Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক, জনস্বার্থে পদক্ষেপ নেবে সরকার: তথ্য উপদেষ্টা

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ২৮ জুলাই ২০২৬, ১৩: ৩২
টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক, জনস্বার্থে পদক্ষেপ নেবে সরকার: তথ্য উপদেষ্টা

টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি নিয়ে সরকার জনগণের স্বার্থে পদক্ষেপ নেবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান।

Advertisement
Advertisement
Advertisement

আজ মঙ্গলবার সচিবালয়ে সরকারের কার্যক্রম ও উন্নয়ন পরিকল্পনা নিয়ে করা সাপ্তাহিক ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে উপদেষ্টা এ কথা জানান।

সম্প্রতি দেশের বাজারে প্রচলিত টুথপেস্টের ওপর পরিচালিত গবেষণায় ২৬টি পণ্যে ক্ষতিকর মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি শনাক্ত হয়। বিভিন্ন গণমাধ্যমে বিষয়টি নিয়ে খবর প্রকাশ করা হয়।

২৬ ব্র্যান্ডের টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: হাইকোর্টে রিটHigh-court

এ ব্যাপারে সরকার ব্যবস্থা নেবে কিনা জানতে চাইলে উপদেষ্টা বলেন, সরকার এই জননিরাপত্তার ব্যাপারটা খুব গুরুত্ব দিয়ে দেখছে। মাইক্রোপ্লাস্টিক টুথপেস্টে তো বটেই, এটা একটা বিরাট ব্যাধির মতো ছড়িয়ে পড়েছে। ওই টুথপেস্ট ব্যবহার না করলেও বিভিন্ন জায়গা থেকে মাইক্রোপ্লাস্টিক তৈরি হচ্ছে, সেগুলো আসলে আমাদের খাবারে, আমাদের পানিতে ছড়িয়ে পড়েছে। মানবস্বাস্থ্যের জন্য এটিকে মারাত্মক হুমকি বলেও ইঙ্গিত করেন তিনি।

Advertisement
Advertisement
Advertisement

তবে এটি প্রতিরোধে সমন্বিত পদক্ষেপের প্রয়োজনীয়তা উল্লেখ করে উপদেষ্টা বলেন, সমন্বিত পদক্ষেপ ছাড়া এক জায়গায় ব্যবস্থা নিলেই হয়ে যাবে, তা না। যেহেতু এগুলো এই পরিমাণ দেখা গেছে, সরকারের সংস্থা আছে, নিশ্চয়ই এ ব্যাপারে ব্যবস্থা নেবে।

মাইক্রোপ্লাস্টিক কী? কতটা ক্ষতিকর?Toothpaste

জাহেদ উর রহমান আরও বলেন, আমরা এটা খেয়াল করছি যে জনগণের এখন হেলথ কনশাসনেস বাড়ছে। তারা এটা নিয়ে সামাজিক মাধ্যমে প্রচুর কথা বলেছেন। জনগণের স্বার্থে পদক্ষেপ অবশ্যই নেবে।

পরিবেশ ও সামাজিক উন্নয়ন সংস্থা (ইএসডিও) দেশের বাজারে বিক্রি হওয়া ১৯টি ব্র্যান্ডের ৩৪টি টুথপেস্টের নমুনা পরীক্ষা করে। গবেষণার তথ্য অনুযায়ী, সংগৃহীত ৩৪টি নমুনার মধ্যে ৭৬ দশমিক ৫ শতাংশ অর্থাৎ ২৬টিতে প্রতি ১০০ গ্রামে ২০ থেকে ৩২০টি পর্যন্ত মাইক্রোপ্লাস্টিক কণা পাওয়া গেছে। শিশুদের উপযোগী বিশেষ ছয়টি টুথপেস্টের মধ্যে চারটিতেই এ ধরনের ক্ষতিকর কণা শনাক্ত হয়েছে।

বিষয়: বিএনপিবাংলাদেশজনস্বাস্থ্যনিরাপত্তাসরকারস্বাস্থ্যউপদেষ্টা
সর্বশেষ
  • ১

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

  • ২

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

  • ৩

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

  • ৪

    মহাখালীতে এসকেএস টাওয়ারের পেছনের ভবনে আগুন

  • ৫

    ‘২৪ ঘণ্টা হল খোলা চাই, এইখানে একটা মিসলিডিং আছে’

সম্পর্কিত
  • ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বৃহস্পতিবার ইসি জানিয়েছে, আগামী ২৯ অক্টোবর এ আসনে উপনির্বাচন হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন তফসিল চূড়ান্ত করার পর ইসি সচিব আখতার আহমেদ তা ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, রিটার্নিং ক

  • হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    জুলাই আন্দোলনের সময় ঢাকার কাফরুল থানার হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য নাজমুল আহসান কলিমুল্লাহকে গ্রেপ্তার দেখিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।

  • মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    শান্তর মামা মিরাজ অভিযোগ করেন, দীর্ঘ সময় নদীর পাড়ে এভাবে বাঁধা অবস্থায় থাকলে জোয়ারের পানিতে ডুবে শান্ত মারা যেতে পারতেন। পরিকল্পিতভাবে তাকে হত্যার উদ্দেশ্যে নদীর পাড়ে রশি দিয়ে হাত-পা ও মুখ বেঁধে রেখে যাওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।

  • ধানমন্ডি ও মহাখালীর দুই ভবনের আগুন নিয়ন্ত্রণে

    ধানমন্ডি ও মহাখালীর দুই ভবনের আগুন নিয়ন্ত্রণে

    রাজধানীর ধানমন্ডি ও মহাখালীতে দুই ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। আজ বৃহস্পতিবার বেলা ১১টা ৪০ মিনিটের দিকে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের চেষ্টায় মহাখালীর এসকেএস শপিং মলের পেছনে পুরোনো ভবনের আগুন নিয়ন্ত্রণে আসে। এরপর দুপুর ১২টার দিকে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের চেষ্টায় ধানমন্ডি ২৭-এ অ্যাপেক