Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

কারাগারে থেকে কীভাবে গাড়ি পোড়ান সাবেক মেজর সাদিক? আদালতকে ব্যাখ্যা দিল পুলিশ

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ১৬ আগস্ট ২০২৬, ১৬: ১৬
কারাগারে থেকে কীভাবে গাড়ি পোড়ান সাবেক মেজর সাদিক? আদালতকে ব্যাখ্যা দিল পুলিশ
প্রতীকী ছবি

সাবেক মেজর মো. সাদিকুল হক কারাগারে থাকা অবস্থায় কীভাবে প্রাইভেটকারে অগ্নিকাণ্ডের মামলায় সম্পৃক্ত হলেন—ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তার লিখিত ব্যাখ্যা জমা দিয়েছে ভাটারা থানা পুলিশ।

Advertisement
Advertisement
Advertisement

আজ রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলামের আদালতে ভাটারা থানার ওসি মাজহারুল ইসলাম এবং মামলার তদন্ত কর্মকর্তা এসআই মো. চাঁদ আলী এই ব্যাখ্যা জমা দেন। বিচারক নথি পর্যালোচনা করে আদেশ দেবেন বলে জানিয়েছে প্রসিকিউশন।

Advertisement
Advertisement
Advertisement

গত সোমবার মামলার শুনানিকালে সাদিকের আইনজীবী এইচ এম আল-আমিন আদালতে প্রশ্ন তোলেন, ‘‘ঘটনার সময় আসামি কারাগারে ছিলেন। তাহলে তিনি কীভাবে গাড়ি পোড়ালেন?’’ এর পরিপ্রেক্ষিতে আদালত ভাটারা থানার ওসি ও তদন্ত কর্মকর্তাকে লিখিত ব্যাখ্যার নির্দেশ দেন।

আদালতে দেওয়া ব্যাখ্যায় পুলিশ জানায়, সেনাবাহিনীতে থাকাকালে সাদিক ২০২৫ সালের ৩ থেকে ৮ জুলাই বসুন্ধরা এলাকার কেবি কনভেনশন হলে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে গোপন সভা ও প্রশিক্ষণ দেন। এছাড়া রূপগঞ্জের রিসোর্ট, কাটাবন, মিরপুর ডিওএইচএস এবং উত্তরার নিজ ফ্ল্যাটেও তিনি মূল প্রশিক্ষক ও সমন্বয়ক হিসেবে একাধিক কর্মশালা করেন।

পুলিশের দাবি, এসব প্রশিক্ষণে অংশ নেওয়া যেসব নেতাকর্মী গ্রেপ্তার এড়াতে পেরেছিলেন, তারা সাদিকের পূর্বনির্দেশনা, পরিকল্পনা ও অর্থায়নে দেশকে অস্থিতিশীল করতে ২০২৫ সালের ১১ নভেম্বর রাতে ভাটারায় একটি প্রাইভেটকারে আগুন দেন।

মামলা সূত্রে জানা যায়, ১১ নভেম্বর রাতে মনির হোসেন নামে এক ব্যক্তির প্রাইভেট কারে আগুন দেওয়া হলে তিনি অজ্ঞাতনামা ২০-২৫ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেন। এই মামলায় গত ৭ আগস্ট তদন্ত কর্মকর্তা সাদিককে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন।

অন্যদিকে আসামি পক্ষের আইনজীবী জানান, সাদিক ২০২৪ সালের ২৯ অক্টোবর সামরিক আদালতের দণ্ডে জেলে যান এবং পূর্বের মামলায় সম্প্রতি হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন। গাড়ি পোড়ানোর ঘটনার সময় কারাগারে থাকা সত্ত্বেও তাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে এ মামলায় জড়ানো হচ্ছে।

বিষয়: পুলিশআদালতনাশকতাসেনাবাহিনী
সর্বশেষ
  • ১

    এশিয়া কাপ: শিরোপায় চোখ রেখে বাংলাদেশের ‘ভারত পরীক্ষা’

  • ২

    সিএমএসএমই খাতে বাংলাদেশ ব্যাংক ও এনআরবি ব্যাংকের চুক্তি

  • ৩

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

  • ৪

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

  • ৫

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

সম্পর্কিত
  • উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    পদত্যাগকারী প্রভোস্ট অধ্যাপক মো. কাউছার হোসেন বলেন, “বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসনিক পরিস্থিতিতে শিক্ষার পরিবেশ ও শৃঙ্খলা রক্ষা করা কঠিন হয়ে পড়েছে। এ কারণে আমরা প্রশাসনিক দায়িত্ব থেকে সরে দাঁড়াতে বাধ্য হয়েছি।” তবে শিক্ষক-কর্মকর্তাদের এসব অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন উপাচার্য।

  • ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বৃহস্পতিবার ইসি জানিয়েছে, আগামী ২৯ অক্টোবর এ আসনে উপনির্বাচন হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন তফসিল চূড়ান্ত করার পর ইসি সচিব আখতার আহমেদ তা ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, রিটার্নিং ক

  • হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    জুলাই আন্দোলনের সময় ঢাকার কাফরুল থানার হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য নাজমুল আহসান কলিমুল্লাহকে গ্রেপ্তার দেখিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।

  • মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    শান্তর মামা মিরাজ অভিযোগ করেন, দীর্ঘ সময় নদীর পাড়ে এভাবে বাঁধা অবস্থায় থাকলে জোয়ারের পানিতে ডুবে শান্ত মারা যেতে পারতেন। পরিকল্পিতভাবে তাকে হত্যার উদ্দেশ্যে নদীর পাড়ে রশি দিয়ে হাত-পা ও মুখ বেঁধে রেখে যাওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।