Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

ইউক্রেনে রাশিয়ার হামলায় অন্তত ৫ জন নিহত

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ২০ আগস্ট ২০২৬, ১০: ০৭
ইউক্রেনে রাশিয়ার হামলায় অন্তত ৫ জন নিহত
ইউক্রেনে রাশিয়ার হামলায় অন্তত পাঁচজন নিহত। ছবি: এএফপি

রাশিয়ার রাতভর ক্ষেপণাস্ত্র হামলায় রাজধানী কিয়েভ ও আশপাশের এলাকায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন বলে জানিয়েছে ইউক্রেনীয় কর্তৃপক্ষ।

Advertisement
Advertisement
Advertisement

ইউক্রেনের রাষ্ট্রীয় জরুরি সেবা সংস্থা ডিএসএনএসের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, বৃহস্পতিবারের এই হামলায় অ্যাপার্টমেন্ট ভবন ও গুদাম লক্ষ্যবস্তু করা হয়।

এ হামলায় অন্তত ২৩ জন আহত হয়েছেন। ধসে পড়া ভবনের ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের উদ্ধারে তৎপরতা চালাচ্ছে কর্তৃপক্ষ। এরই মধ্যে ধ্বংসস্তূপ থেকে একজনকে জীবিত উদ্ধার করেছেন উদ্ধারকর্মীরা।

কিয়েভের মেয়র ভিটালি ক্লিৎসকো বলেন, রাতভর হামলায় একটি শিশু হাসপাতাল ক্ষতিগ্রস্ত হয়েছে। হামলায় হাসপাতালটির জানালার কাচ ভেঙে গেছে এবং আশপাশের কয়েকটি গাড়িতে আগুন লেগেছে।

Advertisement
Advertisement
Advertisement
আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে ফেরত আনল বিজিবিBGB

ভিটালি আরও বলেন, কিয়েভের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সোলোমিয়ানস্কি জেলার একটি শিল্পকেন্দ্রেও ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে।

বৃহত্তর কিয়েভ অঞ্চলের ব্রোভারি জেলায় হামলায় একজন নিহত ও আরেকজন আহত হয়েছেন বলে জানিয়েছেন কিয়েভের আঞ্চলিক গভর্নর তিমুর তকাচেঙ্কো।

এর আগে রাতে আঞ্চলিক প্রশাসন বাসিন্দাদের আশ্রয় নেওয়ার সতর্কতা জারি করে। সতর্কবার্তায় বলা হয়, এলাকায় আকাশ প্রতিরক্ষা কার্যক্রম পরিচালিত হতে পারে।

ইউক্রেনীয় বিমানবাহিনীর সতর্কতার বরাত দিয়ে আঞ্চলিক কর্তৃপক্ষ আরও কয়েকটি ক্ষেপণাস্ত্র হামলার সতর্কতা জারি করেছে।

বিষয়: ইউক্রেনহাসপাতালক্ষেপণাস্ত্রহামলারাশিয়া ইউক্রেন সংকট
সর্বশেষ
  • ১

    লং মার্চ থেকে কী পেল বিরোধীরা?

  • ২

    মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন

  • ৩

    রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন

  • ৪

    হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের

  • ৫

    মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন

সম্পর্কিত
  • মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন

    মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন

    রাজধানীর মহাখালীর একটি পরিত্যক্ত ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন আগুনের তথ্য নিশ্চিত করেছেন।

  • রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন

    রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন

    রাজধানীর ধানমন্ডিতে ২৭ নম্বরের একটি ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট কাজ করছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন চরচাকে বলেন, ‘আগুন লাগার খবর পেয়ে প্র

  • হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের

    হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের

    হংকংয়ের বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী করতে দেশের অর্থনৈতিক অঞ্চলগুলোতে বিশেষ সুবিধার প্রস্তাব দিয়েছে সরকার। একই সঙ্গে তৈরি পোশাকের বাইরে উচ্চপ্রযুক্তি, গ্রিন প্রযুক্তি, নবায়নযোগ্য জ্বালানি, হালকা প্রকৌশল, জুতা ও তথ্যপ্রযুক্তি খাতে হংকংয়ের বিনিয়োগ বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে

  • মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন

    মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন

    ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের আইসিইউতে (নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র) এখনো লাইফ সাপোর্টে রয়েছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি ও ন্যাশনাল পিপলস অ্যাকশনের (এনপিএ) কেন্দ্রীয় কাউন্সিলের সদস্য মেঘমল্লার বসু। চিকিৎসক জানিয়েছেন, মেঘের শারীরিক অবস্থা কিছুক্ষণ পরপরই পরিবর্তিত হচ্ছে। আজ বৃহস্প