Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

‘র’ প্রধানের ঢাকা সফর স্বাভাবিক যোগাযোগের অংশ: তথ্য উপদেষ্টা

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ১১ আগস্ট ২০২৬, ১৫: ১৩
‘র’ প্রধানের ঢাকা সফর স্বাভাবিক যোগাযোগের অংশ: তথ্য উপদেষ্টা
সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান। ছবি: পিআইডি

ভারতের গোয়েন্দা সংস্থা ‘র’-এর প্রধান পরাগ জৈনের সফর দুই প্রতিবেশী দেশের ‘স্বাভাবিক যোগাযোগের অংশ’ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান।

Advertisement
Advertisement
Advertisement

তিনি বলেছেন, “বাংলাদেশের ডিজিএফআই প্রধান যেমন কিছুদিন আগে ভারতে গিয়েছিলেন, সেরকম ভারতের গোয়েন্দা সংস্থা ‘র’ প্রধান পরাগ জৈন সরকারি সফরে এবার ঢাকায় এসেছেন। এটা দুই প্রতিবেশী দেশের স্বাভাবিক যোগাযোগের অংশ।”

আজ মঙ্গলবার সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের কার্যক্রম ও অর্জন নিয়ে তথ্য অধিদপ্তত সাপ্তাহিক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

তথ্য উপদেষ্টা বলেন, “র-এর প্রধানকে নিয়ে প্রচুর স্পেকুলেশন দেখছি। তিনি চায়না থেকে ঢাকায় এসেছেন। এটাও তার এক ধরনের সফর এবং আমাদের যে কাউন্টারপার্ট আছে তার সাথে বসবেন।”

Advertisement
Advertisement
Advertisement

তিনি বলেন, “সরকার যদি মনে করে সেই সফরের পর কোনো একটা স্টেটমেন্ট হয়তো দেওয়া হবে। কিন্তু এটা নিয়ে স্পেকুলেশনের কিছু নেই।”

জাহেদ উর রহমান বলেন, “অনেকে এমন ভাব করছেন, যে গোপন। (অথচ) সবাই সব জানেন, পত্রিকায় সব চলে এল। কিন্তু এ রকম কথা নেই, কোনো ব্যাপারই নেই, যেমন আমাদের যিনি গোয়েন্দা প্রধান আছেন তিনি তো ভারতে গিয়েছিলেন।”

তথ্য উপদেষ্টা বলেন, “পররাষ্ট্রনীতিতে বলা হয়-বন্ধু পাল্টানো যায়, কিন্তু প্রতিবেশী পাল্টানো যায় না। সো আমাদের তো আসলে এনগেজ করতে হবে।”

সাকিব মানুষ হিসেবে ‘নষ্ট ও পচে যাওয়া’: তথ্য উপদেষ্টাZahedr-Rahman

তিনি বলেন, “আগে যেভাবে ভারত বাংলাদেশের সাথে সম্পর্ক তৈরি করতে চেয়েছে, টু সাম পার্টি অর টু সাম পার্সন, স্পেসিফিক্যালি একজন মানুষের প্রতিই তারা সম্পর্ক করতে চেয়েছে, সেটা না হয়ে এখন জনগণের সাথে হতে হবে।”

তথ্য উপদেষ্টা বলেন, “ভারতের বক্তব্যে আমরা অন্তত এই আলাপটা এখন দেখছি, তারা জনগণের সাথে সম্পর্কের কথা বলছেন। সুতরাং সেটা ভারতের গোয়েন্দা সংস্থা, আমাদের গোয়েন্দা সংস্থা, তাদের যেসব কাউন্টারপার্ট যারা আছে, তাদের মধ্যে এনগেজমেন্ট, তাদের মধ্যে কথাবার্তা এগুলো তো হতে হবে।”

তিনি বলেন, “ব্যাপারটা হচ্ছে এই, ভারতের কোনো সংস্থা, কোনো প্রতিষ্ঠান আগে যেভাবে বাংলাদেশে কাজ করেছে- আমি হাসিনার আমলের কথা বলছি- যে ধরনের অ্যাটিটিউড করেছে, সেটা হতে পারবে না, আমরা আলাপ করছি সেটা।”

জাহেদ উর রহমান বলেন, “একটা স্বাধীন, সার্বভৌম, আত্মমর্যাদাশীল জাতির সাথে যেভাবে আচরণ করতে হয়, কথা বলতে হয়...ভারতের নিরাপত্তা নিয়ে তাদের কোনো বক্তব্য থাকতে পারে, আমাদেরও থাকতে পারে। এগুলো নিয়ে আলাপ-আলোচনা হবে। কিন্তু ওই যে বললাম, দুটো স্বাধীন, সার্বভৌম দেশ আলাপ করছে, এভাবে এটা হতে হবে।”

বিষয়: ভারততথ্য অধিদপ্তরবাংলাদেশগোয়েন্দা সংস্থা
সর্বশেষ
  • ১

    এশিয়া কাপ: শিরোপায় চোখ রেখে বাংলাদেশের ‘ভারত পরীক্ষা’

  • ২

    সিএমএসএমই খাতে বাংলাদেশ ব্যাংক ও এনআরবি ব্যাংকের চুক্তি

  • ৩

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

  • ৪

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

  • ৫

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

সম্পর্কিত
  • উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    পদত্যাগকারী প্রভোস্ট অধ্যাপক মো. কাউছার হোসেন বলেন, “বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসনিক পরিস্থিতিতে শিক্ষার পরিবেশ ও শৃঙ্খলা রক্ষা করা কঠিন হয়ে পড়েছে। এ কারণে আমরা প্রশাসনিক দায়িত্ব থেকে সরে দাঁড়াতে বাধ্য হয়েছি।” তবে শিক্ষক-কর্মকর্তাদের এসব অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন উপাচার্য।

  • ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বৃহস্পতিবার ইসি জানিয়েছে, আগামী ২৯ অক্টোবর এ আসনে উপনির্বাচন হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন তফসিল চূড়ান্ত করার পর ইসি সচিব আখতার আহমেদ তা ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, রিটার্নিং ক

  • হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    জুলাই আন্দোলনের সময় ঢাকার কাফরুল থানার হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য নাজমুল আহসান কলিমুল্লাহকে গ্রেপ্তার দেখিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।

  • মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    শান্তর মামা মিরাজ অভিযোগ করেন, দীর্ঘ সময় নদীর পাড়ে এভাবে বাঁধা অবস্থায় থাকলে জোয়ারের পানিতে ডুবে শান্ত মারা যেতে পারতেন। পরিকল্পিতভাবে তাকে হত্যার উদ্দেশ্যে নদীর পাড়ে রশি দিয়ে হাত-পা ও মুখ বেঁধে রেখে যাওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।