ট্রেলিয়ার ৩৪ জন, যুক্তরাজ্যের ৩৩ জন এবং কানাডার ২৫ জন রয়েছেন। এ ছাড়া নেপালে নিখোঁজদের মধ্যে ১০০ জন চীনা নাগরিক রয়েছেন বলে জানিয়েছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়।
চীনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভি জানিয়েছে, তিব্বতের গিরং কাউন্টিতে ৫৫৮ জন নিখোঁজ রয়েছেন। তাদের মধ্যে ২৬০ জন বিদেশি নাগরিক।
ক্ষতিগ্রস্ত এলাকায় পৌঁছে জীবিতদের উদ্ধারের চেষ্টা করা অত্যন্ত কঠিন হওয়ায় অনুসন্ধান ও উদ্ধার অভিযান বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। সড়ক ও সেতুর ব্যাপক ক্ষয়ক্ষতির কারণে দুর্গত এলাকাগুলোতে পৌঁছানোই কঠিন হয়ে পড়েছে।

নেপালের রাজধানী কাঠমান্ডু থেকে আল জাজিরার সাংবাদিক মিনেল ফার্নান্দেজ এ কথা জানান। মিনেল ফার্নান্দেজ বলেন, যত বেশি সম্ভব জীবিত ব্যক্তিকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিতে সরকারি ও বেসরকারি হেলিকপ্টার মোতায়েন করা হয়েছে।
চিকিৎসকদের মতে, আহতদের মধ্যে কারও পাঁজরের হাড় ভেঙেছে, আবার কেউ ত্বক পুড়ে যাওয়ার মতো আঘাত পেয়েছেন।
নেপালে উদ্ধারকর্মীরা জীবিতদের সন্ধান এবং দুর্গম পাহাড়ি এলাকায় বিচ্ছিন্ন হয়ে পড়া হাজারো মানুষের কাছে জরুরি ত্রাণসামগ্রী পৌঁছে দিতে হেলিকপ্টার মোতায়েন করেছেন। এলাকাটি ট্রেকিংপ্রেমী ও তীর্থযাত্রীদের কাছে জনপ্রিয়। তারা তিব্বতের লাসা ও কাঠমান্ডুর মধ্যে যাতায়াত করেন।
আল জাজিরার যাচাই করা বুধবারের ভিডিও ফুটেজে দেখা গেছে, গিরং সীমান্ত পারাপার এলাকায় প্রবল স্রোতের পানি ও ধ্বংসাবশেষে কয়েক ডজন মানুষ ভেসে যাচ্ছেন। অন্যদিকে নেপালের ভাটির দিকে বহু বাড়িঘর, সড়ক ও বিদ্যুৎ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে।
সেনাবাহিনীর মুখপাত্র রাজা রাম বসনেত বলেন, প্রতিবেশী ভারত থেকে দেওয়া তাঁবু, খাবার ও ওষুধ হেলিকপ্টারে করে সবচেয়ে ক্ষতিগ্রস্ত জেলাগুলোতে পাঠানো হচ্ছে। উদ্ধার অভিযানে সেনাবাহিনী ও পুলিশের পাঁচ হাজারের বেশি সদস্য অংশ নিয়েছেন।
শুক্রবার নেপাল নিউজ জানিয়েছে, প্রতিকূল আবহাওয়া ও নদীতে পানির প্রবল স্রোতের মধ্যেও আপার ত্রিশুলি জলবিদ্যুৎ প্রকল্পের একটি সুড়ঙ্গে আটকা পড়া ৩৫০ জন শ্রমিক ও স্থানীয় বাসিন্দাকে উদ্ধার করেছে সেনাবাহিনী।

গণ্ডক নদী অববাহিকায় বন্যার আশঙ্কায় নেপাল সীমান্তবর্তী ভারতের বিহার, উত্তর প্রদেশ ও উত্তরাখণ্ড রাজ্য থেকে হাজারো মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে।
নেপালের কর্মকর্তাদের প্রাথমিক প্রতিবেদনে বলা হয়েছিল, ওই এলাকায় একটি ভূমিকম্পের কারণে হিমবাহের নিচের অংশ ধসে পড়ে আকস্মিক বন্যার সৃষ্টি হতে পারে।
তবে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, শুরুতে ৪ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প হিসেবে রেকর্ড হওয়া কম্পনটি আসলে হিমবাহের পাথর ও বরফের নিচের অংশ হঠাৎ ধসে পড়ার ফলে সৃষ্ট ভূকম্পন শক্তি ছিল। এর পর সেখানে ব্যাপক ধ্বংসাবশেষের স্রোত দেখা দেয়।

মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন
রাজধানীর মহাখালীর একটি পরিত্যক্ত ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন আগুনের তথ্য নিশ্চিত করেছেন।

রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন
রাজধানীর ধানমন্ডিতে ২৭ নম্বরের একটি ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট কাজ করছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন চরচাকে বলেন, ‘আগুন লাগার খবর পেয়ে প্র

হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের
হংকংয়ের বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী করতে দেশের অর্থনৈতিক অঞ্চলগুলোতে বিশেষ সুবিধার প্রস্তাব দিয়েছে সরকার। একই সঙ্গে তৈরি পোশাকের বাইরে উচ্চপ্রযুক্তি, গ্রিন প্রযুক্তি, নবায়নযোগ্য জ্বালানি, হালকা প্রকৌশল, জুতা ও তথ্যপ্রযুক্তি খাতে হংকংয়ের বিনিয়োগ বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে

মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের আইসিইউতে (নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র) এখনো লাইফ সাপোর্টে রয়েছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি ও ন্যাশনাল পিপলস অ্যাকশনের (এনপিএ) কেন্দ্রীয় কাউন্সিলের সদস্য মেঘমল্লার বসু। চিকিৎসক জানিয়েছেন, মেঘের শারীরিক অবস্থা কিছুক্ষণ পরপরই পরিবর্তিত হচ্ছে। আজ বৃহস্প