Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

৯২ বছরের অপেক্ষা শেষ, বিশ্বকাপে মিশরের প্রথম জয়

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ২২ জুন ২০২৬, ১০: ২০
৯২ বছরের অপেক্ষা শেষ, বিশ্বকাপে মিশরের প্রথম জয়

১৯৩৪ সালে মিশর প্রথম বিশ্বকাপ খেলেছিল। আফ্রিকার প্রথম দেশ হিসেবে। এরপর দ্বিতীয় বিশ্বকাপটা খেলতে মিশরের লেগে যায় ৫৬ বছর! এরমধ্যে তারা আফ্রিকান চ্যাম্পিয়ন হয়েছে তিনবার। তৃতীয় বিশ্বকাপ খেলতে আরও ২৮ বছরের অপেক্ষা। ২০১৮ সালে রাশিয়ায় তৃতীয়বারের মতো বিশ্বকাপের চূড়ান্ত পর্বে জায়গা পাওয়ার আগে আরও চারবার আফ্রিকান চ্যাম্পিয়ন হয়েছিল মিশর। এক বিস্ময়কর ব্যাপার। মিশর আর বিশ্বকাপের মধ্যে যেন ছিল এক অভিমানের সম্পর্ক। তিন বিশ্বকাপে ৬ ম্যাচ খেলে জয়ও ছিল অনেক দূরের ব্যাপার। দেশটির জন্য এবারের বিশ্বকাপ যেন ছিল নিজেদের প্রমাণের আসর।

Advertisement
Advertisement
Advertisement

প্রমাণের আসরেই ইতিহাস গড়েছে তারা। প্রথম ম্যাচে বেলজিয়ামের সঙ্গে ১–১ গোলে ড্র করা মিশর আজ নিউজিল্যান্ডকে ৩–১ গোলে হারিয়ে তুলে নিয়েছে বিশ্বকাপে নিজেদের প্রথম জয়। একটি জয় পেতে মিশরের অপেক্ষা করতে হলো পাক্কা ৯২ বছর।

ইউরোপীয় ফুটবলে মোহাম্মদ সালাহ বড় তারকা। কিন্তু দেশের জার্সিতে তার বিশেষ কোনো অর্জন নেই। এটা নিয়ে মিশরীয়দের আক্ষেপের শেষ নেই। সালাহ কোনোদিন আফ্রিকান নেশনস কাপ জেতেননি দেশের হয়ে, এমনকি এর আগে একটি বিশ্বকাপ খেলে তেমন কিছু করতেও পারেননি। একটি আক্ষেপ আজ ঘুঁচেছে—সালাহর হাত ধরেই এসেছে বিশ্বকাপে মিশরের প্রথম জয়।

Advertisement
Advertisement
Advertisement
বিশ্বকাপে নিজের তৃতীয় গোলটি পেলেন সালাহ। ছবি: রয়টার্স
বিশ্বকাপে নিজের তৃতীয় গোলটি পেলেন সালাহ। ছবি: রয়টার্স

নিউজিল্যান্ডের বিপক্ষে ৩–১ গোলের জয়ে বড় অবদান সালাহর। নিজে একটি গোল করেছেন, আরেকটি গোলে রেখেছেন অবদান। দলের প্রাণভোমরা তিনিই। নিউজিল্যান্ডকে ব্যতিব্যস্তই রেখেছেন সালাহ। সর্বোচ্চ পাঁচটি শট, প্রতিপক্ষের বক্সে সর্বোচ্চ ১৩ বার বল স্পর্শ এবং সর্বোচ্চ পাঁচটি সুযোগ তৈরি করেন ৩৫ বছর বয়সী এই ফরোয়ার্ড।

তবে ম্যাচের শুরুটা ছিল মিশরের জন্য বাজে। ১৫ মিনিটেই গোল হজম করে পিছিয়ে যায় তারা। টিম পেইনের কর্নার থেকে ফিন সারম্যান হেড করে গোল করে নিউজিল্যান্ডকে এগিয়ে দেন।

দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ায় মিশর। ৫৮ মিনিটেই গোল করে সমতা ফেরান মোস্তফা জিকো। ৯ মিনিট পরই দলকে এগিয়ে দেন সালাহ। বিশ্বকাপে এটি মিশরের জার্সিতে সালাহর তৃতীয় গোল। এই গোলে দেশের হয়েও আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোলদাতা হয়ে যান সালাহ। ৮২ মিনিটে সালাহর কর্নার থেকে মিশরের তৃতীয় গোলটি করেন ত্রেজেগে। বাকি সময়ে নিউজিল্যান্ড এমন কিছু করতে পারেনি, যেটাতে মিশরের জন্য দুর্ভাবনার কারণ হতে পারে। প্রথম ম্যাচে বেলজিয়ামের সঙ্গে ১-১ গোলে ড্র করা মিসর দুই ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে ‘জি’ গ্রুপের শীর্ষে উঠে এসেছে। এই জয়ে শুধু বিশ্বকাপে প্রথম জয় নয়, প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউট পর্বে যাওয়াও প্রায় নিশ্চিত করে ফেলেছে মিশর।

বিষয়: মিশর২০২৬ বিশ্বকাপফুটবলখেলানিউজিল্যান্ড
সর্বশেষ
  • ১

    লং মার্চ থেকে কী পেল বিরোধীরা?

  • ২

    মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন

  • ৩

    রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন

  • ৪

    হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের

  • ৫

    মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন

সম্পর্কিত
  • মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন

    মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন

    রাজধানীর মহাখালীর একটি পরিত্যক্ত ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন আগুনের তথ্য নিশ্চিত করেছেন।

  • রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন

    রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন

    রাজধানীর ধানমন্ডিতে ২৭ নম্বরের একটি ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট কাজ করছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন চরচাকে বলেন, ‘আগুন লাগার খবর পেয়ে প্র

  • হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের

    হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের

    হংকংয়ের বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী করতে দেশের অর্থনৈতিক অঞ্চলগুলোতে বিশেষ সুবিধার প্রস্তাব দিয়েছে সরকার। একই সঙ্গে তৈরি পোশাকের বাইরে উচ্চপ্রযুক্তি, গ্রিন প্রযুক্তি, নবায়নযোগ্য জ্বালানি, হালকা প্রকৌশল, জুতা ও তথ্যপ্রযুক্তি খাতে হংকংয়ের বিনিয়োগ বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে

  • মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন

    মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন

    ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের আইসিইউতে (নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র) এখনো লাইফ সাপোর্টে রয়েছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি ও ন্যাশনাল পিপলস অ্যাকশনের (এনপিএ) কেন্দ্রীয় কাউন্সিলের সদস্য মেঘমল্লার বসু। চিকিৎসক জানিয়েছেন, মেঘের শারীরিক অবস্থা কিছুক্ষণ পরপরই পরিবর্তিত হচ্ছে। আজ বৃহস্প