Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

ট্রেনের শিডিউল বিপর্যয়ে ঈদযাত্রায় ভোগান্তি

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ২৫ মে ২০২৬, ১৫: ০১
ট্রেনের শিডিউল বিপর্যয়ে ঈদযাত্রায় ভোগান্তি

ঈদুল আজহার ছুটিকে সামনে রেখে ট্রেনে ঘরমুখো মানুষের চাপ বাড়ার সঙ্গে সঙ্গে রাজধানীর কমলাপুর রেলস্টেশনে দেখা দিয়েছে শিডিউল বিপর্যয়। এতে উত্তরাঞ্চলসহ বিভিন্ন গন্তব্যের যাত্রীরা পড়েছেন ভোগান্তিতে। একই দিনে নারী যাত্রীদের জন্য বিশেষ কোচ চালুর উদ্যোগও নিয়েছে রেলওয়ে, যা কিছুটা স্বস্তি দিতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Advertisement
Advertisement
Advertisement

আজ সোমবার সকালে কমলাপুর রেলস্টেশন ঘুরে দেখা যায়, ঈদযাত্রার তৃতীয় দিনে স্টেশনের প্রবেশমুখ থেকেই যাত্রীদের দীর্ঘ সারি। কয়েক ধাপে টিকিট যাচাই শেষে প্ল্যাটফর্মে প্রবেশ করলেও সেখানে দীর্ঘ অপেক্ষায় থাকতে হচ্ছে অনেককে। কারও চোখ টাইম টেবিলে, কেউ ফোনে স্বজনদের সঙ্গে যোগাযোগ করছেন, আবার কেউ প্ল্যাটফর্মে অলস সময় পার করছেন।

রংপুর, রাজশাহীসহ উত্তরাঞ্চলগামী ট্রেনের যাত্রীদের দুর্ভোগ বেশি দেখা গেছে। নির্ধারিত সময় পার হলেও কিছু ট্রেন প্ল্যাটফর্মে পৌঁছায়নি বা ছেড়ে যায়নি বলে অভিযোগ করেছেন যাত্রীরা।

রংপুর এক্সপ্রেসের যাত্রী মোরসালিন নোমান বলেন, “ট্রেন কখন আসবে, কেউ নিশ্চিত করে বলতে পারছে না। অপেক্ষা করা ছাড়া কোন উপায় নেই।”

Advertisement
Advertisement
Advertisement

সকাল থেকে এই প্রতিবেদন লেখার আগ পর্যন্ত বিভিন্ন গন্তব্যে প্রায় ১৫টি ট্রেন ছেড়ে গেছে। বেশিরভাগ ট্রেন সময়মতো চললেও কয়েকটির ক্ষেত্রে বিলম্ব হয়েছে। সকাল ৬টার ধূমকেতু এক্সপ্রেস প্রায় আধাঘণ্টা দেরিতে ছেড়ে যায়। নীলসাগর এক্সপ্রেস নির্ধারিত সময়ের পরে স্টেশন ত্যাগ করে। রংপুর এক্সপ্রেস ও তিতাস কমিউটার নির্ধারিত সময় পার হওয়ার পরও প্ল্যাটফর্ম ছাড়তে পারেনি। যাত্রীদের অভিযোগ, একতা এক্সপ্রেস নির্ধারিত সময়ের পরও স্টেশনে পৌঁছয়নি।

কমলাপুর স্টেশন সংশ্লিষ্টরা জানিয়েছেন, দিনভর এখান থেকে মোট ৬৭টি ট্রেন দেশের বিভিন্ন গন্তব্যে ছেড়ে যাওয়ার কথা রয়েছে। এর মধ্যে ৪৪টি আন্তনগর ট্রেন এবং বাকিগুলো মেইল ও কমিউটার।

শিডিউল বিপর্যয়ের বিষয়ে স্টেশন ম্যানেজার মো. কবীর উদ্দীন বলেন, “অধিকাংশ ট্রেন সময়মতো চলাচল করছে। তবে কিছু ট্রেন অপারেশনাল কারণে বিলম্বিত হয়েছে।” তিনি জানান, বিভিন্ন এলাকায় রেললাইনের ওপর স্থানীয়দের খড় শুকানোর কারণে ট্রেনকে ধীরগতিতে চলতে হচ্ছে, যা সময়সূচিতে প্রভাব ফেলছে। তিনি আরও বলেন, ঈদযাত্রা স্বাভাবিক রাখতে রেলওয়ের পক্ষ থেকে অতিরিক্ত নজরদারি রাখা হয়েছে।

এদিকে একই দিনে ঈদযাত্রাকে আরও স্বাচ্ছন্দ্যময় করতে নারী যাত্রীদের জন্য বিশেষ কোচ চালু করা হয়েছে। সোমবার কমলাপুর স্টেশন থেকে ছেড়ে যাওয়া জয়ন্তিকা এক্সপ্রেসে যুক্ত বিশেষ কোচের নারী যাত্রীদের বিদায় জানান বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেন।

চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকামুখী সোনার বাংলা এক্সপ্রেস ঢাকায় পৌঁছালে ওই ট্রেনের বিশেষ কোচের নারী যাত্রীদের স্বাগত জানানোর কথা রয়েছে রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলামের।

সরকারের বিশেষ নির্দেশনায় ঢাকা–সিলেট–ঢাকা রুটের জয়ন্তিকা এক্সপ্রেস এবং ঢাকা–চট্টগ্রাম–ঢাকা রুটে ননস্টপ চলাচলকারী সোনার বাংলা এক্সপ্রেসে এই বিশেষ কোচ সংযুক্ত করা হয়েছে। সোমবার থেকে শুরু হওয়া এই সেবা ঈদের আগের তিন দিন, অর্থাৎ ২৭ মে পর্যন্ত চালু থাকবে বলে জানিয়েছে রেলপথ মন্ত্রণালয়।

বিষয়: ঈদুল আজহাঈদযাত্রাকমলাপুর রেলস্টেশনট্রেনরেলওয়ে স্টেশনরেলওয়ে
সর্বশেষ
  • ১

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

  • ২

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

  • ৩

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

  • ৪

    মহাখালীতে এসকেএস টাওয়ারের পেছনের ভবনে আগুন

  • ৫

    ‘২৪ ঘণ্টা হল খোলা চাই, এইখানে একটা মিসলিডিং আছে’

সম্পর্কিত
  • ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বৃহস্পতিবার ইসি জানিয়েছে, আগামী ২৯ অক্টোবর এ আসনে উপনির্বাচন হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন তফসিল চূড়ান্ত করার পর ইসি সচিব আখতার আহমেদ তা ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, রিটার্নিং ক

  • হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    জুলাই আন্দোলনের সময় ঢাকার কাফরুল থানার হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য নাজমুল আহসান কলিমুল্লাহকে গ্রেপ্তার দেখিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।

  • মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    শান্তর মামা মিরাজ অভিযোগ করেন, দীর্ঘ সময় নদীর পাড়ে এভাবে বাঁধা অবস্থায় থাকলে জোয়ারের পানিতে ডুবে শান্ত মারা যেতে পারতেন। পরিকল্পিতভাবে তাকে হত্যার উদ্দেশ্যে নদীর পাড়ে রশি দিয়ে হাত-পা ও মুখ বেঁধে রেখে যাওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।

  • ধানমন্ডি ও মহাখালীর দুই ভবনের আগুন নিয়ন্ত্রণে

    ধানমন্ডি ও মহাখালীর দুই ভবনের আগুন নিয়ন্ত্রণে

    রাজধানীর ধানমন্ডি ও মহাখালীতে দুই ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। আজ বৃহস্পতিবার বেলা ১১টা ৪০ মিনিটের দিকে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের চেষ্টায় মহাখালীর এসকেএস শপিং মলের পেছনে পুরোনো ভবনের আগুন নিয়ন্ত্রণে আসে। এরপর দুপুর ১২টার দিকে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের চেষ্টায় ধানমন্ডি ২৭-এ অ্যাপেক