Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

৬ সাংবাদিকের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবি সিপিজের

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ২২ জুন ২০২৬, ১৮: ৫৩
৬ সাংবাদিকের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবি সিপিজের

রাজনৈতিক দুর্নীতি নিয়ে জনস্বার্থে প্রতিবেদন করায় ‘দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন’-এর ছয় সাংবাদিকের বিরুদ্ধে দায়ের করা সমস্ত মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছে কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস বা সিপিজে।

Advertisement
Advertisement
Advertisement

আজ সোমবার প্রকাশিত একটি বিবৃতিতে সংস্থাটি এ দাবি জানায়। সিপিজে-র জানিয়েছে, পুলিশ ছয় সাংবাদিকদের বিরুদ্ধে ২০২৬ সালের সাইবার নিরাপত্তা আইন ছাড়াও ফৌজদারি মানহানি, চাঁদাবাজি এবং অপরাধমূলক হুমকির অভিযোগ এনেছে।

বগুড়া প্রেস ক্লাবের কোষাধ্যক্ষ তানভীর আলম রিমনের দায়ের করা এই ফৌজদারি অভিযোগের সূত্রপাত স্থানীয় সরকার বিষয়ক প্রতিমন্ত্রী মীর শাহে আলমের বিরুদ্ধে আনা দুর্নীতির অভিযোগ সংক্রান্ত একটি প্রতিবেদনকে কেন্দ্র করে।

অভিযোগে সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা ও মানহানিকর সংবাদ প্রকাশের দাবি করা হয়েছে। পাশাপাশি পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মো. রেজানুর ইসলাম, রিমন ও প্রতিমন্ত্রীর কাছ থেকে ২০ লাখ টাকা চাঁদাবাজি করার চেষ্টা করেছিলেন বলেও অভিযোগ আনা হয়।

Advertisement
Advertisement
Advertisement
গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় প্রধানমন্ত্রীকে সিপিজের ১০ সুপারিশcpj

গত ১৮ জুন বগুড়া জেলা পুলিশ রেজানুর ইসলামকে গ্রেপ্তার করে এবং ২১ জুন জামিন পাওয়ার আগ পর্যন্ত তিনি কারাগারে বন্দি ছিলেন। পুলিশ জানিয়েছে, অভিযোগপত্রে নাম থাকা প্রকাশক ও সম্পাদক মেহেদী হাসান, বার্তা সম্পাদক আশরাফ আলী ফারুকী, রিপোর্টার সালেহ কায়সার এবং বগুড়ার দুই সংবাদদাতাকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

সিপিজের এশিয়া-প্যাসিফিক প্রোগ্রাম কোঅর্ডিনেটর কুনাল মজুমদার বলেন, “একজন সরকারি মন্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নিয়ে প্রতিবেদন করার কারণে রেজানুর ইসলামকে আটক এবং ‘অগ্রযাত্রা প্রতিদিন’-এর অন্য পাঁচ সাংবাদিকের বিরুদ্ধে মামলা করাটা স্পষ্টতই একটি ভীতি প্রদর্শনের সমান। কর্তৃপক্ষকে অবশ্যই এই অভিযোগগুলো প্রত্যাহার করতে হবে এবং গণমাধ্যমের বিরুদ্ধে সাইবার ও ফৌজদারি মানহানি আইনের অপব্যবহার বন্ধ করতে হবে।”

এদিকে প্রতিমন্ত্রী শাহে আলম এই গ্রেপ্তারের ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন এবং তার পক্ষ হয়ে কারো কোনো আইনি পদক্ষেপ নেওয়া উচিত হয়নি বলে জানিয়েছেন।

এ বিষয়ে মন্তব্যের জন্য সিপিজে বগুড়ার পুলিশ সুপার এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের ডেপুটি প্রেস সেক্রেটারিকে ইমেইল পাঠালেও তাৎক্ষণিকভাবে কোনো সাড়া পায়নি।

সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশে রাজনৈতিক মেরুকরণের কারণে গণমাধ্যমের ওপর শারীরিক হামলা, হুমকি এবং হয়রানি বৃদ্ধির বিষয়টি নথিভুক্ত করেছে সিপিজে। চলতি জুনের শুরুর দিকে, সিপিজে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে তার নির্বাচনী ইশতেহারে দেওয়া সংবাদপত্রের স্বাধীনতা রক্ষার প্রতিশ্রুতি বাস্তবায়নের আহ্বান জানিয়েছিল।

বিষয়: হয়রানিদুর্নীতিহামলামামলাস্থানীয় সরকারকারাগারগ্রেপ্তারসাংবাদিকগণমাধ্যমআদালত
সর্বশেষ
  • ১

    সিএমএসএমই খাতে বাংলাদেশ ব্যাংক ও এনআরবি ব্যাংকের চুক্তি

  • ২

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

  • ৩

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

  • ৪

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

  • ৫

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

সম্পর্কিত
  • উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    পদত্যাগকারী প্রভোস্ট অধ্যাপক মো. কাউছার হোসেন বলেন, “বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসনিক পরিস্থিতিতে শিক্ষার পরিবেশ ও শৃঙ্খলা রক্ষা করা কঠিন হয়ে পড়েছে। এ কারণে আমরা প্রশাসনিক দায়িত্ব থেকে সরে দাঁড়াতে বাধ্য হয়েছি।” তবে শিক্ষক-কর্মকর্তাদের এসব অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন উপাচার্য।

  • ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বৃহস্পতিবার ইসি জানিয়েছে, আগামী ২৯ অক্টোবর এ আসনে উপনির্বাচন হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন তফসিল চূড়ান্ত করার পর ইসি সচিব আখতার আহমেদ তা ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, রিটার্নিং ক

  • হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    জুলাই আন্দোলনের সময় ঢাকার কাফরুল থানার হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য নাজমুল আহসান কলিমুল্লাহকে গ্রেপ্তার দেখিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।

  • মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    শান্তর মামা মিরাজ অভিযোগ করেন, দীর্ঘ সময় নদীর পাড়ে এভাবে বাঁধা অবস্থায় থাকলে জোয়ারের পানিতে ডুবে শান্ত মারা যেতে পারতেন। পরিকল্পিতভাবে তাকে হত্যার উদ্দেশ্যে নদীর পাড়ে রশি দিয়ে হাত-পা ও মুখ বেঁধে রেখে যাওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।