Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

তাইজুলের ‘২৫০’, সাকিবের আশা ‘৪০০’

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৫, ১৮: ১৮
তাইজুলের ‘২৫০’, সাকিবের আশা ‘৪০০’

সাকিব আল হাসানের রাজত্বটা অবশেষে শেষ হলো। এক যুগ ধরে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ টেস্ট উইকেট শিকারি হয়ে ছিলেন সাকিব। রাজত্বই তো! সেই রাজত্বটা এখন তাইজুল ইসলামের দখলে। তিনি এ মুহূর্তে টেস্ট ক্রিকেটে বাংলাদেশের সর্বোচ্চ উইকেট শিকারি।

Advertisement
Advertisement
Advertisement

সাকিব ২০১৩ সালে রাজত্বটা নিয়েছিলেন মোহাম্মদ রফিকের কাছ থেকে। ২০২৫ সালে সেটি তাইজুলের। বাংলাদেশের ক্রিকেটে বাঁহাতি স্পিনারদের পরম্পরাটা ধরে রাখলেন তাইজুল।

taijul 2

রফিকের আগে আরেক ‘বাঁহাতি’ কিছুদিনের জন্য ছিলেন দেশের হয়ে সর্বোচ্চ টেস্ট উইকেটের মালিক। তিনি অবশ্য বাঁহাতি স্পিনার নন, বাঁহাতি পেসার—মঞ্জুরুল ইসলাম। তার রাজত্বের কাল দুই বছর। ২০০১ সালের ডিসেম্বর থেকে ২০০৩ সালের নভেম্বর পর্যন্ত। তবে তার উইকেটসংখ্যা ২৭। কারণটা বোধগম্যই। টেস্ট–পরবর্তী যুগে খুব অল্পসংখ্যক টেস্টই খেলার সুযোগ মিলেছিল মঞ্জুরুল। তবে মোহাম্মদ রফিক বাংলাদেশের হয়ে টেস্টে প্রথম ১০০ উইকেট শিকারি। ২০০০ সালের নভেম্বরে টেস্ট অভিষিক্ত বাংলাদেশের ‘সর্বোচ্চ উইকেট’ ক্লাবের প্রথম সদস্য ছিলেন নাঈমুর রহমান, দ্বিতীয়জন মাশরাফি বিন মুর্তজা।

সাকিব নিজের রাজত্বের এক যুগে নিজের উইকেটসংখ্যা ১০০ থেকে নিয়েছেন ২০০–তে। সেখান থেকে ২৪৬। সাকিব সেই সংখ্যাটা আরও বাড়াতে পারবেন কিনা, সেটি সময়ই বলে দেবে। আনুষ্ঠানিকভাবে যে তার ক্যারিয়ার এখনো শেষ হয়ে যায়নি। তবে রাজনীতিতে যোগ দিয়েছিলেন। সেই রাজনীতিই তাকে বাংলাদেশের ক্রিকেট থেকে দূর সরিয়ে দিয়েছে অনেকটাই। ২০২৪ সালের সেপ্টেম্বরের পর তিনি যে আর দেশের হয়ে খেলেননি। তাইজুল আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে সাকিবকে ছাড়িয়ে গেলেন। তিনি এ দেশের টেস্ট ক্রিকেটের ইতিহাসে প্রথম ২৫০ উইকেট তুলে নেওয়া বোলার। সাকিব ও তাইজুলের পর ‘২০০’ উইকেট আছে আর মাত্র একজনেরই—মেহেদী হাসান মিরাজ। রফিকের ১০০ উইকেটের আগে যথাক্রমে ৭৮ ও ৭২ উইকেটে ক্যারিয়ার শেষ হয়েছে মাশরাফি বিন মুর্তজা ও শাহাদাত হোসেনের। ৫০ উইকেটের মাইলফল ছোঁয়ার অপেক্ষায় আছেন তাসকিন আহমেদ (৪৯)। ‘৪০’ উইকেটের ঘরে আছেন নাঈম হাসান (৪৮), এনামুল হক জুনিয়র (৪৪), মাহমুদউল্লাহ (৪৩), ইবাদত হোসেন (৪৩)।

Advertisement
Advertisement
Advertisement
taijul

মিরপুরে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টটা তাইজুল শুরু করেছিলেন ২৪২ উইকেট নিয়ে। সাকিবকে তিনি ছাড়িয়ে যাবেন—সবার প্রত্যাশা ছিল তেমনই। সাকিবকে তাইজুল ছুঁলেন প্রথম ইনিংসেই। আরও ৪ উইকেট তুলে নিয়ে তার ঝুলিতে ২৫০ উইকেট।

সাকিবের অভিনন্দনটা তিনি পেয়ে গিয়েছিলেন কালই। তাকে অভিনন্দন জানিয়ে ফেসবুকে একটা পোস্টও দিয়েছেন সর্বোচ্চ উইকেট শিকারে তার পূর্বসূরি, “অভিনন্দন তাইজুল। আমি মনে করি ক্যারিয়ার শেষে তোমার নামের পাশে ৪০০ উইকেট থাকবে।”

সাকিবের সেই প্রত্যাশা তাইজুল পূরণ করতে পারেন কিনা, তা সময়ই বলে দেবে। ২০১৪ সালে অভিষেকের পর তাইজুল টেস্ট খেলেছেন ৫৭টি। ক্যারিয়ারের বাকি সময়টা ৪০০ না হোক ৩০০ তো তিনি ছাড়িয়ে যেতেই পারেন।

আয়ারল্যান্ডের বিপক্ষে ঢাকা টেস্ট মুশফিকুর রহিমের শততম টেস্ট। প্রথম বাংলাদেশি হিসেবে তিনি খেললেন ১০০ টেস্ট। নিজের শততম টেস্টে এক ইনিংসে সেঞ্চুরি, অন্যটায় অপরাজিত ফিফটি—ইনিংস ঘোষণা করায় শততম টেস্টে দুই ইনিংসেই সেঞ্চুরি করার মাইলফলকটায় চোখ রাখতে পারেননি তিনি। তবে মুশফিকের মাইলফলকের টেস্টেও তাইজুলের উইকেট শিকারে সাকিবকে ছাড়িয়ে যাওয়াটা বিশেষ কিছুই।

আয়ারল্যান্ডের বিপক্ষে ঢাকা টেস্টটি বাংলাদেশের ক্রিকেট ইতিহাস একটু আলাদা করেই রাখবে সব সময়।

বিষয়: বিসিবিটেস্ট ক্রিকেটবাংলাদেশ ক্রিকেটসাকিব আল হাসানমিরপুর শেরেবাংলা স্টেডিয়াম
সর্বশেষ
  • ১

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

  • ২

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

  • ৩

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

  • ৪

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

  • ৫

    মহাখালীতে এসকেএস টাওয়ারের পেছনের ভবনে আগুন

সম্পর্কিত
  • উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    পদত্যাগকারী প্রভোস্ট অধ্যাপক মো. কাউছার হোসেন বলেন, “বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসনিক পরিস্থিতিতে শিক্ষার পরিবেশ ও শৃঙ্খলা রক্ষা করা কঠিন হয়ে পড়েছে। এ কারণে আমরা প্রশাসনিক দায়িত্ব থেকে সরে দাঁড়াতে বাধ্য হয়েছি।” তবে শিক্ষক-কর্মকর্তাদের এসব অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন উপাচার্য।

  • ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বৃহস্পতিবার ইসি জানিয়েছে, আগামী ২৯ অক্টোবর এ আসনে উপনির্বাচন হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন তফসিল চূড়ান্ত করার পর ইসি সচিব আখতার আহমেদ তা ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, রিটার্নিং ক

  • হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    জুলাই আন্দোলনের সময় ঢাকার কাফরুল থানার হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য নাজমুল আহসান কলিমুল্লাহকে গ্রেপ্তার দেখিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।

  • মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    শান্তর মামা মিরাজ অভিযোগ করেন, দীর্ঘ সময় নদীর পাড়ে এভাবে বাঁধা অবস্থায় থাকলে জোয়ারের পানিতে ডুবে শান্ত মারা যেতে পারতেন। পরিকল্পিতভাবে তাকে হত্যার উদ্দেশ্যে নদীর পাড়ে রশি দিয়ে হাত-পা ও মুখ বেঁধে রেখে যাওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।