
খুলনা বিভাগে হাম-ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু
এদিকে, গত ২৪ ঘণ্টায় বিভাগে ৯০ জন নতুন সন্দেহজনক হামের রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে খুলনা জেলায় সর্বোচ্চ ২১ জন ভর্তি হন। একই সময়ে ঝিনাইদহে সন্দেহজনক হামে আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু হয়।
চরচা প্রতিবেদক

বিএনপির লোকরাই প্রধানমন্ত্রী তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বলে দাবি করেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম। প্রধানমন্ত্রীকে উদ্দেশ্যে করে তিনি বলেন, “আপনার দলের লোকেরা আপনাকে প্রধানমন্ত্রী হিসেবে চায় না। তারাই আপনাকে প্রধানমন্ত্রী পদ থেকে বের করার জন্য ষড়যন্ত্র করছে।”
আজ বুধবার দুপুরে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে আযোজিত এক গণসমাবেশ তিনি এমন মন্তব্য করেন। জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য জোট এই সমাবেশের আয়োজন করেছে।
কর্নেল অলি বলেন, “বিগত কয়েক মাস যাবৎ আমি বার বার প্রধানমন্ত্রীকে অনুরোধ করেছি যে বিভেদ সৃষ্টি করবেন না। আমাদেরকে এমন জায়গায় ধাক্কাইয়া নিয়ে যাবেন না, যেখান থেকে আপনাদের পতন শুরু হবে। কিন্তু গতকাল (ঢাকার) ৩টা জায়গায় যে হামলা হয়েছে, এটাই প্রমাণ করে আপনার দলের লোকেরা আপনাকে প্রধানমন্ত্রী হিসেবে চায় না। তারাই আপনাকে প্রধানমন্ত্রী পদ থেকে বের করার জন্য ষড়যন্ত্র করছে।”
এলডিপি নেতা বলেন, “আমি বার বার বলেছি, ষড়যন্ত্রকারীরা আপনার (প্রধানমন্ত্রী) চার পাশে অবস্থান করছে। এ কথাগুলি বলার কারণে আমাকে বলা হচ্ছে, আমি নাকি রাজাকার হয়ে গেছি।”
বিএনপি সরকারের সাবেক এই মন্ত্রী বলেন, “এখন তারেক রহমান সাহেবের কাছে আমার প্রশ্ন– ১৯৯১ সালে বেগম খালেদা জিয়া ক্ষমতায় এসেছিল জামায়াতের হাত ধরে, তাহলে বেগম জিয়া কি রাজাকার ছিল? বিএনপি রাজাকার ছিল? ১৯৯৬ সালে জামায়াত ও আওয়ামী লীগ একসাথে বিএনপির বিরুদ্ধে সংগ্রাম করেছে তত্ত্বাবধায়ক সরকারের জন্য। সুতরাং জামায়াত আওয়ামী লীগের সাথেও কাজ করেছে, বেগম জিয়ার সঙ্গেও কাজ করেছে।”
তার দাবি, তিনি জামায়াতে যোগ দেননি। যারা বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা করতে চান, বিদেশিদের হাত থেকে বাংলাদেশকে নিরাপদ রাখতে চান, তাদের সঙ্গে ঐক্যবদ্ধ হয়েছেন বলে মন্তব্য করেন কর্নেল অলি।

খুলনা বিভাগে হাম-ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু
এদিকে, গত ২৪ ঘণ্টায় বিভাগে ৯০ জন নতুন সন্দেহজনক হামের রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে খুলনা জেলায় সর্বোচ্চ ২১ জন ভর্তি হন। একই সময়ে ঝিনাইদহে সন্দেহজনক হামে আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু হয়।

নির্বাচনের আগে যুদ্ধ থামবে না, তেলের দামও কমবে না: ট্রাম্প
ইরান যুদ্ধ শুরু হওয়ার পর থেকে বিভিন্ন জনমত জরিপে যুক্তরাষ্ট্রে ট্রাম্পের জনপ্রিয়তা কমে যাওয়ার ইঙ্গিত পাওয়া গেছে। তাই ইরানের সঙ্গে যুদ্ধ শেষ করতে নিজ দল রিপাবলিকান পার্টির ভেতর থেকেও চাপের মুখে রয়েছেন ট্রাম্প।

মায়ের শেষকৃত্যে অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ
কারাগারে বন্দী সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও পুণ্ডরীক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী মায়ের শেষকৃত্যে অংশ নিতে পাঁচ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে তার মা সন্ধ্যা রাণী ধর হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মারা যান

সাংবাদিকদের দমনের উদ্দেশ্যে কোনো আইন করা হচ্ছে না: তথ্যমন্ত্রী
সামাজিক যোগাযোগমাধ্যমে ‘বিশৃঙ্খলা’ থামিয়ে সম্প্রীতি রক্ষা এবং জনপরিসরে নৈতিক অবক্ষয়মূলক কনটেন্ট প্রতিরোধ করাই সরকারের অন্যতম লক্ষ্য বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিভ রহমান। তিনি বলেছেন, “কোনো অবস্থাতেই মুক্তচিন্তা, সংবাদ মাধ্যমের স্বাধীনতা বা সাংবাদিকদের দমনের উদ্দেশ্যে কোনো আইন করা