Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

জাপাসহ জোট প্রার্থীদের মনোনয়ন বাতিলের দাবিতে ইসিতে জুলাই ঐক্য, পুলিশের বাধা

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ১৩ জানুয়ারি ২০২৬, ১৩: ৫৮
জাপাসহ জোট প্রার্থীদের মনোনয়ন বাতিলের দাবিতে ইসিতে জুলাই ঐক্য, পুলিশের বাধা

জাতীয় পার্টি (জাপা), ১৪ দল এবং জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট (এনডিএফ) জোটভুক্ত প্রার্থীদের মনোনয়ন বহাল রাখার সিদ্ধান্ত বাতিলের দাবিতে ‘মার্চ টু ইসি’ কর্মসূচি পালন করেছে জুলাই ঐক্য। রাজধানীর আগারগাঁওয়ে ইসি কার্যালয় অভিমুখে যাত্রা করলে মাঝপথে পুলিশ তাদের বাধা দেয়।

Advertisement
Advertisement
Advertisement

আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে আগারগাঁও মেট্রো স্টেশনের নিচে অবস্থান নেন সংগঠনটির নেতাকর্মীরা। পরে তারা নির্বাচন ভবনের দিকে এগোতে চাইলে ইসলামিক ফাউন্ডেশনের সামনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বাধা দেয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ ব্যারিকেড স্থাপন করে। এ সময় কয়েকজন নেতাকর্মী ব্যারিকেড অতিক্রমের চেষ্টা করলে সাময়িক উত্তেজনার সৃষ্টি হয়।

এরপর আন্দোলনকারীদের পক্ষ থেকে তিন সদস্যের একটি প্রতিনিধি দল নির্বাচন ভবনে গিয়ে নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি জমা দেয়।

Advertisement
Advertisement
Advertisement

স্মারকলিপি জমা দেওয়ার আগে ইসলামিক ফাউন্ডেশনের সামনে বক্তব্য দেন ডাকসু’র সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মোসাদ্দেক আলী ইবনে মোহাম্মদ। তিনি বলেন, ‘‘আওয়ামী লীগ, জাপা, ১৪ দলকে যারা নির্বাচন করতে সুযোগ দেয় তারা ফ্যাসিবাদের পক্ষে। জনতার ভাষা বুঝেন, অবিলম্বে জাতীয় পার্টির মনোনয়ন বাতিল করতে হবে।’’

এদিকে জুলাই ঐক্যের কর্মসূচিকে কেন্দ্র করে নির্বাচন ভবন এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়। ইসি কার্যালয়ের সামনে অতিরিক্ত ব্যারিকেড বসানো হয় এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বাড়তি সদস্য মোতায়েন করা হয়।

জুলাই ঐক্যের নেতাদের অভিযোগ, জাতীয় পার্টি ও সংশ্লিষ্ট জোটের প্রার্থীদের মনোনয়ন সংক্রান্ত বিষয়ে নির্বাচন কমিশন আইনি ও নৈতিক প্রশ্ন উপেক্ষা করেছে। এ কারণে কমিশনের নেওয়া সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানান তারা।

তবে এ বিষয়ে নির্বাচন কমিশনের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

বিষয়: নির্বাচন কমিশনারজাতীয় পার্টিনির্বাচননির্বাচন কমিশনআওয়ামী লীগভোটরাজনীতিইসি
সর্বশেষ
  • ১

    সিএমএসএমই খাতে বাংলাদেশ ব্যাংক ও এনআরবি ব্যাংকের চুক্তি

  • ২

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

  • ৩

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

  • ৪

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

  • ৫

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

সম্পর্কিত
  • উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    পদত্যাগকারী প্রভোস্ট অধ্যাপক মো. কাউছার হোসেন বলেন, “বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসনিক পরিস্থিতিতে শিক্ষার পরিবেশ ও শৃঙ্খলা রক্ষা করা কঠিন হয়ে পড়েছে। এ কারণে আমরা প্রশাসনিক দায়িত্ব থেকে সরে দাঁড়াতে বাধ্য হয়েছি।” তবে শিক্ষক-কর্মকর্তাদের এসব অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন উপাচার্য।

  • ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বৃহস্পতিবার ইসি জানিয়েছে, আগামী ২৯ অক্টোবর এ আসনে উপনির্বাচন হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন তফসিল চূড়ান্ত করার পর ইসি সচিব আখতার আহমেদ তা ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, রিটার্নিং ক

  • হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    জুলাই আন্দোলনের সময় ঢাকার কাফরুল থানার হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য নাজমুল আহসান কলিমুল্লাহকে গ্রেপ্তার দেখিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।

  • মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    শান্তর মামা মিরাজ অভিযোগ করেন, দীর্ঘ সময় নদীর পাড়ে এভাবে বাঁধা অবস্থায় থাকলে জোয়ারের পানিতে ডুবে শান্ত মারা যেতে পারতেন। পরিকল্পিতভাবে তাকে হত্যার উদ্দেশ্যে নদীর পাড়ে রশি দিয়ে হাত-পা ও মুখ বেঁধে রেখে যাওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।