Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

সরকার একটি দলের দিকে ঝুঁকে গেছে: ফয়জুল

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৫, ১৭: ০১
সরকার একটি দলের দিকে ঝুঁকে গেছে: ফয়জুল

বিএনপির দিকে ইঙ্গিত করে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতা সৈয়দ ফয়জুল করিম বলেছেন সরকার একটি দলের দিকে ‘ঝুঁকে গেছে’।

Advertisement
Advertisement
Advertisement

বৃহস্পতিবার জোহরের নামাজের পর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে দলের এক বিক্ষোভ সমাবেশে বিএনপি এবং অন্তর্বর্তী সরকারের সমালোচনা করেন দলটির সিনিয়র নায়েবে আমির ফয়জুল।

‘জুলাই সনদের ভিত্তিতে পিআর পদ্ধতিতে আগামী জাতীয় সংসদ নির্বাচন, লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা, গণহত্যার বিচার দৃশ্যমান করা ও বিশেষ ট্রাইব্যুনালে জাতীয় পার্টি এবং ১৪ দলের বিচার এবং বিচার চলাকালীন তাদের কার্যক্রম নিষিদ্ধ করার দাবিতে’ কর্মসূচি দেয় দলটি।

ফয়জুল বলেন, “যদি জুলাই সনদ বাস্তবায়ন, বিচার নিশ্চিত না করে শুধু নির্বাচন নির্বাচন করেন তাহলে আমরা মনে করব, আপনি একটি দলের দিকে ঝুঁকে গেছেন এবং নিরপেক্ষতা হারিয়ে ফেলবেন।”

Advertisement
Advertisement
Advertisement

সরকারের উদ্দেশে তিনি বলেন, “পিআর প্রদ্ধতিতে নির্বাচন জনগণের দাবি। যদি আপনারা ঐকমত্যে কমিশনে ঐকমত্যে পৌঁছাতে না পারেন, সহজ কথা আপনারা গণভোট দেন। যদি জনগণ পিআর না চায় আমরাও দাবি করব না।”

ফয়জুল করিম বলেন, “পিআর প্রদ্ধতিতে নির্বাচনে বিএনপির আপত্তি থাকারই কথা না। কারণ তাদের এক উঁচু মাপের নেতা বলেছেন, ৯০ শতাংশ মানুষ তাদের চায়। সে হিসাবে তো তাদের ২৭০ আসন পাওয়ার কথা। মানে পিআর প্রদ্ধতিতে নির্বাচন হলে তারা ঝামেলা মুক্ত সরকার গঠন করতে পারবেন।”

সম্প্রতি প্রাথমিক বিদ্যালয়ে সংগীত শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তির কঠোর সমালোচনা করেন চরমোনাই পীরের দলের এই জ্যেষ্ঠ নেতা।

সরকারকে উদ্দেশে বলেন, “আপনি কী ফাইজলামি পেয়েছেন? এ দেশ ৯০ শতাংশ মুসলমানের দেশ। এদেশে ইসলামের সাংস্কৃতির বাইরে কোনো কাজ করা যাবে না। স্কুলে বিজ্ঞান শিক্ষক, কম্পিউটার সাইন্স শিক্ষক নিয়োগ দেন, গানের শিক্ষক নয়। ইসলামবিরোধী কর্মকাণ্ড মেনে নেবে না ইসলামী আন্দোলন বাংলাদেশ।”

বিষয়: সরকারসংগীতচরমোনাই
সর্বশেষ
  • ১

    ধর্ষণ ও হত্যা মামলায় জামিনে বের হয়ে মনিরুজ্জামানের ট্রিপল মার্ডার

  • ২

    ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্ট

  • ৩

    খুলনায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক নিহত

  • ৪

    ধানমন্ডি ২৭ নম্বরে আগুন, সবশেষ যা জানা গেল

  • ৫

    হানিট্র্যাপে ফেলে শিক্ষককে জিম্মি, গ্রেপ্তার ৪

সম্পর্কিত
  • ধর্ষণ ও হত্যা মামলায় জামিনে বের হয়ে মনিরুজ্জামানের ট্রিপল মার্ডার

    ধর্ষণ ও হত্যা মামলায় জামিনে বের হয়ে মনিরুজ্জামানের ট্রিপল মার্ডার

    সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা মামলায় জামিনে বের হয়ে আশুলিয়ায় এবার তিনটি হত্যাকাণ্ড ঘটিয়েছেন মনিরুজ্জামান হৃদয়। তিনি ২০২২ সালে আশুলিয়ায় এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যার অভিযোগে ২০২৩ সালে ৭ মাস জেল খাটেন। পরবর্তীতে উচ্চ আদালত থেকে জামিন পান। এরও আগে ২০১৪ সালে ফরিদপুরে একটি হত্যা মামলায় জেলে খেটেছিলে

  • ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্ট

    ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্ট

    অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন গ্রামীণ কল্যাণের কাছ থেকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে বলে রায় দিয়েছেন হাইকোর্ট। আজ বৃহস্পতিবার বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন। এ বিষ

  • খুলনায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক নিহত

    খুলনায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক নিহত

    খুলনায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন। গতকাল বুধবার রাত সাড়ে ৮টার দিকে নগরীর সোনাডাঙ্গা থানার তালুকদার কমিউনিটি সেন্টারের সামনে এ ঘটনা ঘটে। নিহত মোস্তাকিন (২৮) আলকাতরা মিল এলাকার শহিদুলের ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানান, গতকাল রাতে তালুকদার কমিউনিটির সামনে দাঁড়িয়ে ছিলেন মোস্তাকিন।

  • হানিট্র্যাপে ফেলে শিক্ষককে জিম্মি, গ্রেপ্তার ৪

    হানিট্র্যাপে ফেলে শিক্ষককে জিম্মি, গ্রেপ্তার ৪

    অভিযানে চক্রটির চার সদস্যকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে শিক্ষকের জোরপূর্বক সই নেওয়া ফাঁকা স্ট্যাম্প ও ২ লাখ টাকার চেক উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।