Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

এনআইডি সংশোধন করা যাবে যেসব ক্ষেত্রে

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ০১ ডিসেম্বর ২০২৫, ১৯: ৫৪
এনআইডি সংশোধন করা যাবে যেসব ক্ষেত্রে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ভোটার তালিকা প্রস্তুত ও মুদ্রণের কাজ চলায় জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধনের সাতটি গুরুত্বপূর্ণ তথ্য পরিবর্তনের আবেদন সাময়িকভাবে স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)। তবে জরুরি প্রয়োজনে নির্দিষ্ট কিছু তথ্য সংশোধনের সীমিত সুযোগ রাখা হয়েছে।

Advertisement
Advertisement
Advertisement

সোমবার নির্বাচন কমিশনের এক পরিপত্রে এ তথ্য জানানো হয়। গত ২৪ নভেম্বর থেকে মাঠপর্যায়ে এনআইডি সংশোধন কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত রাখার সিদ্ধান্ত হয়েছিল।

ভোটার তালিকা নির্ভুল করতে আপাতত যেসব তথ্য পরিবর্তন বা সংশোধন করা যাবে না সেগুলো হলো-নাম, পিতার নাম, মাতার নাম, পেশা, জন্ম তারিখ, ভোটারের ঠিকানা ও ছবি।

জরুরি চিকিৎসা, বিদেশে অধ্যয়ন, প্রবাসীদের পাসপোর্ট ও ভিসা প্রাপ্তি, এবং চাকুরি সংক্রান্ত প্রয়োজনে সীমিত পরিসরে কিছু কার্যক্রম চলমান থাকবে।

Advertisement
Advertisement
Advertisement

এ সংক্রান্ত পরিপত্রে বলা হয়, “মহাপরিচালক, এনআইডি উইংয়ের অনুমোদনক্রমে ভোটার তালিকায় বর্ণিত ৭ টি ফিল্ডের পরিবর্তন ব্যতীত শুধুমাত্র বানান সংক্রান্ত সংশোধন (নাম পরিবর্তন ব্যতীত) ও অন্যান্য ফিল্ডের (স্ত্রী/স্বামীর নাম, বৈবাহিক অবস্থা, শিক্ষাগত যোগ্যতা, ধর্ম, লিঙ্গ, প্রতিবন্ধিতার ধরণ, ভোটার ঠিকানা ব্যতীত অন্যান্য ঠিকানা, টেলিফোন নম্বর, মোবাইল নম্বর, ধর্ম ইত্যাদি) তথ্য সংশোধন করা যাবে।”

এতে আরও বলা হয়, “বিশেষ জরুরি প্রয়োজনে ভোটার তালিকার কোনো ফিল্ডের সংশোধনের প্রয়োজন হলে প্রমাণকের ভিত্তিতে সিনিয়র সচিব, নির্বাচন কমিশন সচিবালয় এর অনুমোদনক্রমে সংশোধন করা যাবে।”

বিষয়: এনআইডিভোটারনির্বাচন কমিশনত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনভোটইসি
সর্বশেষ
  • ১

    ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্ট

  • ২

    খুলনায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক নিহত

  • ৩

    ধানমন্ডি ২৭ নম্বরে আগুন, সবশেষ যা জানা গেল

  • ৪

    হানিট্র্যাপে ফেলে শিক্ষককে জিম্মি, গ্রেপ্তার ৪

  • ৫

    ই-সিগারেটসহ নতুন তামাকপণ্য ব্যবহারকারী সাড়ে ৫% তরুণ: গবেষণার ফল

সম্পর্কিত
  • ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্ট

    ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্ট

    অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন গ্রামীণ কল্যাণের কাছ থেকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে বলে রায় দিয়েছেন হাইকোর্ট। আজ বৃহস্পতিবার বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন। এ বিষ

  • খুলনায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক নিহত

    খুলনায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক নিহত

    খুলনায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন। গতকাল বুধবার রাত সাড়ে ৮টার দিকে নগরীর সোনাডাঙ্গা থানার তালুকদার কমিউনিটি সেন্টারের সামনে এ ঘটনা ঘটে। নিহত মোস্তাকিন (২৮) আলকাতরা মিল এলাকার শহিদুলের ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানান, গতকাল রাতে তালুকদার কমিউনিটির সামনে দাঁড়িয়ে ছিলেন মোস্তাকিন।

  • হানিট্র্যাপে ফেলে শিক্ষককে জিম্মি, গ্রেপ্তার ৪

    হানিট্র্যাপে ফেলে শিক্ষককে জিম্মি, গ্রেপ্তার ৪

    অভিযানে চক্রটির চার সদস্যকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে শিক্ষকের জোরপূর্বক সই নেওয়া ফাঁকা স্ট্যাম্প ও ২ লাখ টাকার চেক উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

  • ই-সিগারেটসহ নতুন তামাকপণ্য ব্যবহারকারী সাড়ে ৫% তরুণ: গবেষণার ফল

    ই-সিগারেটসহ নতুন তামাকপণ্য ব্যবহারকারী সাড়ে ৫% তরুণ: গবেষণার ফল

    বর্তমানে প্রচলিত সিগারেট ব্যবহারকারী তরুণদের মধ্যে ১৫ দশমিক ৪ শতাংশ নতুন ধরনের তামাকপণ্য ব্যবহার করছেন। এই নতুন ধরেনর তামাকপণ্যের মধ্যে রয়েছে ই-সিগারেট, হিটেড টোব্যাকো প্রোডাক্ট (এইচটিপি) ও নিকোটিন পাউচ।