Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

বিপৎসীমার ওপরে তিস্তার পানি, চরাঞ্চল ও নিম্নাঞ্চলে বন্যার আশঙ্কা

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ১০ জুলাই ২০২৬, ১২: ১৭
বিপৎসীমার ওপরে তিস্তার পানি, চরাঞ্চল ও নিম্নাঞ্চলে বন্যার আশঙ্কা

উজানের পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিপাতে ফের বাড়তে শুরু করেছে তিস্তা নদীর পানি। নীলফামারীর ডালিয়া ব্যারেজ পয়েন্টে নদীটির পানি বিপৎসীমা অতিক্রম করায় তীরবর্তী নিম্নাঞ্চল ও চরাঞ্চলগুলোতে নতুন করে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে।

Advertisement
Advertisement
Advertisement

গত কয়েক দিন ধরে তিস্তার পানি কিছুটা কমলেও গতকাল বৃহস্পতিবার থেকে পরিস্থিতি পাল্টাতে শুরু করে। ডালিয়া পয়েন্টে দেশের বৃহত্তম এই সেচ প্রকল্পের কাছে সন্ধ্যা ৬টায় পানি বিপৎসীমার মাত্র ১ সেন্টিমিটার নিচে ছিল। তবে রাত বাড়ার সঙ্গে সঙ্গে পানি দ্রুত বৃদ্ধি পায় এবং রাত ৯টায় তা বিপৎসীমার ৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হতে শুরু করে।

পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বরাত দিয়ে বার্তা সংস্থা ইউএনবি জানিয়েছে, রাত ৯টায় ডালিয়া পয়েন্টে তিস্তার পানির উচ্চতা রেকর্ড করা হয়েছে ৫২ দশমিক ১৮ মিটার, যেখানে এই পয়েন্টে বিপৎসীমা হচ্ছে ৫২ দশমিক ১৫ মিটার।

পানি বাড়ায় তিস্তা নদীর অববাহিকার চরাঞ্চল ও নিম্নাঞ্চলের বাসিন্দাদের মধ্যে নতুন করে আতঙ্ক ও উদ্বেগ দেখা দিয়েছে। স্থানীয় বাসিন্দারা জানান, গত কয়েক দিনে নদীর পানি কিছুটা কমায় তারা স্বস্তি পেতে শুরু করেছিলেন। কিন্তু বৃহস্পতিবার রাতের হঠাৎ এই পানি বৃদ্ধি তাদের আবারো বন্যার মুখে ফেলার ভয় তৈরি করেছে।

Advertisement
Advertisement
Advertisement

ডালিয়া ব্যারেজ পয়েন্টের দায়িত্বে থাকা পাউবোর কর্মকর্তা নুরুল ইসলাম জানান, উজানের ঢলের ওপর নির্ভর করে তিস্তার পানি কমছে ও বাড়ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পানি উন্নয়ন বোর্ড ২৪ ঘণ্টা মনিটরিং করছে এবং নদী তীরবর্তী ঝুঁকিপূর্ণ এলাকার মানুষকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

পাউবো আরও জানিয়েছে, উজানে যদি ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকে, তবে নদীর পানি আরও বাড়তে পারে। তবে যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি রাখা হয়েছে।

বিষয়: বন্যার খবরবন্যাতিস্তা নদীতিস্তা ব্যারেজরংপুর
সর্বশেষ
  • ১

    এশিয়া কাপ: শিরোপায় চোখ রেখে বাংলাদেশের ‘ভারত পরীক্ষা’

  • ২

    সিএমএসএমই খাতে বাংলাদেশ ব্যাংক ও এনআরবি ব্যাংকের চুক্তি

  • ৩

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

  • ৪

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

  • ৫

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

সম্পর্কিত
  • এশিয়া কাপ: শিরোপায় চোখ রেখে বাংলাদেশের ‘ভারত পরীক্ষা’

    এশিয়া কাপ: শিরোপায় চোখ রেখে বাংলাদেশের ‘ভারত পরীক্ষা’

    নারী এশিয়া কাপের অলিখিত নিয়ম হল, টুর্নামেন্ট জিততে হলে অন্তত একবার হলেও ভারতকে হারাতেই হবে। সাতবারের চ্যাম্পিয়ন দলটিকে হারিয়েই ৮ বছর আগে নিজেদের প্রথম ও একমাত্র এশিয়া কাপ জয়ের স্বাদ পেয়েছিল বাংলাদেশ। এবারের আসরে অবশ্য সেমিফাইনালেই সাক্ষাৎ হচ্ছে দুই দলের। শক্তি-সামর্থ্যে পিছিয়ে থাকা নিগার সুল

  • উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    পদত্যাগকারী প্রভোস্ট অধ্যাপক মো. কাউছার হোসেন বলেন, “বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসনিক পরিস্থিতিতে শিক্ষার পরিবেশ ও শৃঙ্খলা রক্ষা করা কঠিন হয়ে পড়েছে। এ কারণে আমরা প্রশাসনিক দায়িত্ব থেকে সরে দাঁড়াতে বাধ্য হয়েছি।” তবে শিক্ষক-কর্মকর্তাদের এসব অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন উপাচার্য।

  • ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বৃহস্পতিবার ইসি জানিয়েছে, আগামী ২৯ অক্টোবর এ আসনে উপনির্বাচন হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন তফসিল চূড়ান্ত করার পর ইসি সচিব আখতার আহমেদ তা ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, রিটার্নিং ক

  • হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    জুলাই আন্দোলনের সময় ঢাকার কাফরুল থানার হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য নাজমুল আহসান কলিমুল্লাহকে গ্রেপ্তার দেখিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।