চরচা প্রতিবেদক

রাজধানীর যাত্রাবাড়ীতে ট্রাকচাপায় অটোরিকশার চালক ও এক যাত্রী নিহত হয়েছে। এই ঘটনায় ট্রাকচালককে আটক ও ট্রাকটি জব্দ করেছে পুলিশ।
নিহত রিকশাচালকের নাম ফিরোজ আহমেদ (৫০)। তবে প্রাথমিকভাবে যাত্রীর পরিচয় সনাক্ত হয়নি। তার বয়স আনুমানিক (৫৫) বছর।
গতকাল শুক্রবার দিবাগত রাত ১টার দিকে যাত্রাবাড়ী থানার দক্ষিণ যাত্রাবাড়ী মীরহাজিরবাগ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পরে পথচারীরা মুমূর্ষু অবস্থায় দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে রাত ২টার চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
তাদের হাসপাতালে নিয়ে আসা পথচারী হৃদয় জানান, দক্ষিণ যাত্রাবাড়ীর মীর হাজিরবাগ এলাকায় দ্রুতগামী একটি ট্রাক রিকশাটিকে চাপা দেয়। এতে দুজন গুরুতর আহত হন। পরে তাদের হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে দুজনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন । তিনি জানান, মরদেহ দুটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।
মো. ফারুক বলেন, ‘‘এই ঘটনায় ট্রাকটি জব্দ ও চালককে পুলিশ আটক করেছে।’’