Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

অ্যাপে পরিচয়, টাকার লোভে হত্যা: গ্রেপ্তার ৪

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২৬, ২১: ১১
অ্যাপে পরিচয়, টাকার লোভে হত্যা: গ্রেপ্তার ৪

একটি মোবাইল অ্যাপের মাধ্যমে পরিচয়, পরে টাকার লোভ–এই সূত্র ধরেই পরিকল্পিতভাবে একজন যুবককে হত্যা করা হয় বলে জানিয়েছে পুলিশ। একই সাথে ঘটনায় জড়িত চারজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।

Advertisement
Advertisement
Advertisement

আজ বৃহস্পতিবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান।

গ্রেপ্তারকৃতরা হলেন সিফাত হোসেন, সাকিব আল হাসান, রাইয়ান ও নয়ন প্রামাণিক। বাড্ডা থানা সূত্রে জানা যায়, গত বছরের ২৯ ডিসেম্বর সন্ধ্যা থেকে রাতের মধ্যে ভিকটিম নাজমুল হক নিয়াজকে তার নিজ বাসায় ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করা হয়। ঘটনার পর নিহতের মামা ফারুকুল ইসলাম বাড্ডা থানায় হত্যা মামলা দায়ের করেন।

মামলা রুজুর পর পুলিশ গোয়েন্দা তথ্য, সিসিটিভি ফুটেজ এবং প্রযুক্তিগত সহায়তা নিয়ে তদন্ত শুরু করে। এরই ধারাবাহিকতায় গতকাল বুধবার রাতে গাজীপুরের বোর্ডবাজার এলাকা থেকে সিফাতকে গ্রেপ্তার করা হয়।

Advertisement
Advertisement
Advertisement

পরে একই রাতে রাজধানীর মগবাজার এলাকায় অভিযান চালিয়ে সাকিব, রাইয়ান ও নয়নকে আটক করা হয়। গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে একটি টেলিভিশন, একটি মোবাইল ফোন এবং ঘটনার সময় ব্যবহৃত পোশাক উদ্ধার করা হয়।

পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, ভিকটিম নাজমুলের সঙ্গে একটি নিষিদ্ধ গে অ্যাপের মাধ্যমে ‘আলিফ’ নামের এক ব্যক্তির পরিচয় হয়। আলিফই পরে সিফাত ও সাকিবের সঙ্গে নাজমুলের পরিচয় করিয়ে দেন। একপর্যায়ে তাদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে এবং তারা একাধিকবার নাজমুলের বাসায় এসে গাঁজা সেবন করতো।

তদন্তে আরও উঠে এসেছে, সিফাত ও সাকিব তাদের গার্লফ্রেন্ডদের নিয়ে ঘোরাঘুরির জন্য টাকার প্রয়োজন অনুভব করেন। সেই লোভ থেকেই তারা নাজমুলের কাছ থেকে টাকা আদায়ের পরিকল্পনা করেন।

পরিকল্পনা অনুযায়ী তারা আগেই একটি ধারালো ছুরি কিনে নেয়। ঘটনার দিন নাজমুল কিছুটা অচেতন হয়ে পড়লে সিফাত পূর্বপরিকল্পিতভাবে তাকে ছুরি দিয়ে আঘাত করে হত্যা করে। এরপর তারা দুটি মোবাইল ফোন, একটি টেলিভিশন ও মানিব্যাগ নিয়ে পালিয়ে যায়।

পরে গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।

বিষয়: মোবাইল অ্যাপরাজধানীআদালতবাড্ডাপুলিশহত্যাগ্রেপ্তারটাকাডিসি
সর্বশেষ
  • ১

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

  • ২

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

  • ৩

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

  • ৪

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

  • ৫

    মহাখালীতে এসকেএস টাওয়ারের পেছনের ভবনে আগুন

সম্পর্কিত
  • উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    পদত্যাগকারী প্রভোস্ট অধ্যাপক মো. কাউছার হোসেন বলেন, “বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসনিক পরিস্থিতিতে শিক্ষার পরিবেশ ও শৃঙ্খলা রক্ষা করা কঠিন হয়ে পড়েছে। এ কারণে আমরা প্রশাসনিক দায়িত্ব থেকে সরে দাঁড়াতে বাধ্য হয়েছি।” তবে শিক্ষক-কর্মকর্তাদের এসব অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন উপাচার্য।

  • ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বৃহস্পতিবার ইসি জানিয়েছে, আগামী ২৯ অক্টোবর এ আসনে উপনির্বাচন হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন তফসিল চূড়ান্ত করার পর ইসি সচিব আখতার আহমেদ তা ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, রিটার্নিং ক

  • হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    জুলাই আন্দোলনের সময় ঢাকার কাফরুল থানার হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য নাজমুল আহসান কলিমুল্লাহকে গ্রেপ্তার দেখিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।

  • মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    শান্তর মামা মিরাজ অভিযোগ করেন, দীর্ঘ সময় নদীর পাড়ে এভাবে বাঁধা অবস্থায় থাকলে জোয়ারের পানিতে ডুবে শান্ত মারা যেতে পারতেন। পরিকল্পিতভাবে তাকে হত্যার উদ্দেশ্যে নদীর পাড়ে রশি দিয়ে হাত-পা ও মুখ বেঁধে রেখে যাওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।