Advertisement Banner

অস্ট্রেলিয়াকে বিরল অভিজ্ঞতার মধ্যে ফেলল বাংলাদেশ

চরচা প্রতিবেদক
চরচা প্রতিবেদক
অস্ট্রেলিয়াকে বিরল অভিজ্ঞতার মধ্যে ফেলল বাংলাদেশ
ছবি: বিসিবি

এমন কিছু ক্রিকেটে অস্ট্রেলিয়া আগে কখনো দেখেনি। বাংলাদেশের বিপক্ষে সেটিরই অভিজ্ঞতা হলো তাদের। শূন্য রানে নেই ৩ উইকেট! এক হাজারের বেশি ওয়ানডে খেলা অস্ট্রেলিয়া আগে কখনো এমন পরিস্থিতির মধ্য দিয়ে যায়নি। এর আগে সবচেয়ে কম রানে তারা যখন ৩ উইকেট হারিয়েছিল তখনও স্কোরবোর্ডে রান ছিল ৫। বাংলাদেশ অবিশ্বাস্য এক ঘটনাই ঘটিয়ে দিয়েছে!

শূন্য রানে প্রথম ৩ উইকেট হারানোর ঘটনা দেখেছে বাংলাদেশ ২৩ বছর আগে—২০০৩ বিশ্বকাপে। শ্রীলঙ্কার বিপক্ষে শূন্য রানে ৩ উইকেট হারিয়েছিল বাংলাদেশ। এমন পরিস্থিতিতে দুইবার পড়েছে পাকিস্তান।

কোনো ওয়ানডেতে অস্ট্রেলিয়ার দুই ওপেনার শূন্য রানে দলকে রেখে ফিরেছেন এর আগে মাত্র দুইবার। প্রথমটি ২০০৬ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে, অপারটি ২০২২ সালে পাকিস্তানের বিপক্ষে। আজ মিরপুরে ম্যাথু শর্ট ও কুপার কনোলিকে শূন্য রানেই ফিরিয়েছে বাংলাদেশ। তবে বাংলাদেশ এগিয়ে আরও এক ধাপ। অস্ট্রেলিয়াকে শূন্য’তে রেখেই বাংলাদেশ ফিরিয়েছে ম্যাট রেনশ’কে।

দিনের চতুর্থ বলেই ম্যাথু শর্টকে বোল্ড করেন তাসকিন আহমেদ। আগের ম্যাচেও তাসকিনের বলেই বোল্ড হয়েছিলেন শর্ট। দ্বিতীয় ওভারে মোস্তাফিজের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফেরেন কুপার কনোলি। এরপর ম্যাট রেন শও মোস্তাফিজের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফেরেন।

সম্পর্কিত