Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

রাবি শিক্ষার্থীকে হেনস্তার পর ছিনতাইয়ের চেষ্টা, আটক ৫

রাজশাহী প্রতিনিধি

রাজশাহী প্রতিনিধি

প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৬, ২০: ৪২
রাবি শিক্ষার্থীকে হেনস্তার পর ছিনতাইয়ের চেষ্টা, আটক ৫

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) সংলগ্ন ফ্লাইওভার এলাকায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের হেনস্তা, ছিনতাইয়ের চেষ্টা ও অকথ্য ভাষায় গালিগালাজের অভিযোগে পাঁচ যুবককে আটক করেছে মতিহার থানা পুলিশ। আজ শনিবার বিকেল ৫টার দিকে ফ্লাইওভারের দক্ষিণ পাশে এই ঘটনা ঘটে।

Advertisement
Advertisement
Advertisement

আটকরা হলেন চন্দ্রিমা থানার ছোট বনগ্রাম এলাকার সৌরভ মাকিব (১৯), শাহ মখদুম থানার ফিরশিং (ফকিরপাড়া) এলাকার মো. শিমুল আলী (২৫), এয়ারপোর্ট থানার বায়া পাকুড়িয়া এলাকার মো. মনিরুল ইসলাম (২১), একই থানার উমরপুর এলাকার মো. আশফিকুর রহমান (১৮) এবং বায়া পাকুড়িয়া এলাকার মো. সৈকত ইসলাম (২০)।

ভুক্তভোগী শিক্ষার্থীদের সূত্রে জানা যায়, বিকেলে তারা রুয়েট ও রাবি সংলগ্ন রাস্তায় অবস্থান করার সময় অভিযুক্তরা তাদের গতিরোধ করে। এসময় তারা শিক্ষার্থীদের ওপর চড়াও হয়, বাজে ভাষায় হুমকি দেয় এবং তাদের হাতে থাকা ব্যাগ গুলো ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। একইসাথে সেখানে একটি উসকানিমূলক পরিস্থিতির সৃষ্টি করে তারা ‘মব’ তৈরির চেষ্টা চালায়।

ঘটনার পরপরই ভুক্তভোগীরা ফোন করে বিষয়টি জানালে মতিহার থানার এসআই আলমাছের নেতৃত্বে পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়। এসময় সেখানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র-উপদেষ্টা প্রফেসর ড. মো. আমিরুল ইসলাম কনক এবং সহকারী প্রক্টর প্রফেসর মো. গিয়াস উদ্দিন উপস্থিত হন। তাদের উপস্থিতিতেই পুলিশ অভিযুক্ত পাঁচজনকে হাতেনাতে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।

Advertisement
Advertisement
Advertisement

এ বিষয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র-উপদেষ্টা প্রফেসর ড. মো. আমিরুল ইসলাম কনক বলেন, “শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা আমাদের প্রধান অগ্রাধিকার। ভুক্তভোগী শিক্ষার্থীদের কাছ থেকে খবর পাওয়ার পরপরই আমরা সহকারী প্রক্টরসহ ঘটনাস্থলে উপস্থিত হই এবং পুলিশকে অবহিত করি। শিক্ষার্থীদের হেনস্তা ও ছিনতাই চেষ্টার মতো অপরাধে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। আমরা আইনি প্রক্রিয়া অনুসরণ করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার ব্যবস্থা নিচ্ছি।”

মতিহার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “রাবি শিক্ষার্থীদের হেনস্তা ও ছিনতাই চেষ্টার অভিযোগে আমরা পাঁচজনকে গ্রেপ্তার করেছি। ঘটনার খবর পাওয়ার পরপরই মতিহার থানা পুলিশের একটি টিম সেখানে অভিযান চালিয়ে তাদের আটক করে। বর্তমানে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে এবং একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ক্যাম্পাসের আশপাশে অপরাধমূলক কর্মকাণ্ড দমনে আমাদের অভিযান অব্যাহত থাকবে।”

বিষয়: শিক্ষার্থীরাজশাহীরাবিবিশ্ববিদ্যালয়
সর্বশেষ
  • ১

    এশিয়া কাপ: শিরোপায় চোখ রেখে বাংলাদেশের ‘ভারত পরীক্ষা’

  • ২

    সিএমএসএমই খাতে বাংলাদেশ ব্যাংক ও এনআরবি ব্যাংকের চুক্তি

  • ৩

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

  • ৪

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

  • ৫

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

সম্পর্কিত
  • এশিয়া কাপ: শিরোপায় চোখ রেখে বাংলাদেশের ‘ভারত পরীক্ষা’

    এশিয়া কাপ: শিরোপায় চোখ রেখে বাংলাদেশের ‘ভারত পরীক্ষা’

    নারী এশিয়া কাপের অলিখিত নিয়ম হল, টুর্নামেন্ট জিততে হলে অন্তত একবার হলেও ভারতকে হারাতেই হবে। সাতবারের চ্যাম্পিয়ন দলটিকে হারিয়েই ৮ বছর আগে নিজেদের প্রথম ও একমাত্র এশিয়া কাপ জয়ের স্বাদ পেয়েছিল বাংলাদেশ। এবারের আসরে অবশ্য সেমিফাইনালেই সাক্ষাৎ হচ্ছে দুই দলের। শক্তি-সামর্থ্যে পিছিয়ে থাকা নিগার সুল

  • উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    পদত্যাগকারী প্রভোস্ট অধ্যাপক মো. কাউছার হোসেন বলেন, “বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসনিক পরিস্থিতিতে শিক্ষার পরিবেশ ও শৃঙ্খলা রক্ষা করা কঠিন হয়ে পড়েছে। এ কারণে আমরা প্রশাসনিক দায়িত্ব থেকে সরে দাঁড়াতে বাধ্য হয়েছি।” তবে শিক্ষক-কর্মকর্তাদের এসব অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন উপাচার্য।

  • ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বৃহস্পতিবার ইসি জানিয়েছে, আগামী ২৯ অক্টোবর এ আসনে উপনির্বাচন হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন তফসিল চূড়ান্ত করার পর ইসি সচিব আখতার আহমেদ তা ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, রিটার্নিং ক

  • হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    জুলাই আন্দোলনের সময় ঢাকার কাফরুল থানার হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য নাজমুল আহসান কলিমুল্লাহকে গ্রেপ্তার দেখিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।