Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

রাজধানীতে উচ্ছেদ হওয়া ১৭২ অটোমোবাইল ওয়ার্কশপ পুনর্বাসনের দাবিতে মানববন্ধন

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ১৩ মে ২০২৬, ১৩: ৫৮
রাজধানীতে উচ্ছেদ হওয়া ১৭২ অটোমোবাইল ওয়ার্কশপ পুনর্বাসনের দাবিতে মানববন্ধন

রাজধানীর মতিঝিল-কমলাপুর এলাকায় উচ্ছেদ হওয়া ১৭২টি অটোমোবাইল ওয়ার্কশপ পুনর্বাসনের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ করেছে বৃহত্তর মিরপুর আঞ্চলিক কমিটি।

Advertisement
Advertisement
Advertisement

আজ বুধবার ঢাকার পল্টনে আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে ওয়ার্কশপ মালিক, শ্রমিক ও সংশ্লিষ্ট বিভিন্ন পেশাজীবীরা অংশ নেন।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, মতিঝিল-কমলাপুর এলাকায় দীর্ঘদিন ধরে গড়ে ওঠা অটোমোবাইল ওয়ার্কশপগুলো উচ্ছেদের কারণে প্রায় দুই হাজার শ্রমিক ও ক্ষুদ্র মেকানিক কর্মহীন হওয়ার ঝুঁকিতে পড়েছেন। বিকল্প পুনর্বাসনের ব্যবস্থা না করেই উচ্ছেদ অভিযান পরিচালনা করায় পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবনযাপনের আশঙ্কা তৈরি হয়েছে।

অটোমোবাইল ওয়ার্কশপ মালিক সমিতির পক্ষ থেকে বলা হয়, তাদের সমিতি সরকারের বাণিজ্য মন্ত্রণালয় থেকে রেজিস্ট্রেশন করা এবং এফবিসিসিআই থেকেও অধিভুক্ত বাণিজ্য সংগঠন। নিয়মিত ভ্যাট-ট্যাক্স দিয়ে এ খাত দেশের রাজস্বে অবদান রাখছে।

Advertisement
Advertisement
Advertisement
ভিসা ডকুমেন্ট যাচাইয়ে কিউআর কোড বাধ্যতামূলক: বাংলাদেশ ব্যাংকbangladesh bank

তাদের ভাষ্য, প্রায় ২৫ বছর ধরে পরিচালিত মতিঝিল-কমলাপুরের ওয়ার্কশপগুলো হঠাৎ উচ্ছেদ হলে হাজারো শ্রমিক-কর্মচারী জীবিকার সংকটে পড়বে এবং যোগাযোগ ব্যবস্থাতেও প্রভাব পড়তে পারে।

মানববন্ধনে বক্তারা দাবি করেন, পুনর্বাসন ছাড়া উচ্ছেদ করা হলে শুধু মালিকরাই নয়, হাজারো শ্রমিকের জীবিকা হুমকির মুখে পড়বে। এ সময় তারা স্থায়ী পুনর্বাসনের রোডম্যাপ ঘোষণা এবং উচ্ছেদ কার্যক্রম স্থগিতের দাবি জানান।

মানববন্ধনে বাংলাদেশ অটোমোবাইল ওয়ার্কশপ মালিক সমিতির সভাপতি ইঞ্জিনিয়ার মো. জাহাঙ্গীর আলমসহ মিরপুর আঞ্চলিক কমিটির অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন।

বিষয়: উচ্ছেদরাজধানীপ্রতিবাদপুনর্বাসনমানববন্ধনমতিঝিলঅটোমোবাইলমিরপুর
সর্বশেষ
  • ১

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

  • ২

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

  • ৩

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

  • ৪

    মহাখালীতে এসকেএস টাওয়ারের পেছনের ভবনে আগুন

  • ৫

    ‘২৪ ঘণ্টা হল খোলা চাই, এইখানে একটা মিসলিডিং আছে’

সম্পর্কিত
  • ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বৃহস্পতিবার ইসি জানিয়েছে, আগামী ২৯ অক্টোবর এ আসনে উপনির্বাচন হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন তফসিল চূড়ান্ত করার পর ইসি সচিব আখতার আহমেদ তা ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, রিটার্নিং ক

  • হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    জুলাই আন্দোলনের সময় ঢাকার কাফরুল থানার হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য নাজমুল আহসান কলিমুল্লাহকে গ্রেপ্তার দেখিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।

  • মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    শান্তর মামা মিরাজ অভিযোগ করেন, দীর্ঘ সময় নদীর পাড়ে এভাবে বাঁধা অবস্থায় থাকলে জোয়ারের পানিতে ডুবে শান্ত মারা যেতে পারতেন। পরিকল্পিতভাবে তাকে হত্যার উদ্দেশ্যে নদীর পাড়ে রশি দিয়ে হাত-পা ও মুখ বেঁধে রেখে যাওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।

  • ধানমন্ডি ও মহাখালীর দুই ভবনের আগুন নিয়ন্ত্রণে

    ধানমন্ডি ও মহাখালীর দুই ভবনের আগুন নিয়ন্ত্রণে

    রাজধানীর ধানমন্ডি ও মহাখালীতে দুই ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। আজ বৃহস্পতিবার বেলা ১১টা ৪০ মিনিটের দিকে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের চেষ্টায় মহাখালীর এসকেএস শপিং মলের পেছনে পুরোনো ভবনের আগুন নিয়ন্ত্রণে আসে। এরপর দুপুর ১২টার দিকে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের চেষ্টায় ধানমন্ডি ২৭-এ অ্যাপেক