চরচা প্রতিবেদক

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে একটি সিমেন্ট ফ্যাক্টরির টিনশেডের ছাদ থেকে পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম মো. মোসাদ্দেক (৫৫)। তাকে আহত অবস্থায় তার সহকর্মীরা ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মোসাদ্দেককে হাসপাতালে নিয়ে আসা ফ্যাক্টরির সিনিয়র নির্বাহী কর্মকর্তা মো. ইমতিয়াজ জানান, বিকেলে প্রায় ২০ ফুট উঁচু টিনশেডের ছাদে কাজ করার সময় অসাবধানতাবশত নিচে পড়ে যান তিনি। এতে তিনি গুরুতর আহত হন। পরে দ্রুত হাসপাতালে নেওয়া হলেও তাকে বাঁচানো যায়নি।
মো. ইমতিয়াজ আরও জানান, নিহত মোসাদ্দেকের বাড়ি চুয়াডাঙ্গায়। বর্তমানে তিনি ওই ফ্যাক্টরিতেই অবস্থান করছিলেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।

মামলার বিবরণ অনুযায়ী, গত বছরের ২১ জুলাই দুপুর ১টা ১৮ মিনিটের দিকে আসামিদের সরাসরি দায়িত্বে ও তত্ত্বাবধানে থাকা ত্রুটিযুক্ত প্রশিক্ষণ বিমান এফ-৭ বিজিআইকে উড্ডয়নের আদেশ দেওয়া হয়। নবীন পাইলট একা ওই যুদ্ধবিমান উড্ডয়ন করলে ‘ত্রুটিজনিত কারণে’ মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিধ্বস্ত হয়।