Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

বরিশালে ওয়ার্কার্স পার্টির কার্যালয় ভাঙচুর

বরিশাল প্রতিনিধি

বরিশাল প্রতিনিধি

প্রকাশ : ০১ জানুয়ারি ২০২৬, ১৮: ২৬
বরিশালে ওয়ার্কার্স পার্টির কার্যালয় ভাঙচুর

বরিশাল নগরীর ফকির বাড়ী রোডে বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির জেলা কার্যালয় ভাঙচুরের অভিযোগ উঠেছে।

Advertisement
Advertisement
Advertisement

আজ বৃহস্পতিবার সকাল আনুমানিক ৮টার দিকে এই ঘটনা ঘটেছে বলে অভিযোগ তোলা হয়েছে।

এ ঘটনায় কোতয়ালী মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ওয়ার্কার্স পার্টি বরিশাল জেলা কমিটির সভাপতি এস.এম. নজরুল হক নিলু।

অভিযোগে বলা হয়, ফকির বাড়ী রোডের রাখাল বাবুর পুকুরপাড় সংলগ্ন গলিতে অবস্থিত ওই কার্যালয়ে দলটি প্রায় চার দশক ধরে রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করে আসছে। কার্যালয়টির মালিক ১৭ নম্বর ওয়ার্ডের সাবেক কমিশনার ও বরিশাল মহানগর যুবলীগের আহ্বায়ক নিজামুল হক নিজাম।

Advertisement
Advertisement
Advertisement

নিজামের ছেলে মো. তামীম আজ সকালে কয়েকজন অজ্ঞাত ব্যক্তিকে সঙ্গে নিয়ে দোতলার অংশে ভাঙচুর চালান বলে অভিযোগ করা হয়েছে।

এ সময় নিচতলার চেয়ার, টেবিল ও ফ্যানসহ বিভিন্ন আসবাব ভাঙচুর করা হয় এবং একটি স্ট্যান্ড ফ্যান ও একটি সিলিং ফ্যান নিয়ে যাওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এতে প্রায় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়েছে।

অভিযোগে আরও বলা হয়, পার্টি অফিসের ভাড়া নিয়মিত পরিশোধ করা হতো এবং ভাড়ার কাগজপত্রও সংযুক্ত করা হয়েছে।

২০২৪ সালের ৫ আগস্টের পর বাড়ির মালিক আত্মগোপনে থাকায় ভাড়া বিকাশ বা নগদের মাধ্যমে পরিশোধ করা হতো। প্রয়োজনীয় ডকুমেন্ট না থাকায় গত এক মাস ভাড়া দেওয়া হয়নি। এই সুযোগে ভাঙচুর চালানো হয়েছে বলে অভিযোগকারীর দাবি।

এ ঘটনায় বিভিন্ন সংগঠনের নেতারা ক্ষোভ প্রকাশ করেছেন। বরিশাল শ্রমিক ফেডারেশনের সভাপতি মো. জাকির হোসেন বলেন, দীর্ঘদিনের একটি রাজনৈতিক কার্যালয়ে ভাঙচুর বেআইনি ও নিন্দনীয়; সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা দাবি করেন তিনি।

জেলা ওয়ার্কার্স পার্টির সদস্য ও মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক ফিরোজ বলেন, এ কার্যালয় আন্দোলন-সংগ্রামের ইতিহাস বহন করে, এ ধরনের হামলা মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী। গণশিল্পী সংস্থার জেলা সাধারণ সম্পাদক সাইদুর রহমান পান্থও ঘটনার তীব্র প্রতিবাদ জানান।

কোতয়ালী মডেল থানার কর্মকর্তা আল মামুন উল ইসলাম বলেন, লিখিত অভিযোগ পাওয়া গেছে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিষয়: অভিযোগভাঙচুরবরিশালপুলিশবাংলাদেশ ওয়ার্কার্স পার্টিরাজনীতি
সর্বশেষ
  • ১

    ই-সিগারেটসহ নতুন তামাকপণ্য ব্যবহারকারী সাড়ে ৫% তরুণ: গবেষণার ফল

  • ২

    খুলনা বিভাগে হাম-ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু

  • ৩

    নির্বাচনের আগে যুদ্ধ থামবে না, তেলের দামও কমবে না: ট্রাম্প

  • ৪

    মায়ের শেষকৃত্যে অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ

  • ৫

    সাংবাদিকদের দমনের উদ্দেশ্যে কোনো আইন করা হচ্ছে না: তথ্যমন্ত্রী

সম্পর্কিত
  • ই-সিগারেটসহ নতুন তামাকপণ্য ব্যবহারকারী সাড়ে ৫% তরুণ: গবেষণার ফল

    ই-সিগারেটসহ নতুন তামাকপণ্য ব্যবহারকারী সাড়ে ৫% তরুণ: গবেষণার ফল

    বর্তমানে প্রচলিত সিগারেট ব্যবহারকারী তরুণদের মধ্যে ১৫ দশমিক ৪ শতাংশ নতুন ধরনের তামাকপণ্য ব্যবহার করছেন। এই নতুন ধরেনর তামাকপণ্যের মধ্যে রয়েছে ই-সিগারেট, হিটেড টোব্যাকো প্রোডাক্ট (এইচটিপি) ও নিকোটিন পাউচ।

  • খুলনা বিভাগে হাম-ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু

    খুলনা বিভাগে হাম-ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু

    এদিকে, গত ২৪ ঘণ্টায় বিভাগে ৯০ জন নতুন সন্দেহজনক হামের রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে খুলনা জেলায় সর্বোচ্চ ২১ জন ভর্তি হন। একই সময়ে ঝিনাইদহে সন্দেহজনক হামে আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু হয়।

  • নির্বাচনের আগে যুদ্ধ থামবে না, তেলের দামও কমবে না: ট্রাম্প

    নির্বাচনের আগে যুদ্ধ থামবে না, তেলের দামও কমবে না: ট্রাম্প

    ইরান যুদ্ধ শুরু হওয়ার পর থেকে বিভিন্ন জনমত জরিপে যুক্তরাষ্ট্রে ট্রাম্পের জনপ্রিয়তা কমে যাওয়ার ইঙ্গিত পাওয়া গেছে। তাই ইরানের সঙ্গে যুদ্ধ শেষ করতে নিজ দল রিপাবলিকান পার্টির ভেতর থেকেও চাপের মুখে রয়েছেন ট্রাম্প।

  • মায়ের শেষকৃত্যে অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ

    মায়ের শেষকৃত্যে অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ

    কারাগারে বন্দী সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও পুণ্ডরীক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী মায়ের শেষকৃত্যে অংশ নিতে পাঁচ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে তার মা সন্ধ্যা রাণী ধর হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মারা যান