চরচা ডেস্ক

প্রিপেইড মিটারের মাসিক ভাড়া বা মিটার চার্জ বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আজ রোববার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই তথ্য জানিয়েছেন সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
আজ রোববার বিএনপির ফেসবুক পেজ থেকে এই তথ্য জানা যায়। এক ফেসবুক পোস্টে উল্লেখ করা হয়, বিদ্যুৎ গ্রাহকদের দীর্ঘদিনের পুঞ্জীভূত অভিযোগ ও অসন্তোষের অবসান ঘটিয়ে এই সিদ্ধান্ত নিয়েছে সরকার।
দ্রুতই সিদ্ধান্তটি কার্যকর হতে যাচ্ছে বলে জানিয়েছেন ইকবাল হাসান মাহমুদ টুকু।
বর্তমানে প্রিপেইড মিটার ব্যবহারকারীদের প্রতি মাসে রিচার্জের সময় একটি নির্দিষ্ট পরিমাণ টাকা মিটার ভাড়া বা রক্ষণাবেক্ষণ চার্জ হিসেবে কেটে নেওয়া হয়।
বহু গ্রাহক বছরের পর বছর এই চার্জ দিয়ে আসছেন। তারা প্রশ্ন তুলছেন, মিটারের প্রকৃত দাম বহু আগেই উসুল হয়ে যাওয়ার পরও কেন বাড়তি টাকা কাটা হচ্ছে।
বিদ্যুৎ মন্ত্রণালয় জানিয়েছে, আগের সময়ে মিটার কেনায় অস্বচ্ছতা ও অতিরিক্ত ব্যয়ের কারণে তৈরি হওয়া বোঝা সাধারণ গ্রাহকদের ঘাড়ে চাপানো হয়েছিল। বর্তমান সরকার গ্রাহকের অর্থ সাশ্রয় এবং বিদ্যুৎ খাতে স্বচ্ছতা ফিরিয়ে আনতে বদ্ধপরিকর।

পানিতে ডুবে শিশুমৃত্যু প্রতিরোধের জন্য সরকার বাজেট বরাদ্দ করবে। পাশাপাশি বিভিন্ন জাতীয় নীতিমালায়ও এ বিষয়টি গুরুত্বের সঙ্গে অন্তর্ভুক্ত করা হবে। সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদ আজ রোববার রাজধানীর বাংলাদেশ শিশু একাডেমির সভাকক্ষে এক নীতি-সংলাপে প্রধান অতিথির বক্তৃতায় এ প্রতিশ্রুতি দেন।

সভায় সিদ্ধান্ত নেওয়া হয়, পহেলা বৈশাখ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের উদ্যোগে ঐতিহ্যবাহী শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে। উক্ত আয়োজনে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।