Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

ভারতে ইনডিগোর শিডিউল বিপর্যয়, সব অভ্যন্তরীণ ফ্লাইট বাতিল

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ০৫ ডিসেম্বর ২০২৫, ১৩: ৩০
ভারতে ইনডিগোর শিডিউল বিপর্যয়, সব অভ্যন্তরীণ ফ্লাইট বাতিল

কর্মী সংকট ও প্রযুক্তিগত জটিলতাসহ নানা কারণে টানা চতুর্থ দিনের মতো শিডিউল নিয়ে বিপাকে পড়েছে ইনডিগো এয়ারলাইন। তাই আজ শুক্রবার দিল্লি বিমানবন্দর থেকে ছেড়ে যাওয়া সব অভ্যন্তরীণ ফ্লাইট রাত ১২টা পর্যন্ত বাতিল করেছে তারা।

Advertisement
Advertisement
Advertisement

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এ ঘোষণা দিয়েছে দিল্লি বিমানবন্দর।

অন্যদিকে, ভারতের বেসামরিক বিমান মন্ত্রণালয় ও নিয়ন্ত্রক কর্তৃপক্ষ ডিরেক্টর জেনারেল অব সিভিল অ্যাভিয়েশনের (ডিজিসিএ) অভ্যন্তরীণ সূত্র এনডিটিভিকে জানিয়েছে, ফ্লাইটগুলো শুধুমাত্র বিকেল ৩টা পর্যন্ত বাতিল হয়েছে।

ফ্লাইট বিপর্যয়ের এই সময়সীমা নিয়ে এই ভিন্ন তথ্য যাত্রীকে আরও বিভ্রান্ত করছে।

Advertisement
Advertisement
Advertisement

পরস্পরবিরোধী এই তথ্য ইতোমধ্যেই দীর্ঘ দেরি ও ক্রমবর্ধমান ভ্রমণ খরচে উদ্বিগ্ন হাজার হাজার যাত্রীকে আরও বিভ্রান্ত করছে।

ইন্ডিগো এয়ারলাইনটি প্রতিদিন প্রায় ‍দুই হাজার ৩০০ ফ্লাইট চালায়, নির্ধারিত সময়ে ফ্লাইট উড্ডয়ন ও অবতরণে এর সুনামও ছিল।

সফটওয়্যার আপডেটের নির্দেশনা, এয়ারবাসের হাজারো ফ্লাইট বিঘ্নিত হওয়ার শঙ্কাFlight

তবে চলমান এই সংকটের কারণে ইন্ডিগোর সময়নিষ্ঠা মারাত্মকভাবে কমে গেছে। এই সংকট আরও কয়েকদিন স্থায়ী হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ভারতীয় কর্তৃপক্ষ পাইলট ও ক্রুদের কাজের সময় নিয়ে বেশ কিছু নতুন নির্দেশনা জারি করেছে। এসব নির্দেশনায় পর্যাপ্ত ঘুম ও বিশ্রামের সময় দেওয়া, রাত জেগে ‍ফ্লাইট না চালানো, সময়মতো ফ্লাইট চালাতে রোস্টার ঠিকঠাক রাখা, পর্যাপ্ত ক্রু না থাকলে ফ্লাইট বাতিল করার নিয়ম কঠোরভাবে মেনে চলতে বলা হয়েছে।

এসব নির্দেশনার সঙ্গে মানিয়ে ক্রু ব্যবস্থাপনায় হিমশিম খেতে হচ্ছে বলে দাবি করেছে ইনডিগো কর্তৃপক্ষ। শীতকালীন আবহাওয়া, প্রযুক্তিগত সমস্যা এবং আরও কিছু বিষয়ের কারণে ফ্লাইট চলাচলে বিঘ্ন আরও বেড়েছে।

পরিস্থিতির জন্য দুঃখ প্রকাশ করে ইনডিগো বলেছে, বিপর্যয় এড়াতে তারা সোমবার থেকে ফ্লাইট সংখ্যাও কমিয়ে দিচ্ছে।

বিষয়: বিমানফ্লাইটস্থগিতএয়ারলাইনসভারত
সর্বশেষ
  • ১

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

  • ২

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

  • ৩

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

  • ৪

    মহাখালীতে এসকেএস টাওয়ারের পেছনের ভবনে আগুন

  • ৫

    ‘২৪ ঘণ্টা হল খোলা চাই, এইখানে একটা মিসলিডিং আছে’

সম্পর্কিত
  • ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বৃহস্পতিবার ইসি জানিয়েছে, আগামী ২৯ অক্টোবর এ আসনে উপনির্বাচন হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন তফসিল চূড়ান্ত করার পর ইসি সচিব আখতার আহমেদ তা ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, রিটার্নিং ক

  • হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    জুলাই আন্দোলনের সময় ঢাকার কাফরুল থানার হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য নাজমুল আহসান কলিমুল্লাহকে গ্রেপ্তার দেখিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।

  • মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    শান্তর মামা মিরাজ অভিযোগ করেন, দীর্ঘ সময় নদীর পাড়ে এভাবে বাঁধা অবস্থায় থাকলে জোয়ারের পানিতে ডুবে শান্ত মারা যেতে পারতেন। পরিকল্পিতভাবে তাকে হত্যার উদ্দেশ্যে নদীর পাড়ে রশি দিয়ে হাত-পা ও মুখ বেঁধে রেখে যাওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।

  • ধানমন্ডি ও মহাখালীর দুই ভবনের আগুন নিয়ন্ত্রণে

    ধানমন্ডি ও মহাখালীর দুই ভবনের আগুন নিয়ন্ত্রণে

    রাজধানীর ধানমন্ডি ও মহাখালীতে দুই ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। আজ বৃহস্পতিবার বেলা ১১টা ৪০ মিনিটের দিকে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের চেষ্টায় মহাখালীর এসকেএস শপিং মলের পেছনে পুরোনো ভবনের আগুন নিয়ন্ত্রণে আসে। এরপর দুপুর ১২টার দিকে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের চেষ্টায় ধানমন্ডি ২৭-এ অ্যাপেক