ads

ইরানে ৫.২ মাত্রার ভূমিকম্প

চরচা ডেস্ক
চরচা ডেস্ক
ইরানে ৫.২ মাত্রার ভূমিকম্প
প্রতীকী ছবি

ইরানের পশ্চিমাঞ্চলীয় কেরমানশাহ প্রদেশে ৫ দশমিক ২ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল কুজারান শহরের কাছে এবং এর ভূপৃষ্ঠের গভীরতা ছিল ৮ কিলোমিটার।

তেহরান বিশ্ববিদ্যালয়ের ইরানি ভূকম্পন কেন্দ্রের বরাত দিয়ে সংবাদমাধ্যম আল-জাজিরা জানিয়েছে, স্থানীয় সময় সকাল ৭টা ১৩ মিনিটে ভূমিকম্পটি অনুভূত হয়।

Advertisement

প্রতিবেদনে বলা হয়েছে, ভূমিকম্পের উপকেন্দ্র কুজারান থেকে ১৭ কিলোমিটার এবং কেরমানশাহ প্রাদেশিক রাজধানী থেকে প্রায় ৬৫ কিলোমিটার দূরে ছিল। তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

সম্পর্কিত