
মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন
রাজধানীর মহাখালীর একটি পরিত্যক্ত ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন আগুনের তথ্য নিশ্চিত করেছেন।
চরচা প্রতিবেদক

স্বচ্ছতা বাড়ানো ও স্বার্থের সংঘাত এড়াতে নতুন নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান বা সেবাদানকারী প্রতিষ্ঠানের অর্থায়নে দেশি-বিদেশি প্রশিক্ষণ, সেমিনার ও কর্মশালায় অংশ নিতে পারবেন না।
গতকাল বুধবার বাংলাদেশ ব্যাংকের মানবসম্পদ বিভাগ-২ এ সংক্রান্ত অফিস আদেশ জারি করে। অতিরিক্ত পরিচালক মোহাম্মদ আতাউর রহমান খানের সই করা এই নির্দেশনা যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনের পর জারি করা হয়েছে। নির্দেশনাটি তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে।
নতুন নির্দেশনা অনুযায়ী, বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের অর্থায়নে দেশে বা বিদেশে আয়োজিত প্রশিক্ষণ ও কর্মশালায় প্রশিক্ষণার্থী বা প্রশিক্ষক হিসেবে অংশ নিতে পারবেন না।
এছাড়া বাংলাদেশ ব্যাংক থেকে সেবা নেয় বা কেন্দ্রীয় ব্যাংককে পণ্য ও সেবা সরবরাহ করে— এমন কোনো প্রতিষ্ঠানের অর্থায়নে বিদেশে আয়োজিত সেমিনার, কর্মশালা বা প্রশিক্ষণেও অংশ নেওয়া যাবে না। তবে চুক্তিগত বাধ্যবাধকতা থাকলে এ ক্ষেত্রে ছাড় পাওয়া যেতে পারে।
তবে সরকারি ও বেসরকারি ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের আয়োজিত দেশে অনুষ্ঠিত সেমিনার বা আলোচনায় বক্তা বা প্রশিক্ষক হিসেবে অংশ নেওয়ার সুযোগ থাকছে বলেও আদেশে উল্লেখ করা হয়েছে। এজন্য মানবসম্পদ বিভাগ-২-এর পূর্বানুমোদন নিতে হবে। এ ধরনের অনুষ্ঠানে অংশ নিলেও কোনো ধরনের সম্মানী বা আর্থিক সুবিধা নেওয়া যাবে না।
বাংলাদেশ ব্যাংক আরও বলেছে, এমন কোনো প্রশিক্ষণ, সেমিনার বা কর্মশালায় অংশ নেওয়া যাবে না, যেখানে আর্থিক সুবিধা গ্রহণের কারণে কেন্দ্রীয় ব্যাংকের কাজের সঙ্গে স্বার্থের সংঘাত তৈরি হতে পারে।

মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন
রাজধানীর মহাখালীর একটি পরিত্যক্ত ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন আগুনের তথ্য নিশ্চিত করেছেন।

রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন
রাজধানীর ধানমন্ডিতে ২৭ নম্বরের একটি ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট কাজ করছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন চরচাকে বলেন, ‘আগুন লাগার খবর পেয়ে প্র

হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের
হংকংয়ের বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী করতে দেশের অর্থনৈতিক অঞ্চলগুলোতে বিশেষ সুবিধার প্রস্তাব দিয়েছে সরকার। একই সঙ্গে তৈরি পোশাকের বাইরে উচ্চপ্রযুক্তি, গ্রিন প্রযুক্তি, নবায়নযোগ্য জ্বালানি, হালকা প্রকৌশল, জুতা ও তথ্যপ্রযুক্তি খাতে হংকংয়ের বিনিয়োগ বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে

মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের আইসিইউতে (নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র) এখনো লাইফ সাপোর্টে রয়েছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি ও ন্যাশনাল পিপলস অ্যাকশনের (এনপিএ) কেন্দ্রীয় কাউন্সিলের সদস্য মেঘমল্লার বসু। চিকিৎসক জানিয়েছেন, মেঘের শারীরিক অবস্থা কিছুক্ষণ পরপরই পরিবর্তিত হচ্ছে। আজ বৃহস্প