চরচা প্রতিবেদক

নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে অর্ধকোটি টাকাসহ জামায়াতে ইসলামীর এক নেতাকে আটক করেছে পুলিশ। নীলফামারীর পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম আজ বুধবার দুপুরে সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ জানিয়েছে, আটক নেতার নাম বেলাল উদ্দিন প্রধান। তিনি ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির।
শেখ জাহিদুল ইসলাম বলেন, এখনও টাকা গুনে দেখা হয়নি। সবার উপস্থিতিতে টাকাগুলো গোনা হবে।