Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

ইরানকে সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র তৈরিতে রাশিয়ার গোপন সহায়তা

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮: ৫৭
ইরানকে সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র তৈরিতে রাশিয়ার গোপন সহায়তা
ইরানের নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ‘খাইবার’। ফাইল ছবি: রয়টার্স

রাশিয়া গোপনে ইরানকে উন্নত সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র প্রযুক্তি তৈরিতে সহায়তা করছে, যা মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর জাহাজের জন্য একটি নতুন হুমকি তৈরি করতে পারে। লন্ডনভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম দ্য ফিন্যান্সিয়াল টাইমসের (এফটি) এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

Advertisement
Advertisement
Advertisement

ফাঁস হওয়া রুশ নথিপত্র, যাতায়াতের রেকর্ড ও সামরিক পেটেন্ট বিশ্লেষণ করে পত্রিকাটি জানিয়েছে, ‘সি৪৩০এল’ কোডনামের এই গোপন কর্মসূচিটি ২০২৩ সালে শুরু হয় এবং চলতি বছরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাথে ইরানের চলমান সংঘাতের সময়ও অব্যাহত ছিল।

এই প্রকল্পের মূল লক্ষ্য হলো একটি ‘র‌্যামজেট’ প্রোপালশন সিস্টেম তৈরি করা, যার সাহায্যে একটি ক্রুজ ক্ষেপণাস্ত্র শব্দের চেয়ে কয়েকগুণ দ্রুত গতিতে উড়তে পারবে। এতে করে মার্কিন ও তাদের মিত্রদের প্রতিরক্ষা ব্যবস্থার জন্য ক্ষেপণাস্ত্র শনাক্ত বা ধ্বংস করার সময় অনেকটাই কমে আসবে। সাবেক সিআইএ সামরিক বিশ্লেষক জিম ল্যামসন এফটিকে জানিয়েছেন, এই প্রযুক্তি ইরানকে এমন এক নতুন কৌশলগত অস্ত্র দেবে, যা মার্কিন নৌবাহিনীর যুদ্ধজাহাজগুলোর জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করতে পারে। যদিও ইরান ইতিমধ্যেই প্রোপালশন সিস্টেমটি তৈরি ও ফ্লাইট টেস্ট করেছে। তবে রাশিয়ার সহায়তায় তৈরি কোনো সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র এখনো পূর্ণাঙ্গভাবে সামরিক বহরে যুক্ত হয়েছে বলে প্রমাণ মেলেনি।

এফটির প্রতিবেদন অনুযায়ী, রাশিয়ার রাষ্ট্রীয় অস্ত্র রপ্তানিকারক প্রতিষ্ঠান ‘রোসোবোরোনএক্সপোর্ট’ এবং ক্ষেপণাস্ত্র প্রস্তুতকারক ‘এনপিও মাশিনোস্ত্রয়েনিয়া’ যৌথভাবে ইরানের সঙ্গে এই প্রকল্প পরিচালনা করে। ২০২৩ সালের নভেম্বরে ইরানের প্রতিরক্ষা ও সশস্ত্র বাহিনী লজিস্টিকস মন্ত্রণালয়ের সাথে আনুষ্ঠানিক চুক্তি সইয়ের আগেই রুশ প্রকৌশলীরা একাধিকবার ইরান সফর করেছিলেন।

Advertisement
Advertisement
Advertisement

২০২৫ সাল নাগাদ রুশ বিশেষজ্ঞরা ইরানের ফ্লাইট টেস্টের ডাটা বিশ্লেষণ করে এবং রামজেটের জ্বালানি ব্যবস্থা, দহন স্থায়িত্ব, এয়ার ইনটেক ও ইঞ্জিন নজেল নিয়ে পরামর্শ দেন। কনফ্লিক্ট আর্মামেন্ট রিসার্চের জ্যেষ্ঠ বিশ্লেষক ফ্যাবিয়ান হিঞ্জ একে কয়েক দশকের কাঙ্ক্ষিত অত্যন্ত সংবেদনশীল প্রযুক্তি হস্তান্তর হিসেবে বর্ণনা করে বলেছেন, ক্রেমলিনের শীর্ষ স্তরের অনুমোদন ছাড়া এ ধরনের গোপন প্রকল্প পরিচালনা সম্ভব নয়।

তবে এফটির পক্ষ থেকে যোগাযোগ করা হলেও ক্রেমলিন, রোসোবোরোনএক্সপোর্ট, এনপিও মাশিনোস্ত্রয়েনিয়া কিংবা ইরান সরকার—কারও কাছ থেকেই এই প্রতিবেদনের বিষয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে, সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র উচ্চগতির পাশাপাশি অত্যন্ত কম উচ্চতা দিয়ে উড়ে যেতে পারে, যা পারস্য উপসাগরে অবস্থানরত মার্কিন ও তাদের মিত্রদের অত্যাধুনিক স্থল ও সমুদ্রভিত্তিক প্রতিরক্ষা ব্যবস্থার জন্য বড় চ্যালেঞ্জ। প্রযুক্তি সরাসরি না দিয়ে প্রকৌশলীদের মাধ্যমে ইরানিদের কারিগরি সমস্যা সমাধানের সক্ষমতা বৃদ্ধি করাটাই এই সহযোগিতার সবচেয়ে মূল্যবান দিক।

নথিপত্র অনুযায়ী, ২০২৬ সালেও এই কার্যক্রম অব্যাহত ছিল এবং উভয় পক্ষ পরবর্তী ধাপ নিয়ে আলোচনা করছে। ফ্যাবিয়ান হিঞ্জ ও জিম ল্যামসন উভয়েই উল্লেখ করেছেন, ইউক্রেন যুদ্ধে ইরানের তৈরি শাহেদ ড্রোন ব্যবহারের মাধ্যমে দুই দেশের সম্পর্কে যে মাত্রা যোগ হয়েছিল, ক্ষেপণাস্ত্র প্রযুক্তিতে রাশিয়ার এই কারিগরি সহায়তা মস্কো ও তেহরানের সামরিক সম্পর্ককে আরও গভীর ও প্রভাববিস্তারী করে তুলবে।

বিষয়: রাশিয়াইরানক্ষেপণাস্ত্রমিসাইলমধ্যপ্রাচ্য
সর্বশেষ
  • ১

    লং মার্চ থেকে কী পেল বিরোধীরা?

  • ২

    মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন

  • ৩

    রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন

  • ৪

    হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের

  • ৫

    মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন

সম্পর্কিত
  • মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন

    মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন

    রাজধানীর মহাখালীর একটি পরিত্যক্ত ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন আগুনের তথ্য নিশ্চিত করেছেন।

  • রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন

    রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন

    রাজধানীর ধানমন্ডিতে ২৭ নম্বরের একটি ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট কাজ করছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন চরচাকে বলেন, ‘আগুন লাগার খবর পেয়ে প্র

  • হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের

    হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের

    হংকংয়ের বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী করতে দেশের অর্থনৈতিক অঞ্চলগুলোতে বিশেষ সুবিধার প্রস্তাব দিয়েছে সরকার। একই সঙ্গে তৈরি পোশাকের বাইরে উচ্চপ্রযুক্তি, গ্রিন প্রযুক্তি, নবায়নযোগ্য জ্বালানি, হালকা প্রকৌশল, জুতা ও তথ্যপ্রযুক্তি খাতে হংকংয়ের বিনিয়োগ বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে

  • মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন

    মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন

    ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের আইসিইউতে (নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র) এখনো লাইফ সাপোর্টে রয়েছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি ও ন্যাশনাল পিপলস অ্যাকশনের (এনপিএ) কেন্দ্রীয় কাউন্সিলের সদস্য মেঘমল্লার বসু। চিকিৎসক জানিয়েছেন, মেঘের শারীরিক অবস্থা কিছুক্ষণ পরপরই পরিবর্তিত হচ্ছে। আজ বৃহস্প