Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

এপস্টাইন ফাইলসে এবার উঠে এল ব্রিটিশ রাজপরিবারের ‘যৌন কেলেঙ্কারি’

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ০১ ফেব্রুয়ারি ২০২৬, ১৮: ১৭
এপস্টাইন ফাইলসে এবার উঠে এল ব্রিটিশ রাজপরিবারের ‘যৌন কেলেঙ্কারি’

সাবেক ব্রিটিশ রাজপুত্র অ্যান্ড্রুর নাম উঠে এসেছে সাম্প্রতিক সময়ে আলোচিত এপস্টাইন ফাইলে। একজন নারী অভিযোগ করেছেন, জেফ্রি এপস্টাইন তাকে যুক্তরাজ্যে পাঠিয়েছিলেন অ্যান্ড্রু মাউন্টব্যাটেন-উইন্ডসর-এর সঙ্গে যৌন সম্পর্কে জড়ানোর জন্য। বিবিসিকে এ কথা জানিয়েছেন তার আইনজীবী। 

Advertisement
Advertisement
Advertisement

অভিযোগ অনুযায়ী, ২০১০ সালে তৎকালীন রাজপুত্রের বাসভবন রয়্যাল লজে ঘটনাটি ঘটে। ওই সময় সেই নারীর বয়স ছিল বিশের কোঠায়। জানা গেছে, তিনি ব্রিটিশ নন।

মার্কিন আইন সংস্থা এডওয়ার্ডস হেন্ডারসনের আইনজীবী ব্র্যাড এডওয়ার্ডস বলেন, অ্যান্ড্রুর সঙ্গে রাত কাটানোর পর ওই নারীকে বাকিংহাম প্যালেস ঘুরিয়ে দেখানো হয়।

এই অভিযোগের বিষয়ে বিবিসির পক্ষ থেকে অ্যান্ড্রু মাউন্টব্যাটেন-উইন্ডসরের সঙ্গে যোগাযোগ করা হলেও তিনি কোনো মন্তব্য করেননি।

Advertisement
Advertisement
Advertisement

বাকিংহাম প্যালেস সাধারণত সফরকারী অতিথিদের নাম নথিবদ্ধ করে রাখে, তবে সংশ্লিষ্ট নারীর পরিচয় সম্পর্কে বিস্তারিত কিছু জানা সম্ভব হয়নি।

অ্যান্ড্রুর বাসভবনে রাত কাটানোর বিষয়ে এই নারীর অভিযোগই কোনো ‘এপস্টাইন সারভাইভারের’ (নির্যাতন থেকে বেঁচে ফেরা ব্যক্তি) পক্ষ থেকে রাজকীয় বাসভবনে ‘যৌন কেলেঙ্কারির’ প্রথম অভিযোগ।

অ্যান্ড্রুর বিরুদ্ধে যৌন কেলেঙ্কারির অভিযোগ আগেও উঠেছিল। ভার্জিনিয়া জুফ্রে নামক এক নারী অভিযোগ করেছিলেন, ২০০১ সালে যখন তার বয়স ১৭ বছর ছিল, তখন সাবেক এই রাজপুত্রের সাথে যৌন সম্পর্ক স্থাপনের জন্য তাকে লন্ডনে আনা হয়েছিল।

জুফ্রে বলেন, ২০০১ থেকে ২০০২ সালের মধ্যে তাকে আরও দুইবার অ্যান্ড্রুর সাথে যৌনকর্মে বাধ্য করা হয়েছিল—একবার নিউইয়র্কে এবং একবার এপস্টাইনের ব্যক্তিগত ক্যারিবীয় দ্বীপে।

২০০৮ সালে ফ্লোরিডায় ১৪ বছর বয়সী এক কিশোরীকে যৌন কাজে বাধ্য করার অপরাধে এপস্টাইন দোষী সাব্যস্ত হন।

ফ্লোরিডার সেই আইনজীবী বিবিসিকে জানিয়েছেন, তার মক্কেল এবং সাবেক এই রাজপুত্রের মধ্যে সেই ঘটনার আগে যোগাযোগ হয়েছিল, যেখানে ওই নারী তার সাথে রাত কাটিয়েছিলেন বলে দাবি করেছেন।

এডওয়ার্ডস জানান, তিনি যুক্তরাষ্ট্রে সাবেক এই রাজপুত্রের আইনি পরামর্শদাতাদের সাথে যোগাযোগ করেছিলেন। কিন্তু তার ভাষ্যমতে, অ্যান্ড্রু আপাতদৃষ্টিতে তার আইনজীবীদের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছেন।

গত অক্টোবরে বাকিংহাম প্যালেস থেকে অফিশিয়াল বিবৃতিতে জানানো হয়েছিল, যে কোনো ধরনের নির্যাতনের শিকার ভুক্তভোগীদের প্রতি রাজপরিবারের গভীর সহানুভূতি ছিল এবং থাকবে।

আইনজীবী জানিয়েছেন, তিনি এখন ওই নারীর পক্ষ থেকে সাবেক রাজপুত্রের বিরুদ্ধে একটি দেওয়ানি মামলা করার কথা বিবেচনা করছেন।

ভার্জিনিয়া জুফ্রে ২০২১ সালে যুক্তরাষ্ট্রে অ্যান্ড্রুর বিরুদ্ধে একটি দেওয়ানি মামলা করেছিলেন, যা ২০২২ সালের ফেব্রুয়ারিতে আনুমানিক ১২ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে নিষ্পত্তি হয়। গত বছর তিনি আত্মহত্যা করেন। তবে অ্যান্ড্রু সব সময়ই জুফ্রের দাবি অস্বীকার করে এসেছেন।

বিষয়: ব্রিটিশরাজা
সর্বশেষ
  • ১

    লং মার্চ থেকে কী পেল বিরোধীরা?

  • ২

    মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন

  • ৩

    রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন

  • ৪

    হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের

  • ৫

    মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন

সম্পর্কিত
  • মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন

    মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন

    রাজধানীর মহাখালীর একটি পরিত্যক্ত ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন আগুনের তথ্য নিশ্চিত করেছেন।

  • রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন

    রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন

    রাজধানীর ধানমন্ডিতে ২৭ নম্বরের একটি ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট কাজ করছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন চরচাকে বলেন, ‘আগুন লাগার খবর পেয়ে প্র

  • হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের

    হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের

    হংকংয়ের বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী করতে দেশের অর্থনৈতিক অঞ্চলগুলোতে বিশেষ সুবিধার প্রস্তাব দিয়েছে সরকার। একই সঙ্গে তৈরি পোশাকের বাইরে উচ্চপ্রযুক্তি, গ্রিন প্রযুক্তি, নবায়নযোগ্য জ্বালানি, হালকা প্রকৌশল, জুতা ও তথ্যপ্রযুক্তি খাতে হংকংয়ের বিনিয়োগ বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে

  • মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন

    মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন

    ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের আইসিইউতে (নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র) এখনো লাইফ সাপোর্টে রয়েছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি ও ন্যাশনাল পিপলস অ্যাকশনের (এনপিএ) কেন্দ্রীয় কাউন্সিলের সদস্য মেঘমল্লার বসু। চিকিৎসক জানিয়েছেন, মেঘের শারীরিক অবস্থা কিছুক্ষণ পরপরই পরিবর্তিত হচ্ছে। আজ বৃহস্প