Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

বিবিসির সবচেয়ে পুরনো রেডিও সার্ভিস বন্ধ

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ২৭ জুন ২০২৬, ১৮: ৩৮
বিবিসির সবচেয়ে পুরনো রেডিও সার্ভিস বন্ধ

এক সময়ের জনপ্রিয় এবং সবচেয়ে পুরনো সম্প্রচার সেবা ‘লং-ওয়েভ রেডিও’ বন্ধ করে দিচ্ছে ব্রিটিশ ব্রডকাস্টিং করপোরেশন (বিবিসি)। সংবাদ মাধ্যম ইকোনোমিস্টের এক প্রতিবেদনে জানানো হয়, ২৭ জুন বিবিসি আনুষ্ঠানিকভাবে রেডিও ৪ লং-ওয়েভের সম্প্রচার বন্ধ করে দিচ্ছে।

Advertisement
Advertisement
Advertisement

মূলত প্রযুক্তির আধুনিকায়ন এবং পুরোনো প্রযুক্তি রক্ষণাবেক্ষণের খরচের কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। লং-ওয়েভ বন্ধের এই ঘটনাটিকে ধরা হচ্ছে একটি যুগের অবসান হিসেবে। যা ভবিষ্যতে প্রচলিত টেরিস্ট্রিয়াল টেলিভিশন বন্ধের পথকেও দীর্ঘায়িত করছে।

১৯৩৪ সালে ইংল্যান্ডের মিডল্যান্ডসের একটি ছোট শহর দ্রোতউইচের কাছে বিবিসির সবচেয়ে শক্তিশালী রেডিও ট্রান্সমিটারটি বসানো হয়েছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ফরাসি যোদ্ধাদের গোপন বার্তা পাঠানো থেকে শুরু করে ক্রিকেটপ্রেমীদের কাছে ‘টেস্ট ম্যাচ স্পেশাল’ পৌঁছে দেওয়া কাজ ছিল এই রেডিও স্টেশনটির। সবকিছুর সাক্ষী এই ট্রান্সমিটারের ৭০০ ফুট উঁচু দুটি স্টিলের মাস্তুল ছিল।

কিন্তু বর্তমানে এই ট্রান্সমিটারে ব্যবহৃত বিশাল আকারের সিরামিক ও মেটাল ভালভগুলো আর তৈরি হয় না। ফলে এই প্রযুক্তি সচল রাখা অর্থনৈতিকভাবে প্রায় অসম্ভব হয়ে পড়েছিল।

Advertisement
Advertisement
Advertisement

দীর্ঘদিন ধরে একটি প্রচলিত বিশ্বাস ছিল, ব্রিটেনের পরমাণু সাবমেরিনগুলোয় দেশের অস্তিত্ব টিকে আছে কি না তা নিশ্চিত করতে লং-ওয়েভে বিবিসির টুডে প্রোগ্রাম শোনে। সামরিক ইতিহাসবিদ জেমস জিংকস বলেন, “এটি কোনো গুজব নয়, বরং সত্যি। তবে বর্তমানে রয়্যাল নেভির কাছে যোগাযোগের আরও আধুনিক মাধ্যম রয়েছে।”

একইভাবে সমুদ্রের জেলেদের জন্য আবহাওয়ার পূর্বাভাসের ক্ষেত্রেও লং-ওয়েভের চেয়ে স্যাটেলাইট ও ভিএইচএফ রেডিও অনেক বেশি কার্যকর ও জনপ্রিয় হয়ে উঠেছে।

লং-ওয়েভ বন্ধের পর এবার নজর পড়ছে টেরিস্ট্রিয়াল টেলিভিশনের ওপর। এনডার্স অ্যানালাইসিসের তথ্যমতে, বিবিসি প্রতি বছর প্রচলিত টিভি সম্প্রচারের পেছনে প্রায় ৩৯৫ মিলিয়ন ডলার খরচ করে। অন্যদিকে মোবাইল নেটওয়ার্ক অপারেটররা এই সম্প্রচার তরঙ্গ ৫জি সেবার জন্য ব্যবহার করতে আগ্রহী।

বিবিসি এবং অন্যান্য ব্রিটিশ সম্প্রচারকারীরা আগামী ২০৩৪ সালের মধ্যেই সম্পূর্ণ ইন্টারনেট-ভিত্তিক সেবায় চলে যেতে চায়।

ইন্টারনেটে স্থানান্তরের ক্ষেত্রে মূল বাধা ইন্টারনেট সংযোগহীন প্রবীণ নাগরিকরা। ২০২৪ সালের একটি গবেষণা অনুযায়ী, ২০৪০ সালেও ব্রিটেনের প্রায় ৫ শতাংশ পরিবার বা প্রায় ১৫ লাখ পরিবার কেবল টেরিস্ট্রিয়াল টিভির ওপর নির্ভরশীল থাকবে।

সম্প্রতি যুক্তরাজ্য সরকার একটি গ্রিন পেপার প্রকাশ করেছে, যেখানে ২০৩৪ থেকে ২০৪৪ সালের মধ্যে টেরিস্ট্রিয়াল টিভি সম্পূর্ণ বন্ধ করার একটি সময়সীমা নির্ধারণের প্রস্তাব করা হয়েছে। লং-ওয়েভ বন্ধের পর ডিজিটাল এই রূপান্তর এখন কেবল সময়ের ব্যাপার মাত্র।

বিষয়: বেতারইন্টারনেটব্রিটিশবিবিসিটিভি
সর্বশেষ
  • ১

    রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন

  • ২

    হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের

  • ৩

    মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন

  • ৪

    সম্মিলিত ইসলামী ব্যাংক: তিন দিনে ২৬ হাজার গ্রাহক তুললেন কত টাকা

  • ৫

    ফিলিপাইনে যাত্রীবাহী ফেরিতে আগুনে নিহত ৫, নিখোঁজ ৮০ জনের বেশি

সম্পর্কিত
  • রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন

    রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন

    রাজধানীর ধানমন্ডিতে ২৭ নম্বরের একটি ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট কাজ করছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন চরচাকে বলেন, ‘আগুন লাগার খবর পেয়ে প্র

  • হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের

    হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের

    হংকংয়ের বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী করতে দেশের অর্থনৈতিক অঞ্চলগুলোতে বিশেষ সুবিধার প্রস্তাব দিয়েছে সরকার। একই সঙ্গে তৈরি পোশাকের বাইরে উচ্চপ্রযুক্তি, গ্রিন প্রযুক্তি, নবায়নযোগ্য জ্বালানি, হালকা প্রকৌশল, জুতা ও তথ্যপ্রযুক্তি খাতে হংকংয়ের বিনিয়োগ বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে

  • মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন

    মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন

    ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের আইসিইউতে (নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র) এখনো লাইফ সাপোর্টে রয়েছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি ও ন্যাশনাল পিপলস অ্যাকশনের (এনপিএ) কেন্দ্রীয় কাউন্সিলের সদস্য মেঘমল্লার বসু। চিকিৎসক জানিয়েছেন, মেঘের শারীরিক অবস্থা কিছুক্ষণ পরপরই পরিবর্তিত হচ্ছে। আজ বৃহস্প

  • ফিলিপাইনে যাত্রীবাহী ফেরিতে আগুনে নিহত ৫, নিখোঁজ ৮০ জনের বেশি

    ফিলিপাইনে যাত্রীবাহী ফেরিতে আগুনে নিহত ৫, নিখোঁজ ৮০ জনের বেশি

    পশ্চিম ফিলিপাইনের পালাওয়ান দ্বীপের কাছে যাত্রীবাহী ফেরিতে অগ্নিকাণ্ডে অন্তত পাঁচজন নিহত এবং ৮০ জনের বেশি নিখোঁজ রয়েছে বলে জানিয়েছে দেশটির কোস্টগার্ড। স্থানীয় সময় বুধবার রাতে পালাওয়ানের কোরন এলাকার জলসীমায় এমভি জুন অ্যাস্টার ফেরিতে আগুন লাগে। খবর রয়টার্স।