Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

সারা রাত খোঁজাখুঁজি, সকালে লেকে ভেসে উঠল দুই মাদরাসা ছাত্রের মরদেহ

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ১২ মে ২০২৬, ১৩: ১৭
সারা রাত খোঁজাখুঁজি, সকালে লেকে ভেসে উঠল দুই মাদরাসা ছাত্রের মরদেহ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকে গোসল করতে নেমে দুই মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে।

Advertisement
Advertisement
Advertisement

আজ মঙ্গলবার সকাল ৬টার দিকে বার্মা স্ট্যান্ড নয়াপাড়া এলাকার ১ নম্বর ব্রিজের কাছ থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

মৃতরা হলো-১৫ বছর বয়সী মনিরুল ও শুভ। তারা গোদনাইলের বাগপাড়া আলিম মাদ্রাসার সপ্তম শ্রেণির ছাত্র ছিল।

পুলিশ জানায়, সোমবার বিকেলে পরীক্ষা শেষ করে বন্ধুদের সঙ্গে ফুটবল খেলে ওই দুই ছাত্র ডিএনডি লেকে গোসল করতে নামে। এরপর থেকেই তারা নিখোঁজ ছিল।

Advertisement
Advertisement
Advertisement

মৃত মনিরুলের বাবার নাম মোহাম্মদ জাকির। তাদের বাড়ি মাগুরা জেলার মোহাম্মদপুর থানার পাল্লা গ্রামে। তারা বর্তমানে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৮ নম্বর ওয়ার্ডের চৌধুরী বাড়িতে ভাড়া বাসায় থাকত। অন্যদিকে, শুভর বাবা মিজান শিকদার। তাদের বাড়ি পটুয়াখালীর মরিচবুনিয়া এলাকায়। তারা সিটি কর্পোরেশনের ৬ নম্বর ওয়ার্ডের মুনলাইট এলাকায় থাকত।

সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মোশাররফ হোসেন জানান, নাভানা মাঠে ফুটবল খেলা শেষে পাঁচ বন্ধু মিলে ডিএনডি লেকে গোসল করতে নামে। এদের মধ্যে তিনজন নিরাপদে ফিরলেও মনিরুল ও শুভ নিখোঁজ হয়।

তিনি আরও জানান, পরিবারের সদস্যরা সারা রাত বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেন। মঙ্গলবার ভোরে স্থানীয়রা লেকে মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেয়। পুলিশ মরদেহ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করেছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

বিষয়: মরদেহপানিতে ডুবে মৃত্যুপুলিশশিক্ষার্থীনারায়ণগঞ্জ
সর্বশেষ
  • ১

    এশিয়া কাপ: শিরোপায় চোখ রেখে বাংলাদেশের ‘ভারত পরীক্ষা’

  • ২

    সিএমএসএমই খাতে বাংলাদেশ ব্যাংক ও এনআরবি ব্যাংকের চুক্তি

  • ৩

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

  • ৪

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

  • ৫

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

সম্পর্কিত
  • এশিয়া কাপ: শিরোপায় চোখ রেখে বাংলাদেশের ‘ভারত পরীক্ষা’

    এশিয়া কাপ: শিরোপায় চোখ রেখে বাংলাদেশের ‘ভারত পরীক্ষা’

    নারী এশিয়া কাপের অলিখিত নিয়ম হল, টুর্নামেন্ট জিততে হলে অন্তত একবার হলেও ভারতকে হারাতেই হবে। সাতবারের চ্যাম্পিয়ন দলটিকে হারিয়েই ৮ বছর আগে নিজেদের প্রথম ও একমাত্র এশিয়া কাপ জয়ের স্বাদ পেয়েছিল বাংলাদেশ। এবারের আসরে অবশ্য সেমিফাইনালেই সাক্ষাৎ হচ্ছে দুই দলের। শক্তি-সামর্থ্যে পিছিয়ে থাকা নিগার সুল

  • উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    পদত্যাগকারী প্রভোস্ট অধ্যাপক মো. কাউছার হোসেন বলেন, “বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসনিক পরিস্থিতিতে শিক্ষার পরিবেশ ও শৃঙ্খলা রক্ষা করা কঠিন হয়ে পড়েছে। এ কারণে আমরা প্রশাসনিক দায়িত্ব থেকে সরে দাঁড়াতে বাধ্য হয়েছি।” তবে শিক্ষক-কর্মকর্তাদের এসব অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন উপাচার্য।

  • ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বৃহস্পতিবার ইসি জানিয়েছে, আগামী ২৯ অক্টোবর এ আসনে উপনির্বাচন হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন তফসিল চূড়ান্ত করার পর ইসি সচিব আখতার আহমেদ তা ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, রিটার্নিং ক

  • হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    জুলাই আন্দোলনের সময় ঢাকার কাফরুল থানার হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য নাজমুল আহসান কলিমুল্লাহকে গ্রেপ্তার দেখিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।