চরচা ডেস্ক

ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত হয়েছেন আয়াতুল্লাহ আলি খামেনির ছেলে মোজতবা। বুধবার এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম ইরান ইন্টারন্যাশনাল।
সংবাদমাধ্যমটি বলেছে, বিপ্লবী গার্ডের চাপে ইরানের এসেম্বলি অব এক্সপার্ট মোজতবাকে নতুন লিডার হিসেবে নির্বাচিত করেছে।
বর্তমানে ৫৬ বছর বয়সী মোজতবা এমন এক সময়ে দায়িত্ব নিলেন যখন ইরান গভীর ভূ-রাজনৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। দীর্ঘদিন বাবার ছায়ায় থেকে পর্দার আড়ালে কাজ করলেও, এখন থেকে তাকে প্রকাশ্যে ইরানের রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালন করতে হবে।
তিন দশকেরও বেশী সময় ধরে ইরানের সর্বোচ্চ নেতা ছিলেন আয়াতুল্লাহ আলী খামেনি। গত শনিবার ইসরায়েল-আমেরিকার যৌথ হামলায় তিনি নিহত হয়েছেন। তার মৃত্যুর পর কে হবেন ইরানের নতুন সর্বোচ্চ ধর্মীয় নেতা তা নিয়ে চলছিল জল্পনা-কল্পনা।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতার শাসনের এই ব্যবস্থা চালু হয় ১৯৭৯ সালে ইসলামি বিপ্লবের পর থেকে। একটি বিপ্লবের মাধ্যমে ইরানে রেজা শাহ পাহলভীর রাজতন্ত্রকে উৎখাত করা হয়। তাকে উৎখাতের পর ইরানে ধর্মীয় প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়।

মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশের আকাশপথ বন্ধ থাকায় আজ বুধবার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ২৫টি ফ্লাইট বাতিল করা হয়েছে। মধ্যপ্রাচ্যে চলমান ইরান ও মার্কিন-ইসরায়েল যুদ্ধের কারণে ওই অঞ্চলের দেশগুলো তাদের আকাশসীমা ব্যবহারে বিধিনিষেধ দেওয়ায় ঢাকা থেকে এই ফ্লাইট চলাচল বন্ধ হয়ে যায়।

সরকারের ১৮০ দিনের অগ্রাধিকারমূলক কর্মসূচিতে ‘পার্বত্য চট্টগ্রাম চুক্তি’ বাস্তবায়নকে অন্তর্ভুক্ত করা এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় থেকে অ-পাহাড়ি প্রতিমন্ত্রীকে প্রত্যাহারের দাবি জানিয়েছে ‘পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন আন্দোলন’।