Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

হারলেও বিশ্বকাপ অভিষেকে উজবেকিস্তানের লড়াই

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ১৮ জুন ২০২৬, ১৪: ১৩
হারলেও বিশ্বকাপ অভিষেকে উজবেকিস্তানের লড়াই

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে কলম্বিয়ার সঙ্গে একটা লম্বা সময় পর্যন্ত সমানে সমানে লড়ে গেছে উজবেকিস্তান। তবে শেষ পর্যন্ত লাতিন আমেরিকার দলটির সঙ্গে আর পেরে ওঠেনি তারা। ‘কে’ গ্রুপের ম্যাচে হেরেছে ৩-১ গোলে।

Advertisement
Advertisement
Advertisement

শক্তিমত্তার দিক থেকে কলম্বিয়ার সঙ্গে উজবেকিস্তানের ব্যবধান অনেক। তাই এই ফলাফল তাদের জন্য খুব একটা হতাশাজনক নয়। যদিও বিশ্বকাপে তাদের এত দেরিতে অভিষেক হওয়াটা কিছুটা বিস্ময়করই।

স্বাধীনতা অর্জনের পর ১৯৯৪ সালে আনুষ্ঠানিকভাবে ফিফা ও এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) সদস্যপদ অর্জন করে উজবেকিস্তান ফুটবল অ্যাসোসিয়েশন।

অল্প সময়ের মধ্যেই এশিয়ান ফুটবলে নিজেদের সামর্থ্যের জানান দেয় উজবেকিস্তান। ১৯৯৪ সালেই এশিয়ান গেমসে ফুটবলে স্বর্ণপদকও জেতে তারা। বিশ্বকাপ বাছাইপর্বে কয়েকবার খুব কাছাকাছি গিয়েও হৃদয়ভঙ্গ হয়েছে তাদের।

Advertisement
Advertisement
Advertisement

বিশেষ করে ২০০৬ ও ২০১৪ বিশ্বকাপের বাছাইপর্বে শেষ রাউন্ডে গিয়ে বাদ পড়তে হয়েছিল দলটিকে। এবারের ৪৮ দলের বিশ্বকাপ অবশেষে বিশ্বকাপের দুয়ার খুলে দেয় উজবেকিস্তানের সামনে। মূল পর্বেও নিজেদের প্রথম ম্যাচে তারা প্রতিপক্ষকে ছেড়ে কথা বলেনি তারা।

ম্যাচের শুরুতে দুই দলই শক্তি প্রদর্শনের দিকেই বেশি মনযোগী ছিল। ম্যাচের মাত্র সাত মিনিটের মাথায় হলুদ কার্ড দেখেন কলম্বিয়ার ইয়োহান মোহিকা। খানিক বাদে লুইস দিয়াজকে ফাউল করে হলুদ কার্ড দেখেন উজবেক ডিফেন্ডার আবদুকোদির খুসানোভ।

প্রথমে লিড নেয় কলম্বিয়া। প্রথমার্ধের শেষ দিকে দিয়াজের বাড়ানো বল থেকে গোল করেন দানিয়েল মুনিয়োস। ৬০তম মিনিটে বলার মত প্রথম আক্রমণ থেকেই গোল করেন আব্বসবেক ফয়জুল্লায়েভ।

তবে এর মাত্র পাঁচ মিনিট পরই আবার এগিয়ে যায় কলম্বিয়া। এবার জালের দেখা পান দিয়াস। আর যোগ করা সময়ের নবম মিনিটে বড় জয় নিশ্চিত করেন জামিন্তন কাম্পাস।

বিষয়: ২০২৬ বিশ্বকাপফুটবলফিফা বিশ্বকাপ ২০২৬ফিফাকলম্বিয়াউজবেকিস্তান
সর্বশেষ
  • ১

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

  • ২

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

  • ৩

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

  • ৪

    মহাখালীতে এসকেএস টাওয়ারের পেছনের ভবনে আগুন

  • ৫

    ‘২৪ ঘণ্টা হল খোলা চাই, এইখানে একটা মিসলিডিং আছে’

সম্পর্কিত
  • ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বৃহস্পতিবার ইসি জানিয়েছে, আগামী ২৯ অক্টোবর এ আসনে উপনির্বাচন হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন তফসিল চূড়ান্ত করার পর ইসি সচিব আখতার আহমেদ তা ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, রিটার্নিং ক

  • হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    জুলাই আন্দোলনের সময় ঢাকার কাফরুল থানার হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য নাজমুল আহসান কলিমুল্লাহকে গ্রেপ্তার দেখিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।

  • মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    শান্তর মামা মিরাজ অভিযোগ করেন, দীর্ঘ সময় নদীর পাড়ে এভাবে বাঁধা অবস্থায় থাকলে জোয়ারের পানিতে ডুবে শান্ত মারা যেতে পারতেন। পরিকল্পিতভাবে তাকে হত্যার উদ্দেশ্যে নদীর পাড়ে রশি দিয়ে হাত-পা ও মুখ বেঁধে রেখে যাওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।

  • ধানমন্ডি ও মহাখালীর দুই ভবনের আগুন নিয়ন্ত্রণে

    ধানমন্ডি ও মহাখালীর দুই ভবনের আগুন নিয়ন্ত্রণে

    রাজধানীর ধানমন্ডি ও মহাখালীতে দুই ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। আজ বৃহস্পতিবার বেলা ১১টা ৪০ মিনিটের দিকে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের চেষ্টায় মহাখালীর এসকেএস শপিং মলের পেছনে পুরোনো ভবনের আগুন নিয়ন্ত্রণে আসে। এরপর দুপুর ১২টার দিকে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের চেষ্টায় ধানমন্ডি ২৭-এ অ্যাপেক