Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

খুলনায় অর্থ আত্মসাতের মামলায় ছয় ব্যাংক কর্মকর্তাসহ ৭ জনের কারাদণ্ড

বিশেষ প্রতিনিধি, খুলনা

বিশেষ প্রতিনিধি, খুলনা

প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১৬: ২৫
খুলনায় অর্থ আত্মসাতের মামলায় ছয় ব্যাংক কর্মকর্তাসহ ৭ জনের কারাদণ্ড
খুলনা বিভাগীয় স্পেশাল জজ আদালত। ফাইল ছবি

অর্থ আত্মসাতের মামলায় সোনালী ব্যাংকের ছয় কর্মকর্তাসহ সাত জনকে ১০ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদেরকে ৯২ কোটি ৬৩ লাখ ৩১ হাজার ৭৫২ টাকা জরিমানা, অনাদায়ে প্রত্যেককে আরও দুই বছর করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

Advertisement
Advertisement
Advertisement

আজ বুধবার খুলনা বিভাগীয় স্পেশাল জজ আদালতের বিচারক মুহা. আদীব আলী এই রায় ঘোষণা করেন।

রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের উচ্চমান বেঞ্চ সহকারী মো. ইয়াসীন আলী।

দণ্ডপ্রাপ্তরা হলেন- দৌলতপুর থানার ডিসি রোডের মেসার্স ইষ্টার্ণ ট্রেডার্সের স্বত্বাধিকারী সনজিৎ কুমার দাস (পলাতক), দৌলতপুর সোনালী ব্যাংক কর্পোরেট শাখার সাবেক গোডাউন কিপার মো. মতিয়ার রহমান, একই ব্যাংকের সহকারী জেনারেল ম্যানেজার মো. নজরুল ইসলাম, সাবেক সহকারী মহাব্যবস্থাপক মানিক চন্দ্র মন্ডল (পলাতক), সাবেক সিনিয়র প্রিন্সিপ্যাল অফিসার মো. রুহুল আমিন, সাবেক প্রিন্সিপ্যাল আফিসার মো. সিরাজুল ইসলাম ও সাবেক অফিসার অজিত কুমার সরকার।

Advertisement
Advertisement
Advertisement
সুব্রত বাইনের সহযোগী দীপু ও সেলিম প্রধানকে গ্রেপ্তার দেখানোর আদেশ আদালতেরcmm adalot

আদালত সূত্রে জানা যায়, ২০০৫ সালের ১৯ জুন থেকে ২০১৪ সালের ২৩ সেপ্টেম্বর পর্যন্ত এ মামলার ১ নম্বর আসামি দৌলতপুর ডিসি রোড ইষ্টার্ণ ট্রেডার্সের মালিক ও সোনালী ব্যাংকের উল্লিখিত কর্মকর্তারা পরস্পর যোগসাজসে প্রতারণার মাধ্যমে ব্যাংক থেকে আটটি সিসি প্লেজ, পিসিসি এবং সুদবাহী ব্লক ঋণ হিসাবের মাধ্যমে ৪৯ কোটি ৬২ লাখ ১৪ হাজার ২৩৭ টাকা গ্রহণ করেন। কিন্তু তা পরিশোধ না করে আত্মসাৎ করেন। বর্তমানে যার সুদাসলে ৯২ কোটি ৬৩ লাখ ৩১ হাজার ৭৫২ টাকার ক্ষতি সাধন করে।

২০১৭ সালের ২৬ সেপ্টেম্বর দুর্নীতি দমন কমিশন (দুদক) সমন্বিত জেলা কার্যালয়ের উপসহকারী পরিচালক মোহা. মোশাররফ হোসেন বাদী হয়ে দৌলতপুর থানায় ১৯৪৭ সালের ৪০৯/৪২০/১০৯ ধারায় মামলা দায়ের করেন। ২০১৮ সালের ৮ আগস্ট মামলার তদন্ত কর্মকর্তা দুদক উপসহকারী পরিচালক মো. মোশাররফ হোসেন আসামিদের নাম উল্লেখ করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। ২০২৫ সালের ২৩ অক্টোবর বিভাগীয় স্পেশাল জজ আদালত মো. আশরাফুল ইসলামের আদালতে আসামিদের বিরুদ্ধে চার্জ গঠন করা হয়।

বিষয়: মামলাঅর্থ লুটখুলনাআদালতকর্মকর্তাব্যাংক
সর্বশেষ
  • ১

    মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন

  • ২

    তিন দিনে ২৬ হাজার গ্রাহক ১ হাজার ৪০ কোটি টাকা তুলেছেন

  • ৩

    ফিলিপাইনে যাত্রীবাহী ফেরিতে আগুনে নিহত ৫, নিখোঁজ ৮০ জনের বেশি

  • ৪

    বাংলাদেশ থেকে ১০ হাজার কর্মী নেবে ওমান: শামা ওবায়েদ

  • ৫

    হামের নজিরবিহীন প্রাদুর্ভাবে বিপর্যস্ত বাংলাদেশ: রয়টার্স

সম্পর্কিত
  • মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন

    মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন

    ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের আইসিইউতে (নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র) এখনো লাইফ সাপোর্টে রয়েছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি ও ন্যাশনাল পিপলস অ্যাকশনের (এনপিএ) কেন্দ্রীয় কাউন্সিলের সদস্য মেঘমল্লার বসু। চিকিৎসক জানিয়েছেন, মেঘের শারীরিক অবস্থা কিছুক্ষণ পরপরই পরিবর্তিত হচ্ছে। আজ বৃহস্প

  • ফিলিপাইনে যাত্রীবাহী ফেরিতে আগুনে নিহত ৫, নিখোঁজ ৮০ জনের বেশি

    ফিলিপাইনে যাত্রীবাহী ফেরিতে আগুনে নিহত ৫, নিখোঁজ ৮০ জনের বেশি

    পশ্চিম ফিলিপাইনের পালাওয়ান দ্বীপের কাছে যাত্রীবাহী ফেরিতে অগ্নিকাণ্ডে অন্তত পাঁচজন নিহত এবং ৮০ জনের বেশি নিখোঁজ রয়েছে বলে জানিয়েছে দেশটির কোস্টগার্ড। স্থানীয় সময় বুধবার রাতে পালাওয়ানের কোরন এলাকার জলসীমায় এমভি জুন অ্যাস্টার ফেরিতে আগুন লাগে। খবর রয়টার্স।

  • বাংলাদেশ থেকে ১০ হাজার কর্মী নেবে ওমান: শামা ওবায়েদ

    বাংলাদেশ থেকে ১০ হাজার কর্মী নেবে ওমান: শামা ওবায়েদ

    ওমান কৃষি ও মৎস্য খাতে বাংলাদেশ থেকে ১০ হাজার কর্মী নিয়োগের আগ্রহ প্রকাশ করেছে বলে জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। গতকাল বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে ওমানের রাজপরিবারের সদস্য আল সাইয়্যিদ মোহাম্মদ সালিম আলী আল সাইদের সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা বলেন। খবর বার্তা সংস্থা বাসস।

  • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নির্মাণ কার্যক্রম স্বাভাবিক

    রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নির্মাণ কার্যক্রম স্বাভাবিক

    ‎পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্পের একটি অস্থায়ী ভবনে অগ্নিকাণ্ডে বিদ্যুৎকেন্দ্রের নির্মাণ ও কমিশনিং কার্যক্রম স্বাভাবিক আছে বলে জানিয়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্প ও বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন। গতকাল বুধবার রাতে দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আ