
মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন
রাজধানীর মহাখালীর একটি পরিত্যক্ত ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন আগুনের তথ্য নিশ্চিত করেছেন।
পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে দোরোখিন সের্গেই (৫১) নামে আরো এক রুশ নাগরিকের মৃত্যু হয়েছে। আজ বুধবার সকাল ১০টার দিকে প্রকল্পের ৫.৭ নম্বর ভবন এলাকায় কাজ করার সময় তিনি মারা যান।
বার্তা সংস্থা ইউএনবি জানায়, নিহত দোরোখিন সের্গেই রূপপুর বিদ্যুৎ প্রকল্পে পারমাণবিক প্রযুক্তি ও প্রকৌশল বিষয়ক রুশ প্রতিষ্ঠান ‘অ্যাটমটেকএনার্জো’-তে কর্মরত ছিলেন।
প্রকল্প সূত্র জানায়, সকালে ভবনের ভেতরে কাজ করার সময় হঠাৎ অসুস্থ বোধ করে মাটিতে ঢলে পড়েন সের্গেই। খবর পেয়ে প্রতিষ্ঠানের চিকিৎসক ঘটনাস্থলে পৌঁছে তাকে প্রাথমিক চিকিৎসা দেন। কিন্তু অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে নেওয়ার উদ্যোগ নেওয়া হয়। হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুর রহমান জানান, সের্গেই প্রথমবার অসুস্থ বোধ করার পর প্রকল্পের চিকিৎসাকেন্দ্রে প্রাথমিক চিকিৎসা নেন এবং হাসপাতালে যেতে অনিচ্ছা প্রকাশ করেছিলেন। পরে তার শারীরিক পরিস্থিতির দ্রুত অবনতি ঘটে।
ওসি আরও জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রয়োজনীয় আইনি ও আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পে কর্মরত রুশ নাগরিকদের মৃত্যুর ঘটনা এটিই প্রথম নয়। এর আগে গত ১ মে ‘রোসাটম’-এর সহযোগী প্রতিষ্ঠান ‘অ্যাটমটেকএনার্জোর’ কর্মী চুরকিন ভ্লাদিমির (২৫) প্রকল্পের আবাসিক এলাকা ‘গ্রিন সিটিতে’ ব্যায়াম করার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।
এছাড়া গত ৯ জানুয়ারি গ্রিন সিটির একটি ভবনের ফ্ল্যাট থেকে ইভান কাইটমাজোভ নামে এক রুশ নাগরিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। তারও আগে ৪ জানুয়ারি একই আবাসিক এলাকার চারতলা থেকে নিচে পড়ে পোশতারুক কেসেনিয়া নামে এক রুশ নারী কর্মীর মৃত্যু হয়েছিল।

মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন
রাজধানীর মহাখালীর একটি পরিত্যক্ত ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন আগুনের তথ্য নিশ্চিত করেছেন।

রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন
রাজধানীর ধানমন্ডিতে ২৭ নম্বরের একটি ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট কাজ করছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন চরচাকে বলেন, ‘আগুন লাগার খবর পেয়ে প্র

হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের
হংকংয়ের বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী করতে দেশের অর্থনৈতিক অঞ্চলগুলোতে বিশেষ সুবিধার প্রস্তাব দিয়েছে সরকার। একই সঙ্গে তৈরি পোশাকের বাইরে উচ্চপ্রযুক্তি, গ্রিন প্রযুক্তি, নবায়নযোগ্য জ্বালানি, হালকা প্রকৌশল, জুতা ও তথ্যপ্রযুক্তি খাতে হংকংয়ের বিনিয়োগ বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে

মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের আইসিইউতে (নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র) এখনো লাইফ সাপোর্টে রয়েছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি ও ন্যাশনাল পিপলস অ্যাকশনের (এনপিএ) কেন্দ্রীয় কাউন্সিলের সদস্য মেঘমল্লার বসু। চিকিৎসক জানিয়েছেন, মেঘের শারীরিক অবস্থা কিছুক্ষণ পরপরই পরিবর্তিত হচ্ছে। আজ বৃহস্প