Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

খিলগাঁওয়ে দুই যুবকের মরদেহ উদ্ধার, আত্মহত্যার ধারণা পুলিশের

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ০২ এপ্রিল ২০২৬, ১৪: ৫৩
খিলগাঁওয়ে দুই যুবকের মরদেহ উদ্ধার, আত্মহত্যার ধারণা পুলিশের

রাজধানীর খিলগাঁও এলাকায় পৃথক দুটি ঘটনায় সাগর মিয়া (২৩) ও সৈয়দ রিফাত আবির (৩৩) নামে দুই যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তারা দুজনই আত্মহত্যা করেছেন।

Advertisement
Advertisement
Advertisement

আজ বৃহস্পতিবার ভোর ৪টার দিকে খিলগাঁওয়ের মেরাদিয়া মধ্যপাড়া এলাকার একটি বাসা থেকে সাগর মিয়ার মরদেহ উদ্ধার করা হয়। এর আগে বুধবার দিবাগত রাত ২টার দিকে তিলপাপাড়া এলাকার ১৩ নম্বর রোডের একটি বাসা থেকে সৈয়দ রিফাত আবিরের মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ দুটি ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

নিহত সাগর মিয়ার ফুফাতো ভাই হৃদয় মিয়া জানান, সাগর পেশায় রিকশাচালক ছিলেন। প্রায় পাঁচ মাস আগে তিনি বিয়ে করেন। স্ত্রী সুরাইয়া আক্তারকে নিয়ে মেরাদিয়া এলাকায় একটি টিনশেড বাসায় ভাড়া থাকতেন। পারিবারিক বিষয় নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়ার একপর্যায়ে সাগর গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন।

খিলগাঁও থানার উপপরিদর্শক (এসআই) ইমদাদুল হক বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে সাগরের মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে জানা গেছে, পারিবারিক অভিমান থেকেই তিনি আত্মহত্যা করেছেন।

Advertisement
Advertisement
Advertisement

অপর ঘটনায়, নিহত সৈয়দ রিফাত আবিরের ভাই সৈয়দ রিসাদ আরিফ জানান, রিফাত তিলপাপাড়ায় নিজ বাড়িতে থাকতেন এবং একটি ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানে ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন। তার প্রথম বিবাহ বিচ্ছেদের পর দ্বিতীয় বিয়ে করেন। পারিবারিক নানা বিরোধের কারণে তার বর্তমান স্ত্রী বাবার বাড়িতে চলে যান।

তিনি আরও জানান, বুধবার সকাল থেকে রিফাতের কক্ষের দরজা বন্ধ ছিল। রাতে দরজা ভেঙে পরিবারের সদস্যরা তাকে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচানো অবস্থায় ঝুলতে দেখেন। পরে পুলিশকে খবর দেওয়া হয়।

খিলগাঁও থানার উপপরিদর্শক (এসআই) মো. আহসান উল্লাহ জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরে তিনি আত্মহত্যা করেছেন। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান।

বিষয়: মরদেহরাজধানীআত্মহত্যাখিলগাঁওপুলিশ
সর্বশেষ
  • ১

    ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্ট

  • ২

    খুলনায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক নিহত

  • ৩

    ধানমন্ডি ২৭ নম্বরে আগুন, সবশেষ যা জানা গেল

  • ৪

    হানিট্র্যাপে ফেলে শিক্ষককে জিম্মি, গ্রেপ্তার ৪

  • ৫

    ই-সিগারেটসহ নতুন তামাকপণ্য ব্যবহারকারী সাড়ে ৫% তরুণ: গবেষণার ফল

সম্পর্কিত
  • ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্ট

    ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্ট

    অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন গ্রামীণ কল্যাণের কাছ থেকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে বলে রায় দিয়েছেন হাইকোর্ট। আজ বৃহস্পতিবার বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন। এ বিষ

  • খুলনায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক নিহত

    খুলনায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক নিহত

    খুলনায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন। গতকাল বুধবার রাত সাড়ে ৮টার দিকে নগরীর সোনাডাঙ্গা থানার তালুকদার কমিউনিটি সেন্টারের সামনে এ ঘটনা ঘটে। নিহত মোস্তাকিন (২৮) আলকাতরা মিল এলাকার শহিদুলের ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানান, গতকাল রাতে তালুকদার কমিউনিটির সামনে দাঁড়িয়ে ছিলেন মোস্তাকিন।

  • হানিট্র্যাপে ফেলে শিক্ষককে জিম্মি, গ্রেপ্তার ৪

    হানিট্র্যাপে ফেলে শিক্ষককে জিম্মি, গ্রেপ্তার ৪

    অভিযানে চক্রটির চার সদস্যকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে শিক্ষকের জোরপূর্বক সই নেওয়া ফাঁকা স্ট্যাম্প ও ২ লাখ টাকার চেক উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

  • ই-সিগারেটসহ নতুন তামাকপণ্য ব্যবহারকারী সাড়ে ৫% তরুণ: গবেষণার ফল

    ই-সিগারেটসহ নতুন তামাকপণ্য ব্যবহারকারী সাড়ে ৫% তরুণ: গবেষণার ফল

    বর্তমানে প্রচলিত সিগারেট ব্যবহারকারী তরুণদের মধ্যে ১৫ দশমিক ৪ শতাংশ নতুন ধরনের তামাকপণ্য ব্যবহার করছেন। এই নতুন ধরেনর তামাকপণ্যের মধ্যে রয়েছে ই-সিগারেট, হিটেড টোব্যাকো প্রোডাক্ট (এইচটিপি) ও নিকোটিন পাউচ।