রাজশাহীতে বিএনপি ৪, জামায়াত ২ আসনে জয়ী

রাজশাহীতে বিএনপি ৪, জামায়াত ২ আসনে জয়ী
রাজশাহী জেলার ছয়টি সংসদীয় আসনের বেসরকারি ফলাফল ঘোষণা। ছবি: চরচা

রাজশাহী জেলার ছয়টি সংসদীয় আসনের বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়েছে। কেন্দ্রভিত্তিক ভোট গণনা ও পোস্টাল ভোট যুক্ত করে পাওয়া ফল অনুযায়ী চারটি আসনে বিএনপি প্রার্থী এবং দুটি আসনে জামায়াত প্রার্থী বিজয়ী হয়েছেন।

আজ শুক্রবার নির্বাচন কমিশন (ইসি) বেসরকারিভাবে এই ফলাফল ঘোষণা করে।

বেসরকারি ফলাফল অনুযায়ী–রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনে সব কেন্দ্রের ফলাফলে জামায়াত প্রার্থী মুজিবুর রহমান ১ লাখ ৭১ হাজার ৭৮৬ ভোট পেয়ে জয়লাভ করেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির শরীফ উদ্দীন পেয়েছেন ১ লাখ ৬৯ হাজার ৯০২ ভোট। ১ হাজার ৮৮৪ ভোটের ব্যবধানে জয় নিশ্চিত করেন মুজিবুর রহমান।

এ ছাড়া রাজশাহী-২ (সদর) আসনে ১১৬টি কেন্দ্রের ফলে বিএনপির মিজানুর রহমান মিনু ১ লাখ ২৫ হাজার ৬৪৭ ভোট পেয়ে বিজয়ী হন। জামায়াতের জাহাঙ্গীর পেয়েছেন ৯৭ হাজার ৪৬৬ ভোট।

একইসাথে রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনে বিএনপির অ্যাডভোকেট শফিকুল হক মিলন ১ লাখ ৭৬ হাজার ৪৬৮ ভোট পেয়ে জয় পান। জামায়াতের আবুল কালাম আজাদ পেয়েছেন ১ লাখ ৩৬ হাজার ৫৬৫ ভোট।

রাজশাহী-৪ (বাগমারা) আসনে জামায়াত প্রার্থী আব্দুল বারী সরদার ১ লাখ ১৮ হাজার ২৪৮ ভোট পেয়ে জয়ী হন। বিএনপির ডি এম ডি জিয়াউর রহমান পেয়েছেন ১ লাখ ৯ হাজার ৭৫৯ ভোট।

রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনে বিএনপির নজরুল ইসলাম মণ্ডল ১ লাখ ২৩ হাজার ৬১২ ভোট পেয়ে বিজয়ী হন। জামায়াতের মাওলানা মনজুর রহমান পেয়েছেন ৫৫ হাজার ৮৭৩ ভোট।

রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনে বিএনপির আবু সাঈদ চাঁদ ১ লাখ ৪৮ হাজার ৬৭২ ভোট পেয়ে জয় নিশ্চিত করেন। জামায়াতের নাজমুল হক পেয়েছেন ৯২ হাজার ৯৬৫ ভোট।

সম্পর্কিত