Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

শাহ আব্দুল করীমের জন্মবার্ষিকীতে এ বছর হয়নি লোকউৎসব

সিলেট প্রতিনিধি

সিলেট প্রতিনিধি

প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ২০: ০৪
শাহ আব্দুল করীমের জন্মবার্ষিকীতে এ বছর হয়নি লোকউৎসব

১৯৭৬ সাল থেকে চলে আসছে এই লোকউৎসব। কিন্তু এবার ব্যতিক্রম হলো। আজ ১৫ ফেব্রুয়ারি ১১১তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে ‘বাউল সম্রাট’ শাহ আব্দুল করীমের জন্মস্থান ধল-আশ্রমে লোকউৎসব অনুষ্ঠিত হয়নি। এ কারণে কর্তৃপক্ষের সঙ্গে বোঝাপড়া না হওয়াকেই দায়ী করছেন সংশ্লিষ্টরা।

Advertisement
Advertisement
Advertisement

১৯১৬ সালের ১৫ ফেব্রুয়ারি সুনামগঞ্জ জেলার দিরাই থানার ধল-আশ্রম গ্রামে জন্মগ্রহণ করেন বাউল সম্রাট শাহ আব্দুল করীম। তার বাবার নাম ইব্রাহীম আলী ও মায়ের নাম নাইওরজান। বাংলা সংস্কৃতির ধারায় তিনি আজ এক অনন্য নাম।

তার জন্ম উপলক্ষ্যে উদযাপিত লোকউৎসব না হওয়ার ব্যাপারে জানতে চাইলে শাহ আবদুল করীম পরিষদের সভাপতি ও তার ছেলে শাহ-নুরজালাল বলেছেন, “আমাদের উদ্যোগ নেওয়ার পরিকল্পনা ছিল। কিছু দিন আগে জেলা প্রশাসক বলেছিলেন, নির্বাচনের পরে লোকউৎসব করতে। ইতিমধ্যে ১৫-১৬ তারিখ হয়ে গেছে। এমন একটি অনুষ্ঠান হুটহাট করা যায় না। সামনে রমজান, তাই এ বছর লোকউৎসব হবে কি না–এখনো নিশ্চিত বলা যাচ্ছে না। তবে নিয়ম রক্ষার্থে আব্দুল করীমের শিষ্য-অনুরাগীরা আজ সকালে সমাধিতে শ্রদ্ধার্ঘ্য অর্পন করেছেন।”

এ ব্যাপারে শাহ আব্দুল করীম পরিষদের সাধারণ সম্পাদক দ্রোপদ চৌধুরী নুপুর স্মৃতিচারণ করে ভারাক্রান্ত হয়ে বলেন, “১৯৭৬ সনে আমি যখন ক্লাস ফাইভে পড়ি, তখন শাহ-আব্দুল করীম ১৫ ফেব্রুয়ারিতে নিজ বাড়িতে প্রথম লোক উৎসবের আয়োজন করেছিলেন। এর আগে উনার মুর্শিদ মৌল্লা বক্সের বাড়িতে ফাল্পুনের প্রথম রবিবারে বাউল গানের আয়োজন হতো। সেখানে উৎসব শেষ করে করীম সাহেব নিজ বাড়িতে এসে উৎসব করতেন। দুই দিনব্যাপী উৎসবের প্রথম দিন বাউল গান এবং দ্বিতীয় দিন কীর্তনের আয়োজন করতেন। উনার মৃত্যুর প্রায় ২ যুগ পর কয়েকবছর ধরেই পরম্পরা অনুযায়ী বিভিন্ন টেলিকম কোম্পানি ও স্থানীয়দের সংযোগিতায় ব্যাপক পরিসরে লোকউৎসব উদযাপনের চেষ্টা করছি আমরা। তবে নির্বাচন এবং রমজান মাসের কারণে এ বছর হবে কিনা এখনো নিশ্চয়তা দেখছি না। তবে আজ রাতে শাহ-আব্দুল করীমের শিষ্য ও ভক্ত-আশেকানরা তার সমাধিঘরে বিভিন্ন বাউল-মুর্শিদি গানের আসর করে শ্রদ্ধা জানাবেন।”

Advertisement
Advertisement
Advertisement

উল্লেখ্য ‘আগে কী সুন্দর দিন কাটাইতাম’, ‘গাড়ি চলে না, চলে না’, ‘বন্ধে মায়া লাগাইছে’, ‘মুর্শিদ ধন হে’, ‘সখী কুঞ্জ সাজাও গো’, ‘কেন পিরিতি বাড়াইলায় রে বন্ধু’, ‘আমি ফুল বন্ধু ফুলের ভ্রমরা’, ‘আমি কুলহারা কলঙ্কিনী’,‘বসন্ত বাতাসে সইগো, বসন্ত বাতাসে, বন্ধুর বাড়ির ফুলের গন্ধ, আমার বাড়ি আসে সই গো, বসন্ত বাতাসে’- বাউল সম্রাট শাহ আব্দুল করিমের এমন শত সহস্র গানগুলো দিনে দিনে বাংলার সংস্কৃতিক পরিচিতির এক অবিছেদ্দ্য সুরের পারম্পরার পরিচায়ক হয়ে উঠছে। তিনি তার জীবদ্দশায় ও মরণোত্তর রাষ্ট্রীয় ভাবে বিভিন্ন সম্মাননা পেয়েছেন, যার মধ্যে একুশে পদক অন্যতম। ২০০৯ সালের ১২ই সেপ্টেম্বর বাউল সম্রাট শাহ আব্দুল করীম মৃত্যুবরণ করেন।

বিষয়: সিলেটগানসুনামগঞ্জবাউল শিল্পীবাউল শাহ আবদুল করিম
সর্বশেষ
  • ১

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

  • ২

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

  • ৩

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

  • ৪

    মহাখালীতে এসকেএস টাওয়ারের পেছনের ভবনে আগুন

  • ৫

    ‘২৪ ঘণ্টা হল খোলা চাই, এইখানে একটা মিসলিডিং আছে’

সম্পর্কিত
  • ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বৃহস্পতিবার ইসি জানিয়েছে, আগামী ২৯ অক্টোবর এ আসনে উপনির্বাচন হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন তফসিল চূড়ান্ত করার পর ইসি সচিব আখতার আহমেদ তা ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, রিটার্নিং ক

  • হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    জুলাই আন্দোলনের সময় ঢাকার কাফরুল থানার হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য নাজমুল আহসান কলিমুল্লাহকে গ্রেপ্তার দেখিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।

  • মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    শান্তর মামা মিরাজ অভিযোগ করেন, দীর্ঘ সময় নদীর পাড়ে এভাবে বাঁধা অবস্থায় থাকলে জোয়ারের পানিতে ডুবে শান্ত মারা যেতে পারতেন। পরিকল্পিতভাবে তাকে হত্যার উদ্দেশ্যে নদীর পাড়ে রশি দিয়ে হাত-পা ও মুখ বেঁধে রেখে যাওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।

  • ধানমন্ডি ও মহাখালীর দুই ভবনের আগুন নিয়ন্ত্রণে

    ধানমন্ডি ও মহাখালীর দুই ভবনের আগুন নিয়ন্ত্রণে

    রাজধানীর ধানমন্ডি ও মহাখালীতে দুই ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। আজ বৃহস্পতিবার বেলা ১১টা ৪০ মিনিটের দিকে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের চেষ্টায় মহাখালীর এসকেএস শপিং মলের পেছনে পুরোনো ভবনের আগুন নিয়ন্ত্রণে আসে। এরপর দুপুর ১২টার দিকে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের চেষ্টায় ধানমন্ডি ২৭-এ অ্যাপেক