Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

৬০ হাজার কোটি টাকার প্রণোদনা ঘোষণা করল কেন্দ্রীয় ব্যাংক

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ২৩ মে ২০২৬, ১৮: ৪৩
৬০ হাজার কোটি টাকার প্রণোদনা ঘোষণা করল কেন্দ্রীয় ব্যাংক

দেশের বন্ধ হয়ে যাওয়া কলকারখানা আবার চালু করা, নতুন কর্মসংস্থান তৈরি এবং ঝিমিয়ে পড়া অর্থনীতিতে গতি ফেরাতে ৬০ হাজার কোটি টাকার এক বিশাল নীতি সহায়তা বা প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। আজ শনিবার বাংলাদেশ ব্যাংকের জাহাঙ্গীর আলম কনফারেন্স হলে এক সংবাদ সম্মেলনে গভর্নর মোস্তাকুর রহমান আনুষ্ঠানিকভাবে এই প্যাকেজের বিস্তারিত তুলে ধরেন।

Advertisement
Advertisement
Advertisement

সংবাদ সম্মেলনে গভর্নর স্পষ্ট জানিয়ে দেন, এই বিপুল অঙ্কের টাকা বিতরণের ক্ষেত্রে ঋণখেলাপিদের বিষয়ে কঠোর অবস্থানে থাকবে কেন্দ্রীয় ব্যাংক। সামনে এমন কিছু আইন আসছে, যাতে করে ব্যাংক থেকে ঋণ নিয়ে তা শোধ না করার প্রবণতা আটকানো যাবে।

বাংলাদেশ ব্যাংক ঘোষিত এই প্রণোদনা প্যাকেজের মাধ্যমে দেশের ২৫ লাখের বেশি মানুষের প্রত্যক্ষ ও পরোক্ষ কর্মসংস্থান সৃষ্টির বড় লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, মোট ৬০ হাজার কোটি টাকার এই প্রণোদনা প্যাকেজটি মূলত দুটি উৎসের মাধ্যমে জোগাড় করা হবে। প্যাকেজের বড় অংশ অর্থাৎ ৪১ হাজার কোটি টাকা আসবে পুনঃঅর্থায়ন তহবিল থেকে। যেসব ব্যাংকে অতিরিক্ত টাকা বা উদ্বৃত্ত তারল্য অলস পড়ে আছে, তাদের কাছ থেকে ১০% সুদে ৩ বছর বা তার চেয়ে বেশি মেয়াদি আমানত হিসেবে এই অর্থ নেওয়া হবে। বাকি ১৯ হাজার কোটি টাকা বাংলাদেশ ব্যাংক তার নিজস্ব তহবিল থেকে দেবে।

Advertisement
Advertisement
Advertisement

কোন খাতে কত বরাদ্দ ও কর্মসংস্থানের লক্ষ্য?

৪১ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিলের অধীনে ৫টি প্রধান স্কিমে বড় বরাদ্দ দেওয়া হয়েছে–

  • বন্ধ শিল্প ও সেবা খাত: বন্ধ কারখানা পুনরায় সচল করা, কাঁচামাল কেনা এবং শ্রমিকদের বকেয়া মজুরি ও বেতন দেওয়ার জন্য সবচেয়ে বেশি ২০ হাজার কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে, যার মাধ্যমে ২ লাখ কর্মসংস্থান তৈরি হবে।
  • কৃষি ও গ্রামীণ কার্যক্রম: কৃষি উৎপাদন বাড়াতে ১০ হাজার কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে, যা থেকে সর্বোচ্চ ৯ লাখ মানুষের কর্মসংস্থান হবে।
  • সিএমএসএমই খাত: ক্ষুদ্র ও মাঝারি শিল্পের প্রসারে দেওয়া হয়েছে ৫ হাজার কোটি টাকা, যেখানে কর্মসংস্থান হবে ৫ লাখ মানুষের।
  • রপ্তানি বহুমুখীকরণ ও উত্তরবঙ্গ কৃষি হাব: রপ্তানি পণ্য বাড়াতে ৩ হাজার কোটি টাকা (লক্ষ্য: ৫০ হাজার কর্মসংস্থান) এবং উত্তরবঙ্গের কৃষি হাবের জন্য ৩ হাজার কোটি টাকা (লক্ষ্য: ১ লাখ কর্মসংস্থান) বরাদ্দ করা হয়েছে।

এ ছাড়া, বাংলাদেশ ব্যাংকের নিজস্ব ১৯ হাজার কোটি টাকার তহবিল থেকে কুটির ও ক্ষুদ্র উদ্যোক্তা (৫ হজার কোটি টাকা, ২ লাখ কর্মসংস্থান), প্রাক-জাহাজীকরণ ঋণ (৫ হাজার কোটি টাকা), বেকার যুবকদের কর্মসংস্থান (১ হাজার কোটি টাকা) এবং গ্রামীণ অর্থনীতির (১ হাজার কোটি টাকা) মতো গুরুত্বপূর্ণ খাতে সহজ শর্তে ঋণ দেওয়া হবে। পাশাপাশি চামড়া, জুতা, হিমায়িত চিংড়ি ও মাছ রপ্তানি খাত এবং নতুন স্টার্টআপ ও ক্রিয়েটিভ ইকোনমিতেও বিশেষ তহবিল রাখা হয়েছে।

বিষয়: ব্যাংককর্মসংস্থানপ্রণোদনাবাংলাদেশ ব্যাংক
সর্বশেষ
  • ১

    লং মার্চ থেকে কী পেল বিরোধীরা?

  • ২

    মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন

  • ৩

    রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন

  • ৪

    হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের

  • ৫

    মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন

সম্পর্কিত
  • মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন

    মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন

    রাজধানীর মহাখালীর একটি পরিত্যক্ত ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন আগুনের তথ্য নিশ্চিত করেছেন।

  • রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন

    রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন

    রাজধানীর ধানমন্ডিতে ২৭ নম্বরের একটি ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট কাজ করছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন চরচাকে বলেন, ‘আগুন লাগার খবর পেয়ে প্র

  • হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের

    হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের

    হংকংয়ের বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী করতে দেশের অর্থনৈতিক অঞ্চলগুলোতে বিশেষ সুবিধার প্রস্তাব দিয়েছে সরকার। একই সঙ্গে তৈরি পোশাকের বাইরে উচ্চপ্রযুক্তি, গ্রিন প্রযুক্তি, নবায়নযোগ্য জ্বালানি, হালকা প্রকৌশল, জুতা ও তথ্যপ্রযুক্তি খাতে হংকংয়ের বিনিয়োগ বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে

  • মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন

    মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন

    ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের আইসিইউতে (নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র) এখনো লাইফ সাপোর্টে রয়েছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি ও ন্যাশনাল পিপলস অ্যাকশনের (এনপিএ) কেন্দ্রীয় কাউন্সিলের সদস্য মেঘমল্লার বসু। চিকিৎসক জানিয়েছেন, মেঘের শারীরিক অবস্থা কিছুক্ষণ পরপরই পরিবর্তিত হচ্ছে। আজ বৃহস্প