Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

বাজেটে পানিতে ডুবে মৃত্যু প্রতিরোধের বিষয় অন্তর্ভুক্ত করবে সরকার

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ২৯ মার্চ ২০২৬, ১৭: ২২
বাজেটে পানিতে ডুবে মৃত্যু প্রতিরোধের বিষয় অন্তর্ভুক্ত করবে সরকার

পানিতে ডুবে শিশুমৃত্যু প্রতিরোধের জন্য সরকার বাজেট বরাদ্দ করবে। পাশাপাশি বিভিন্ন জাতীয় নীতিমালায়ও এ বিষয়টি গুরুত্বের সঙ্গে অন্তর্ভুক্ত করা হবে। সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদ আজ রোববার রাজধানীর বাংলাদেশ শিশু একাডেমির সভাকক্ষে এক নীতি-সংলাপে প্রধান অতিথির বক্তৃতায় এ প্রতিশ্রুতি দেন।

Advertisement
Advertisement
Advertisement

“পানিতে ডুবে যাওয়া প্রতিরোধে টেকসই সরকারি অর্থায়ন” বিষয়ে নীতিসংলাপটি আয়োজন করে গণমাধ্যম ও যোগাযোগবিষয়ক উন্নয়ন প্রতিষ্ঠান সমষ্টি। এতে সহায়তা দেয় যুক্তরাষ্ট্রের গ্লোবাল হেলথ অ্যাডভোকেসি ইনকিউবেটর। এক বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা যায়।

সংলাপে জাতীয় সংসদ সদস্য, মন্ত্রণালয়ের প্রতিনিধি, উন্নয়ন সহযোগী, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ, শিক্ষাবিদ, সাংবাদিক এবং সিভিল সোসাইটির প্রতিনিধিরা অংশ নেন।

সমষ্টির নির্বাহী পরিচালক মীর মাসরুরুজ্জামান অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেন এবং সঞ্চালনা করেন।

Advertisement
Advertisement
Advertisement

এতে প্রধান অতিথি জাতীয় সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদ বলেন, “আমাদের ভবিষ্যৎ প্রজন্ম শিশুদের নিরাপত্তা নিশ্চিত করা আমাদের সরকারের সর্বোচ্চ অগ্রাধিকারের একটি। বাংলাদেশে প্রতিদিন গড়ে ৪০ জন শিশু পানিতে ডুবে প্রাণ হারায়। এটি কেবল একটি পরিসংখ্যান নয়, এটি ৪০টি পরিবারের স্বপ্নভঙ। ১-৫ বছর বয়সী শিশুদের মৃত্যুর প্রধান কারণ পানিতে ডোবা। এটি এখন একটি জাতীয় সংকট হয়ে দাঁড়িয়েছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সবসময়ই সাধারণ মানুষের জীবনের উন্নয়ন ও নিরাপত্তার ওপর জোর দিয়েছেন। তিনি বিশ্বাস করেন যদি আমাদের একটি শিশু অকালে ঝরে যায় তা আমাদের সামগ্রিক অগ্রগতির পথে একটি বড় অপূর্ণতা। তাই এই নীরব মহামারি রুখতে আমাদের এখনই কার্যকর ও কঠোর পদক্ষেপ নিতে হবে। এজন্য আমরা কমিউনিটিভিত্তিক শিশু-যত্ন কেন্দ্র চালিয়ে যাওয়া চিন্তা করছি। এছাড়া প্রতিটি পরিবারকে সচেতন করতে হবে যাতে বাড়ির পাশের পুকুর বা জলাশয় তাদের সন্তানের মরণফাঁদ না হয়।”

তিনি বলেন, “এ নীতি-সংলাপ থেকে প্রাপ্ত সুপারিশগুলো আমি অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করব। আমাদের সরকার বাজেটে ও জাতীয় নীতিমালায় শিশুদের এ নিরাপত্তার বিষয়টি অন্তর্ভুক্ত করতে বদ্ধপরিকর।”

সংলাপে গবেষণাভিত্তক নীতি পর্যালোচনা উপস্থাপন করেন সমষ্টির পরিচালক (গবেষণা ও যোগাযোগ) রেজাউল বলেন, বাংলাদেশে পানিতে ডুবে মৃত্যু শিশুমৃত্যুর অন্যতম প্রধান কারণ এবং প্রতিবছর ১৪ হাজারের বেশি শিশু এতে প্রাণ হারায়। তিনি উল্লেখ করেন, কমিউনিটিভিত্তিক শিশু-যত্ন কেন্দ্র, সাঁতার প্রশিক্ষণ এবং জনসচেতনতা বৃদ্ধির মতো কার্যকর উদ্যোগ ইতোমধ্যে সফলভাবে বাস্তবায়ন হয়েছে। তবে এসব কার্যক্রম এখন‌ও প্রকল্পভিত্তিক এবং দীর্ঘমেয়াদি সরকারি বাজেটে অন্তর্ভুক্ত না হওয়ায় এর ধারাবাহিকতা ও সম্প্রসারণ ঝুঁকির মুখে রয়েছে। ডুবে মৃত্যু প্রতিরোধে টেকসই সরকারি বিনিয়োগসহ বিকল্প বিনিয়োগ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ আরোপ করা হয়।

আলোচনায় দেশে পানিতে ডুবে মৃত্যুর মতো সমস্যার গভীরতা ও ঝুঁকির মাত্রা ব্যাখ্যা করা হয়। সেসময় বিশেষ করে শিশুদের মধ্যে পানিতে ডুবে মৃত্যুর হার নিয়ে উদ্বেগ প্রকাশ করেন বক্তারা।

সরকারি খাতের পক্ষ থেকে পানিতে ডুবে মৃত্যু প্রতিরোধে বিদ্যমান উদ্যোগ ও প্রতিক্রিয়া নিয়েও আলোচনা হয়। সংশ্লিষ্ট দপ্তরের প্রতিনিধিরা বিভিন্ন কর্মসূচি তুলে ধরেন এবং ভবিষ্যতে সমন্বিত উদ্যোগ জোরদারের ওপর গুরুত্ব দেন।

পরবর্তীতে টেকসই অর্থায়নের সম্ভাব্য পথ নিয়ে একটি প্যানেল আলোচনা হয়। এতে নীতিনির্ধারক, স্বাস্থ্য বিশেষজ্ঞ, উন্নয়ন সংস্থা ও গণমাধ্যম প্রতিনিধিরা অংশ নেন। তারা বাজেট প্রাধান্য নির্ধারণ, বহুপক্ষীয় অংশীদারিত্ব এবং স্থানীয় পর্যায়ে কার্যক্রম বিস্তারের ওপর গুরুত্বারোপ করেন।

উন্মুক্ত আলোচনায় অংশগ্রহণকারীরা তাদের মতামত ও অভিজ্ঞতা তুলে ধরেন। শেষে পানিতে ডুবে যাওয়া প্রতিরোধে সমন্বিত উদ্যোগ জোরদার এবং টেকসই অর্থায়ন নিশ্চিত করার অঙ্গীকার ব্যক্ত করা হয়।

আয়োজকরা আশা প্রকাশ করেন, এই নীতিসংলাপের সুপারিশগুলো বাস্তবায়ন হলে বাংলাদেশে পানিতে ডুবে যাওয়া প্রতিরোধে কার্যকর পরিবর্তন আসবে।

সংলাপে আলোচনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের অধ্যাপক ড. কাজী মারুফুল ইসলাম, চরচা ডট কম সম্পাদক সোহরাব হাসান, স্বাস্থ্য মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব (বিশ্বস্বাস্থ্য অধিশাখা) মো. মামুনুর রশীদ, জনকণ্ঠের নগর সম্পাদক কাওসার রহমান, ইউনিসেফ প্রতিনিধি মুনীরা হাসান, দৈনিক যুগান্তরের সহকারী সম্পাদক শুচি সৈয়দ, একাত্তর টিভির শাহনাজ শারমীন, দৈনিক ইত্তেফাকের রাবেয়া বেবী, জাতীয় প্রেসক্লাব নির্বাহী কমিটির সদস্য দেশ শাহনাজ পলি, দীপ্ত টিভির হেড অব ডিজিটাল মৃণ্ময় মাসুদ, সিআইপিরআবির গবেষক ড. আল-আমিন ভুঁইয়া, সিনারগোসের বাংলাদেশ প্রোগ্রাম ম্যানেজার রিজওয়ানুল হক খান, চ্যানেল ওয়ান-এর সুকন্যা আমীর এবং অন্যরা।

বিষয়: পানিমৃত্যুমন্ত্রণালয়বাজেট ২০২৬-২৭
সর্বশেষ
  • ১

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

  • ২

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

  • ৩

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

  • ৪

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

  • ৫

    মহাখালীতে এসকেএস টাওয়ারের পেছনের ভবনে আগুন

সম্পর্কিত
  • উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    পদত্যাগকারী প্রভোস্ট অধ্যাপক মো. কাউছার হোসেন বলেন, “বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসনিক পরিস্থিতিতে শিক্ষার পরিবেশ ও শৃঙ্খলা রক্ষা করা কঠিন হয়ে পড়েছে। এ কারণে আমরা প্রশাসনিক দায়িত্ব থেকে সরে দাঁড়াতে বাধ্য হয়েছি।” তবে শিক্ষক-কর্মকর্তাদের এসব অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন উপাচার্য।

  • ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বৃহস্পতিবার ইসি জানিয়েছে, আগামী ২৯ অক্টোবর এ আসনে উপনির্বাচন হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন তফসিল চূড়ান্ত করার পর ইসি সচিব আখতার আহমেদ তা ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, রিটার্নিং ক

  • হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    জুলাই আন্দোলনের সময় ঢাকার কাফরুল থানার হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য নাজমুল আহসান কলিমুল্লাহকে গ্রেপ্তার দেখিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।

  • মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    শান্তর মামা মিরাজ অভিযোগ করেন, দীর্ঘ সময় নদীর পাড়ে এভাবে বাঁধা অবস্থায় থাকলে জোয়ারের পানিতে ডুবে শান্ত মারা যেতে পারতেন। পরিকল্পিতভাবে তাকে হত্যার উদ্দেশ্যে নদীর পাড়ে রশি দিয়ে হাত-পা ও মুখ বেঁধে রেখে যাওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।