Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

গুজব ছড়ানোর দায়িত্ব কি জিল্লুর নিয়েছেন, প্রশ্ন প্রেস সচিবের

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ০১ ডিসেম্বর ২০২৫, ১৭: ৫৮
গুজব ছড়ানোর দায়িত্ব কি জিল্লুর নিয়েছেন, প্রশ্ন প্রেস সচিবের

সংসদ নির্বাচন নিয়ে টিভি উপস্থাপক ও রাজনৈতিক বিশ্লেষক জিল্লুর রহমানের বক্তব্যের সমালোচনা করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

Advertisement
Advertisement
Advertisement

ফেসবুকে এক পোস্টে তিনি লিখেছেন, অপতথ্য সরবরাহকারীদের জায়গা জিল্লুর নিয়েছেন কি না?

সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেলে জিল্লুর রহমান বলেন, ফেব্রুয়ারি মাসে বর্তমান সরকারের অধীনে তিনি কোনো নির্বাচন হওয়ার সম্ভাবনা দেখছেন না। যদি কোনো নির্বাচন হয়ও, সেটা একটি ‘ফার্সিকাল ইলেকশন’ অর্থাৎ প্রহসনমূলক নির্বাচন হবে।

তার এই বক্তব্যের বিরোধিতা করে আজ সোমবার প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ফেসবুক পোস্টে বলেন, “জিল্লুর রহমান বলছেন যে, তিনি ফেব্রুয়ারিতে নির্বাচন হতে দেখছেন না। কিন্তু আমরা দেখছি। বাংলাদেশ ফেব্রুয়ারির প্রথমার্ধে একটি অবাধ, সুষ্ঠু, বিশ্বাসযোগ্য, অংশগ্রহণমূলক এবং শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের পথে। আমরা আশা করি নির্বাচন কমিশন কয়েক দিনের মধ্যে তফসিল ঘোষণা করবে।”

Advertisement
Advertisement
Advertisement

শফিকুল আরও বলেন, বর্তমান সরকার নির্বাচন করার জন্য প্রস্তুত নয় সেই দাবি করা এক ধরনের বাড়াবাড়ি বা অতিরিক্ত প্রচারণা। কারণ বেশিরভাগ দলের নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে এবং তারা প্রার্থীও ঘোষণা করেছে। তার মতে জুলাই সনদ একটি নতুন রাজনৈতিক ভিত্তি হিসবে গৃহীত হয়েছে এবং দেশের নাগরিক নির্বাচনের দিন গণভোটের জন্য প্রস্তুতি নিচ্ছে।

প্রেস সচিবের ফেসবুক পোস্ট
প্রেস সচিবের ফেসবুক পোস্ট

জিল্লুর রহমানের বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, “তিনি কি বিশ্বাস করেন যে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে অভিযুক্ত একটি দলকে বাদ দেওয়া নির্বাচনকে ‘বিশ্বাসযোগ্য নয় বা অংশগ্রহণমূলক নয়’ করে তোলে? কেউই বাংলাদেশ আওয়ামী লীগকে নির্বাচনে ফিরে আসার জন্য গুরুত্ব সহকারে সমর্থন করছেন না। কোনো সভ্য জাতি গণহত্যা এবং তিনটি সাধারণ নির্বাচনসহ হাজার হাজার নির্বাচনে কারচুপির অভিযোগে অভিযুক্ত দলকে ফিরিয়ে আনতে পারবে না।”

ফেসবুক পোস্টে প্রেস সচিব অভিযোগ করেন, “সাম্প্রতিক বছরগুলোতে জিল্লুর রহমান একের পর এক ভিডিও মনোলগ প্রকাশ করে আসছেন। এর অনেকগুলোই জনসাধারণকে তথ্য দেওয়ার বদলে গুজব প্রচার করে। বিভ্রান্তি ছড়ায় এবং ষড়যন্ত্র তত্ত্বকে উসকে দেয়। বহু বছর ধরে তিনি দেশের সবচেয়ে খারাপ অপতথ্য সরবরাহকারীদের-যেমন নাজমুল আহসান কলিমুল্লাহ ও গোলাম মওলা রনির মতো ব্যক্তিদের জায়গা করে দিয়েছেন। এখন কি মনে হয় না, তিনিই যেন সেই ভূমিকাগুলোর কিছুটা নিজে পালন করতে শুরু করেছেন?”

তিনি বলেন, “এগুলো করতে তাদের কোন বাধা নেই। কারণ জনগণ বোকা নয়। তারা যাচাই-বাছাই করে বিচার করবে।”

বিষয়: প্রেস সচিবশফিকুল আলমনির্বাচনফেসবুকসমালোচনা
সর্বশেষ
  • ১

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

  • ২

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

  • ৩

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

  • ৪

    মহাখালীতে এসকেএস টাওয়ারের পেছনের ভবনে আগুন

  • ৫

    ‘২৪ ঘণ্টা হল খোলা চাই, এইখানে একটা মিসলিডিং আছে’

সম্পর্কিত
  • ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বৃহস্পতিবার ইসি জানিয়েছে, আগামী ২৯ অক্টোবর এ আসনে উপনির্বাচন হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন তফসিল চূড়ান্ত করার পর ইসি সচিব আখতার আহমেদ তা ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, রিটার্নিং ক

  • হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    জুলাই আন্দোলনের সময় ঢাকার কাফরুল থানার হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য নাজমুল আহসান কলিমুল্লাহকে গ্রেপ্তার দেখিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।

  • মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    শান্তর মামা মিরাজ অভিযোগ করেন, দীর্ঘ সময় নদীর পাড়ে এভাবে বাঁধা অবস্থায় থাকলে জোয়ারের পানিতে ডুবে শান্ত মারা যেতে পারতেন। পরিকল্পিতভাবে তাকে হত্যার উদ্দেশ্যে নদীর পাড়ে রশি দিয়ে হাত-পা ও মুখ বেঁধে রেখে যাওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।

  • ধানমন্ডি ও মহাখালীর দুই ভবনের আগুন নিয়ন্ত্রণে

    ধানমন্ডি ও মহাখালীর দুই ভবনের আগুন নিয়ন্ত্রণে

    রাজধানীর ধানমন্ডি ও মহাখালীতে দুই ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। আজ বৃহস্পতিবার বেলা ১১টা ৪০ মিনিটের দিকে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের চেষ্টায় মহাখালীর এসকেএস শপিং মলের পেছনে পুরোনো ভবনের আগুন নিয়ন্ত্রণে আসে। এরপর দুপুর ১২টার দিকে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের চেষ্টায় ধানমন্ডি ২৭-এ অ্যাপেক