Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

ফুটবল বিশ্বকাপ: সোমালিয়ার রেফারিকে নিয়ে আসলে কী হচ্ছে

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ১০ জুন ২০২৬, ১৭: ১৫
ফুটবল বিশ্বকাপ: সোমালিয়ার রেফারিকে নিয়ে আসলে কী হচ্ছে

সব ঠিক থাকলে এই সময়ে সোমালিয়ান রেফারি ওমর আবদুলকাদির আরতানের থাকার কথা ছিল যুক্তরাষ্ট্রে। প্রস্তুতি চলত ১১ জুন থেকে শুরু হতে যাওয়া ফুটবল বিশ্বকাপে রেফারিংয়ের। তবে নাটকীয়ভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি না পাওয়ায় সেই স্বপ্ন ভেঙে গেছে শেষ মুহূর্তে। দুঃখজনক এই ঘটনায় হতাশ আরতানের কাছে পুরো ব্যাপারটা নিয়তি বলেই মনে হচ্ছে।

Advertisement
Advertisement
Advertisement

২০২৫ সালে আফ্রিকার বর্ষসেরা রেফারি নির্বাচিত হন আরতান। এই অঞ্চলের অন্যতম শীর্ষ রেফারি হিসেবেও বিবেচনা করা হয় তাকে। সেই ধারাবাহিকতায় পৌঁছে গিয়েছিলেন ক্যারিয়ারের সবচেয়ে বড় মঞ্চের দোরগোড়ায়। সোমালিয়ার প্রথম রেফারি হিসেবে বিশ্বকাপে ম্যাচ পরিচালনার স্বপ্নও ছিল হাতের নাগালে। তবে এবারের আসরে আর সেই সুযোগ পাওয়া হচ্ছে না তার। কারণ, যুক্তরাষ্ট্রের কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশন (সিবিপি) তাকে দেশটিতে প্রবেশের অনুমতি দেয়নি।

এরপর বুধবার সোমালিয়ার রাজধানী মোগাদিশুতে ফিরে যান আরতান। সেখানে সাংবাদিকদের বলেন, “যা হওয়ার তাই হয়েছে, এটাই নিয়তি ছিল। ফিফা আমাকে যে সমর্থন দিয়েছে, সে জন্য আমি কৃতজ্ঞ।”

গত মঙ্গলবার আরতানকে বিশ্বকাপের অন্যতম স্বাগতিক দেশ যুক্তরাষ্ট্রে প্রবেশ না করতে দেওয়ার স্পষ্ট ব্যাখ্যা দিয়েছে ট্রাম্প প্রশাসন। তাদের দাবি, ‘সন্ত্রাসী সংগঠনের সন্দেহভাজন সদস্যদের’ সঙ্গে যোগাযোগ রয়েছে আরতানের। এই কারণেই তাকে যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে দেওয়া হয়নি।

Advertisement
Advertisement
Advertisement

অভিযোগের বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি আরতান। দেশের মানুষের প্রতি সমর্থন অব্যাহত রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, “সোমালিয়া আমাদের দেশ, সেটা ভালো সময় হোক বা খারাপ। আমি তরুণদের বলতে চাই, নিজেদের দেশ নিয়ে কখনো আশা হারাবে না। আমি এখন আমার দেশে আছি এবং দুনিয়ায় এরচেয়ে আর ভালো কোনো দেশ নেই।”

আরতান ইতিবাচক থাকার চেষ্টা করলেও সোমালিয়া জুড়ে দেখা গেছে হতাশার সুর। বার্তা সংস্থা রয়টার্সকে শিক্ষার্থী আবদিফাতাহ বলেছেন, “এটা শুধু তার জন্যই নয়, আমাদের সবার জন্য এবং পুরো আফ্রিকার জন্যই একটি বিশেষ মুহূর্ত হতে পারত। কিন্তু সেটা আর হলো না।”

অন্যদিকে আলোকচিত্রী নাজিব এ. ফারাহ এই সিদ্ধান্তকে নেতিবাচক হিসেবে উল্লেখ করেছেন। তার মতে, “ওমর আরতান সোমালির রেফারিদের জন্য একজন আদর্শ। তাকে এভাবে ফিরিয়ে দেওয়ার মাধ্যমে রেফারিং বা ফুটবলে ক্যারিয়ার গড়ার স্বপ্ন দেখা তরুণ সোমালিদের কাছে একটি ভুল বার্তা গেল।”

সোমালিয়া সরকার জানিয়েছে, আরতানের যুক্তরাষ্ট্রে প্রবেশ নিশ্চিত করার জন্য তারা দেশটির সরকার ও ফিফার সঙ্গে আলোচনা করেছিল। তবে সেই প্রচেষ্টা শেষ পর্যন্ত সফল হয়নি।

বিষয়: সোমালিয়াফুটবলফিফা বিশ্বকাপ ২০২৬খেলাফিফাবিশ্বকাপ
সর্বশেষ
  • ১

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

  • ২

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

  • ৩

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

  • ৪

    মহাখালীতে এসকেএস টাওয়ারের পেছনের ভবনে আগুন

  • ৫

    ‘২৪ ঘণ্টা হল খোলা চাই, এইখানে একটা মিসলিডিং আছে’

সম্পর্কিত
  • ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বৃহস্পতিবার ইসি জানিয়েছে, আগামী ২৯ অক্টোবর এ আসনে উপনির্বাচন হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন তফসিল চূড়ান্ত করার পর ইসি সচিব আখতার আহমেদ তা ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, রিটার্নিং ক

  • হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    জুলাই আন্দোলনের সময় ঢাকার কাফরুল থানার হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য নাজমুল আহসান কলিমুল্লাহকে গ্রেপ্তার দেখিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।

  • মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    শান্তর মামা মিরাজ অভিযোগ করেন, দীর্ঘ সময় নদীর পাড়ে এভাবে বাঁধা অবস্থায় থাকলে জোয়ারের পানিতে ডুবে শান্ত মারা যেতে পারতেন। পরিকল্পিতভাবে তাকে হত্যার উদ্দেশ্যে নদীর পাড়ে রশি দিয়ে হাত-পা ও মুখ বেঁধে রেখে যাওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।

  • ধানমন্ডি ও মহাখালীর দুই ভবনের আগুন নিয়ন্ত্রণে

    ধানমন্ডি ও মহাখালীর দুই ভবনের আগুন নিয়ন্ত্রণে

    রাজধানীর ধানমন্ডি ও মহাখালীতে দুই ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। আজ বৃহস্পতিবার বেলা ১১টা ৪০ মিনিটের দিকে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের চেষ্টায় মহাখালীর এসকেএস শপিং মলের পেছনে পুরোনো ভবনের আগুন নিয়ন্ত্রণে আসে। এরপর দুপুর ১২টার দিকে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের চেষ্টায় ধানমন্ডি ২৭-এ অ্যাপেক