চরচা ডেস্ক

সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের উপ-প্রধান আলীরেজা বায়েত ও নিরাপত্তা প্রধান আলী লারিজানি নিহতের তথ্য নিশ্চিত করেছে ইরান। আল জাজিরার প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা মেহের নিউজে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, ‘ইরান ও ইসলামি বিপ্লবের উন্নতির জন্য আজীবন সংগ্রামের পর তিনি অবশেষে তাঁর দীর্ঘদিনের লালিত স্বপ্ন পূরণ করেছেন, সত্যের ডাকে সাড়া দিয়েছেন এবং অত্যন্ত গৌরবের সাথে দায়িত্ব পালনরত অবস্থায় শাহাদাতের বরকতময় মর্যাদা লাভ করেছেন।’
এর আগে মঙ্গলবার ইসরায়েল দাবি করেছিল, তারা একটি লক্ষ্যভেদী হামলার মাধ্যমে আলী লারিজানিকে হত্যা করেছে।
এদিকে, আলী লারিজানির ওপর ইসরায়েলের হামলার সময় আলীরেজা বায়েত তার সঙ্গে ছিলেন বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম। এসময় তিনিও নিহত হন।