Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

প্রধান উপদেষ্টার এপিএসের নাম ভাঙিয়ে প্রতারণা

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ১৪ ডিসেম্বর ২০২৫, ২০: ৫৯
প্রধান উপদেষ্টার এপিএসের নাম ভাঙিয়ে প্রতারণা

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার এপিএসের নাম ব্যবহার করে প্রতারণার অভিযোগে একটি মামলা দায়ের করেছেন এলজিইডির নির্বাহী প্রকৌশলী মুহাম্মদ বাচ্চু মিয়া।

Advertisement
Advertisement
Advertisement

গত ৭ ডিসেম্বর ডিএমপির শেরেবাংলা নগর থানায় মামলাটি দায়ের করেন তিনি।

এজাহারে বলা হয়, “মো. সজীব হোসাইন হোয়াটসঅ্যাপে নিজেকে শাব্বীর আহমদের রেফারেন্সধারী ও প্রধান উপদেষ্টার কার্যালয়ের সহকারী একান্ত সচিব পরিচয় দিয়ে যোগাযোগ শুরু করেন। পরবর্তী সময়ে বিভিন্ন তারিখে ফোনালাপের পাশাপাশি তিনি এলজিইডির নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ে একাধিকবার সরাসরি এসে টেন্ডারের কাজ পাইয়ে দেওয়ার চাপ দেন এবং আরেক ব্যক্তির সঙ্গে কথা বলান, যিনি নিজেকে শাব্বীর আহমদ পরিচয় দেন।”

এজাহারে অভিযোগ করা হয়, আসামিরা পরস্পর যোগসাজশে সরকারি কর্মকর্তা পরিচয় দিয়ে ২ লাখ টাকা আত্মসাৎ করেছে এবং পরবর্তীতে ভয়ভীতি ও হুমকি দিয়েছে। পাশাপাশি অবৈধ সুবিধা না পাওয়ায় ভুক্তভোগীর ভাবমূর্তি ক্ষুণ্ন করতে বিভিন্ন দপ্তর ও সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালাচ্ছে।

Advertisement
Advertisement
Advertisement

অপরদিকে, প্রধান উপদেষ্টার এপিএস শাব্বীর আহমেদের নাম ভাঙিয়ে বিভিন্নভাবে প্রতারণার ঘটনায় এ বছরের ২ ফেব্রুয়ারি তেজগাঁও থানায় একটি সাধারণ ডায়রী (জিডি) করেছিলেন তিনি।

জিডিতে শাব্বীর আহমেদ বলেন, “আমার নাম ব্যবহার করে বিভিন্ন ব্যক্তিদের নিকট থেকে বিপুল পরিমাণ অর্থ দাবি/আদায়/লেনদেন করা হচ্ছে। এতে আমার ও সরকারের সুনাম নষ্ট হচ্ছে। নিআইটি থেকে প্রাপ্ত তথ্য (কপি সংযুক্ত) অনুযায়ী ০১৭২৮-২৯৬৭৯১ মোবাইল নাম্বারটি ব্যবহার হচ্ছে। এ ছাড়া, ফেসবুকে আমার নামে ভুয়া প্রোফাইল খুলে প্রতারণা করা হচ্ছে। বর্তমানে আমার একটাই প্রোফাইল যা 'ফেসবুক ভেরিফাইড'।”

এ বিষয়ে তেজগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) সুশান্ত কুমার চরচাকে বলেন, “তিনি জিডি করার পর আমরা আর কোনো অভিযোগ পাইনি। তবে আমি শাব্বীর আহমেদের সঙ্গে তার অফিসে সাক্ষাৎ করেছিলাম।”

বিষয়: পুলিশজিডিঅন্তর্বর্তী সরকারপ্রধান উপদেষ্টা
সর্বশেষ
  • ১

    ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী: হুমায়ুন কবির

  • ২

    এশিয়া কাপ: শিরোপায় চোখ রেখে বাংলাদেশের ‘ভারত পরীক্ষা’

  • ৩

    সিএমএসএমই খাতে বাংলাদেশ ব্যাংক ও এনআরবি ব্যাংকের চুক্তি

  • ৪

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

  • ৫

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

সম্পর্কিত
  • ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী: হুমায়ুন কবির

    ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী: হুমায়ুন কবির

    ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠেয় ব্রিকস সম্মেলনে অংশ নেবেন না প্রধানমন্ত্রী তারেক রহমান। বার্তা সংস্থা ইউএনবি জানায়, আজ বৃহস্পতিবার ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

  • এশিয়া কাপ: শিরোপায় চোখ রেখে বাংলাদেশের ‘ভারত পরীক্ষা’

    এশিয়া কাপ: শিরোপায় চোখ রেখে বাংলাদেশের ‘ভারত পরীক্ষা’

    নারী এশিয়া কাপের অলিখিত নিয়ম হল, টুর্নামেন্ট জিততে হলে অন্তত একবার হলেও ভারতকে হারাতেই হবে। সাতবারের চ্যাম্পিয়ন দলটিকে হারিয়েই ৮ বছর আগে নিজেদের প্রথম ও একমাত্র এশিয়া কাপ জয়ের স্বাদ পেয়েছিল বাংলাদেশ। এবারের আসরে অবশ্য সেমিফাইনালেই সাক্ষাৎ হচ্ছে দুই দলের। শক্তি-সামর্থ্যে পিছিয়ে থাকা নিগার সুল

  • উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    পদত্যাগকারী প্রভোস্ট অধ্যাপক মো. কাউছার হোসেন বলেন, “বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসনিক পরিস্থিতিতে শিক্ষার পরিবেশ ও শৃঙ্খলা রক্ষা করা কঠিন হয়ে পড়েছে। এ কারণে আমরা প্রশাসনিক দায়িত্ব থেকে সরে দাঁড়াতে বাধ্য হয়েছি।” তবে শিক্ষক-কর্মকর্তাদের এসব অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন উপাচার্য।

  • ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বৃহস্পতিবার ইসি জানিয়েছে, আগামী ২৯ অক্টোবর এ আসনে উপনির্বাচন হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন তফসিল চূড়ান্ত করার পর ইসি সচিব আখতার আহমেদ তা ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, রিটার্নিং ক